Loading live market data...
Loading active stocks...
Connecting...

সাবধান! UPI ট্রান্সফারে লুকিয়ে বিপদ, রেলযাত্রীকে ঠকাবার নয়া কায়দা প্রতারকদের

Share:

নিজস্ব প্রতিনিধি : নিত্য নতুন ফাঁদ পাতছে প্রতারকরা। প্রতি মুহূর্তে নিজেদের পদ্ধতি বদল করছে। কখনও ডিজিটাল অ্যারেস্টের মাধ্যমে, কখনও লিঙ্ক শেয়ার করে, কখনও কেওয়াইসি-র নামে ওটিপি চেয়ে প্রতারণার জাল বিছাচ্ছে প্রতারকরা। এবার ইউপিআইতে ট্রান্সফারের মাধ্যেমেও জাল পাতছে প্রতারকরা। হাওড়া স্টেশন সহ বড় বড় স্টেশনে ওৎ পেতে রয়েছে তারা। সামান্য অসতর্ক হলেও বিপদ।

কী পদ্ধতিতে প্রতারকরা প্রতারণা করছে? জানা গিয়েছে, স্টেশনে সদ্য আলাপ ব্যক্তির সঙ্গে কথা বলতে বলতে আচমকাই বিপদের কথা বলা হয়। তারপর নিকট আত্মীয় অসুস্থ বা অন্যকোনো জরুরি প্রয়োজনে বাড়িতে এখনই টাকা পাঠানোর কথা বলা হয়। ইউপিআই ব্যবস্থা না-থাকায় সমস্যা হচ্ছে জানিয়ে সদ্য পরিচিত যাত্রীকে ইউপিআই অ্যাকাউন্ট থেকে টাকা পাঠানোর অনুরোধ করা হয়। সেই টাকা সঙ্গে সঙ্গে নগদে মিটিয়ে দেওয়ার কথা বলা হয়। টাকার বান্ডিলও দেখানো হয়। এখানেই লুকিয়ে বিপদ। অনেকে বিশ্বাস করে সেই টাকা দেওয়ার পর টাকাও দেওয়া হয়। কিন্তু সেই টাকা আসল নয়, নকল।  এই কাণ্ড উদ্বেগ বাড়াচ্ছে রেল পুলিশের। এই বিষয়ে সকলকে সতর্ক করছে রেল পুলিশ।

এই প্রতারকদের পাল্লায় পড়ে স্টেশনে সর্বস্ব খোয়াচ্ছেন রেল যাত্রীদের অনেকেই। তদন্তে দেখা গিয়েছে, কাগজের বান্ডিল বা নকল নোট দিয়ে প্রতারণার চক্র বিভিন্ন রেল স্টেশনে  সক্রিয়। প্রতারকরা বিশেষ করে সেনাবিভাগে কর্মরতদের টার্গেট করছে। পুলিশ সূত্রে খবর, যাত্রী সেজেই প্রতারকরা ঘুরে বেড়াচ্ছে বিভিন্ন রেল স্টেশনে। অভিযুক্তরা ভিন রাজ্যের বাসিন্দা। সিসি ক্যামেরায় তাদের ছবি ধরা পড়লেও মোবাইল নম্বর বা কোনও নথি না-থাকায় পরিচয় জানতে সমস্যা হচ্ছে। তাই এই ধরনের ঘটনা থেকে দূরে থাকার কথা বলা হচ্ছে।

গোপীবল্লভপুরে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার আবেদন বিজেপির

‘হাতেপায়ে ধরলে ঠিক বিজেপি হয়ে যাবেন’, এবার কবীর সুমনকে তোপ তসলিমা নাসরিনের

ভোটের ফল নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হচ্ছেন মমতা!

নবান্নে গিয়ে মুখ্যসচিব ও ডিজিকে কড়া হাতে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার বার্তা শমীকের

পুশ ব্যাক রুখতে পশ্চিমবঙ্গ লাগোয়া সীমান্তে বিজিবিকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

রাজ্যে গোলমালকারীদের বিরুদ্ধে কড়া বার্তা দিলেন ডিজি সিদ্ধিনাথ গুপ্তা

প্রভাস ভক্তদের জন্যে খারাপ খবর! পিছিয়ে গেল ‘স্পিরিট’-এর মুক্তি

শুটিংয়ের ফাঁকেই হাসপাতালে অক্ষয় কুমার, চোখে অপারেশন হল নায়কের

শুভেন্দুই মুখ্যমন্ত্রী! সোশ্যাল মিডিয়ায় ভাইরাল আমন্ত্রণ পত্র, উত্তর দিল বিজেপি

মমতার সরকার বিদায় নিতেই তিস্তার জল পাওয়া নিয়ে আশাবাদী তারেক রহমান

বাংলার পরবর্তী মুখ্যমন্ত্রী কে? আগামিকালই জানাবেন অমিত শাহ

জেড প্লাস ক্যাটেগরির নিরাপত্তা থাকছে মমতার, জানিয়ে দিলেন ডিজি

পাকিস্তানের সঙ্গে খেলাধুলার সম্পর্ক স্থগিত রাখল ভারত

মোদিকে অনুসরণ তারেকের, কনভয় থামিয়ে অ্যাম্বুলেন্সের জন্য রাস্তা ছাড়লেন প্রধানমন্ত্রী