বিএসএফের গুলিতে এক পাকিস্তানি অনুপ্রবেশকারী নিকেশ, প্রজাতন্ত্র দিবসে আন্তর্জাতিক সীমান্তে সতর্কতা

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ আজ, সোমবার ৭৭তম প্রজাতন্ত্র দিবস। আর সেখানে নাশকতা করার পরিকল্পনা আগেই ছকে ফেলেছিল পাকিস্তান। পাকিস্তানের জঙ্গি সংগঠন আবার সক্রিয় হয়ে উঠেছে। সেই খবর আগাম জানিয়ে দেওয়া হয়েছিল গোয়েন্দাদের পক্ষ থেকে। তাই জম্মু–কাশ্মীরে সতর্কতা বাড়িয়ে দেওয়া হয়েছিল। আর তারপরই জম্মু ও কাশ্মীরের সাম্বা জেলায় আন্তর্জাতিক সীমান্তে বিএসএফ এক পাকিস্তানি অনুপ্রবেশকারীকে নিকেশ করেছে বলে সোমবার সেনাবাহিনীর কর্তারা জানিয়েছেন। রবিবার মাঝরাতে আন্তর্জাতিক সীমান্তে ভারতীয় সেনাদের গুলিতে ওই পাকিস্তানি অনুপ্রবেশকারী নিহত হয়।

এদিকে ভারতের প্রজাতন্ত্র দিবসে জঙ্গি ঢুকিয়ে দিয়ে এখানে নাশকতা করার ছক কষা হয়েছিল বলে সূত্রের খবর। পহেলগাঁও ঘটনার পর থেকে সেনাবাহিনী অনেক সজাগ হয়ে উঠেছে। তাই রামগড় সেক্টরের মাজরা এলাকায় একটি সীমান্ত ফাঁড়ি দিয়ে পাকিস্তানের অনুপ্রবেশকারী ভারতীয় ভূখণ্ডে প্রবেশের চেষ্টা করছিল। ঠিক তখনই সতর্ক বিএসএফ তার গতিবিধি টের পায়। বিএসএফ ওই অনুপ্রবেশকারীকে প্রথমে সতর্ক করে। কিন্তু যখন সে সতর্কবার্তা উপেক্ষা করে এবং অন্ধকারের আড়ালে ভারতীয় ভূখণ্ডের দিকে এগোতে থাকে, তখন সেনারা গুলি চালায়। যার জেরে তার মৃত্যু হয় বলে সরকারিভাবে জানানো হয়েছে।

অন্যদিকে শীত বাড়ার সঙ্গে সঙ্গে পাকিস্তানের জঙ্গিরা সক্রিয় হয়ে ওঠে ভারতে ঢোকার জন্য। নানা পরিকল্পনাও করা হয়েছিল। তাই সজাগ দৃষ্টি রেখেছিল সেনাবাহিনীও। এই ঘটনা নিয়ে সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, ‘‌নিহত পাকিস্তানি নাগরিকের মৃতদেহ পাকিস্তানের দিকে আন্তর্জাতিক সীমান্তের কাছে পড়ে আছে।’‌ তবে কেন অনুপ্রবেশ করছিল এবং তার কাছ থেকে কিছু পাওয়া গিয়েছিল কিনা সেসব নিয়ে কিছু জানায়নি সেনাবাহিনী। আগেও এমন নানা চেষ্টা বানচাল করেছিল সেনাবাহিনী।

এছাড়া জম্মু ও কাশ্মীরের সাম্বা, কাঠুয়া এবং জম্মু জেলায় অবস্থিত ২৪০ কিলোমিটার দীর্ঘ আন্তর্জাতিক সীমান্ত রয়েছে। ভারতের দিকে বিএসএফ আন্তর্জাতিক সীমান্ত পাহারা দেয়। আর পাকিস্তানি রেঞ্জার্সরা অপরদিকে এটি পাহারা দেয়। এই কেন্দ্রশাসিত অঞ্চলে ৭৪০ কিলোমিটার দীর্ঘ নিয়ন্ত্রণরেখা (এলওসি) অবস্থিত। যা কাশ্মীরের বারামুল্লা, বান্দিপোরা, কুপওয়ারা জেলা এবং পুঞ্চ, রাজৌরি ও আংশিকভাবে জম্মু জেলায় অবস্থিত। পাকিস্তানের দিক থেকে অনুপ্রবেশ, সীমান্ত পাচার এবং ড্রোন তৎপরতা প্রতিরোধে সীমান্তে সেনাবাহিনী এবং বিএসএফ মোতায়েন রয়েছে। জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসবাদ টিকিয়ে রাখার জন্য পাকিস্তানি বাহিনীর সহায়তায় সন্ত্রাসবাদী গোষ্ঠীগুলি এই ড্রোনগুলি অস্ত্র–গোলাবারুদ, নগদ অর্থ এবং মাদকের কাজে ব্যবহার করে।

‘আলবিদা সলিম কুমার’, রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য মালায়ালি অভিনেতার

চুক্তি শেষ, মেট্রোপলিটনের ‘তৃণমূল ভবন’ খালি না হওয়ায় পুলিশের দ্বারস্থ বাড়ির মালিক

কবে রাজনীতি ছাড়বেন জানিয়ে দিলেন পদকজয়ী কুস্তিগির বিনেশ ফোগাট

বেহালার রায় বাহাদুর রোডের পরিত্যক্ত জমি থেকে উদ্ধার কলকাতা পুরসভার লক্ষ লক্ষ বালতি

সর্বোচ্চ ভোট পেয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি হলেন তামিম ইকবাল

দারিদ্র্যতা কাটিয়ে সুপারস্টার, প্রেম, বিতর্কিত বিবাহিত জীবন, তৈরি হচ্ছে পবন সিংহের বায়োপিক

বর্ষাকে স্বাগত জানাতে চুঁচুড়ায় অভিনব ‘পান্তা উৎসব’, মেনু শুনলে জিভে জল আসবে

তারাতলায় গাছ ভেঙে পড়ায় যান চলাচল ব্যাহত, উদ্ধার কাজে পুলিশ ও পুরকর্মীরা

শনিবার পর্যন্ত কত লক্ষ মহিলার অ্যাকাউন্টে গেল ৩ হাজার টাকা? জানালেন শুভেন্দু

কলকাতা সহ দক্ষিণের ৪ জেলাতে ধেয়ে আসছে প্রবল দুর্যোগ, জারি লাল সতর্কতা

যুদ্ধের দামামা, ভারত সীমান্তে আচমকা ৬০ হাজার বিজিবি সদস্য মোতায়েন তারেক সরকারের

কারও ‘ছত্রছায়ায়’ থাকব না, নাম না করে গম্ভীরকে খোঁচা অধিনায়ক শ্রেয়সের

বিজেপি কর্মীদের মারধর ও প্রাণনাশের হুমকি, গ্রেফতার তৃণমূল নেতা

অরূপ বিশ্বাসের বাড়ির দরজায় মেসি-কাণ্ডে জেরা করতে চেয়ে নোটিস টাঙিয়ে দিল পুলিশ