বিয়ের প্রতিশ্রুতি দিয়ে পরিচারিকাকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার ‘ধুরন্ধর’ অভিনেতা নাদিম খান

বিয়ের মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে ১০ বছর ধরে বাড়ির পরিচারিকাকে যৌন নির্যাতন, ধর্ষণের অভিযোগে গ্রেফতার 'ধুরন্ধর' অভিনেতা নাদিম খান।

Share:

নিজস্ব প্রতিনিধি: বিয়ের মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে ১০ বছর ধরে বাড়ির পরিচারিকাকে যৌন নির্যাতন, ধর্ষণের অভিযোগে গ্রেফতার অভিনেতা নাদিম খান। যিনি ‘ধুরন্ধর’ ছবিতে ‘রহমান ডাকাইত’ অক্ষয় খান্নার রাঁধুনির চরিত্রে অভিনয় করেছিলেন। এবং তাঁর অভিনয়ও ব্যাপক প্রশংসিত হয়েছিল। এবার তাঁর বিরুদ্ধে লাগাতার ধর্ষণের অভিযোগ উঠল। খবর, নির্যাতিতা নিজেই মালওয়ানি থানায় অভিনেতার বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন। নাদিমের বিরুদ্ধে তাঁর গৃহপরিচারিকার অভিযোগ, অভিনেতা নাকি ১০ বছর ধরে তাঁর উপর যৌন নির্যাতন চালিয়েছেন। প্রত্যেকবার সহবাসের আগে তিনি আশ্বাস দিতেন যে, তিনি অভিযোগকারিণীকে বিয়ে করবেন।

অভিযুক্তর বিরুদ্ধে আরও অভিযোগ, ভয় দেখিয়ে তিনি জোরপূর্বক পরিচারিকার সঙ্গে সহবাস করতেন। থানায় লিখিত অভিযোগে গৃহপরিচারিকার দাবি করেছেন, তিনি অভিনেতার ভয়ে দীর্ঘদিন এই নারকীয় অত্যাচার সহ্য করেছেন। উপরন্তু অভিনেতা তাঁকে দেওয়া কথা রাখেননি। তাঁকে বিবাহ করেননি। বিয়ের কথা বললেই তাঁর উপর মানসিক নির্যাতন চালাতেন অভিনেতা। ধৈর্যের বাঁধ ভেঙে যাওয়ায় অবশেষে তিনি প্রশাসনের দ্বারস্থ হয়েছেন। ইতিমধ্যেই তাঁর বক্তব্যের ভিত্তিতে নাদিমের বিরুদ্ধে মামলা দায়ের করেছে মালওয়ানি থানার পুলিশ। জিজ্ঞাসা বাদের জন্য গ্রেফতার করা হয়েছে অভিনেতাকে। তাঁকে তদন্তের জন্য হেফাজতে নেওয়া হয়েছে। তবে অভিনেতার বিরুদ্ধে আগে কোনও অনুরূপ অভিযোগ দায়ের করা হয়েছিল কিনা তা তদন্ত করা হচ্ছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, তদন্ত এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছ। তাঁকে জিজ্ঞাসাবাদের সময় কী প্রমাণ পাওয়া যায়, তার উপর নির্ভর করে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে। নাদিম খান বলিউডের একজন পরিচিত মুখ। তিনি মিমি (২০২১), বধ (২০২২), ম্যায় লাদেগা (২০২৪)-সহ একাধিক সিনেমায় ছোটখাটো ভূমিকায় অভিনয় করেছেন। তিনি একজন থিয়েটার অভিনেতাও। পরবর্তীতে তাঁকে ‘বধ ২’-এ দেখা যাবে। যেখানে সঞ্জয় মিশ্র এবং নীনা গুপ্তা মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন। ছবিটি ৬ ফেব্রুয়ারী, ২০২৬-এ মুক্তি পাবে। ২০২২ সালে, নাদিম অমিতাভ বচ্চনের সঙ্গে কৌন বনেগা কোটিপতির একটি প্রোমোতেও অভিনয় করেছিলেন। তবে তাঁর বিরুদ্ধে অভিযোগের বিষয়ে অভিনেতা বা তার দল কেউই কোনও বিবৃতি দেয়নি।

 

মুম্বই পালানোর আগে বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম দাস

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

সাফল্যের শিখরে পৌঁছেও ভোলেননি শিকড়, দীপাবলিতে শিক্ষিকাকে চমকে দিলেন অভিষেক শর্মা

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক

কাশীতে প্রিয়জনের শেষকৃত্য করতে যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় নিহত ৭

‘পাপী ছেলে না থাকাই ভাল’, ছেলের মৃত্যুর পরেও শেষকৃত্যে যেতে নারাজ মা

‘বাংলায় রামরাজ্য প্রতিষ্ঠা হবে,’ হনুমান পুজোর উদ্বোধনে গিয়ে মন্তব্য দিলীপের

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

দীপাবলিতে গ্যাস চেম্বারে পরিণত দিল্লি, শুরু রাজনৈতিক কাদা ছোড়াছুড়ি

তৃতীয় সম্পর্কের সন্দেহেই কি খুন? গড়িয়ার হত্যাকাণ্ডে সামনে এল চাঞ্চল্যকর তথ্য

চিনের বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঝলসে মৃত ১৪