চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

‘নজরদারির অভাব ছিল’, ঘটনাস্থলে গিয়ে স্বীকার দমকলের ডিজি রণবীর কুমারের

নিজস্ব প্রতিনিধি : ধিকি ধিকি আগুন এখনো জ্বলছে নাজিরাবাদের শুকনো কারখানায়।। ৩২ ঘন্টার বেশি সময় ধরে আগুন জ্বলে আজ তো কারখানা চলে গিয়েছে আগুনের গ্রাসে। দমকলের প্রাথমিক অনুমান কারখানার মধ্যে অতিরিক্ত দাহ্য পদার্থ মজুদ থাকার কারণেই অগ্নিকাণ্ড এত দ্রুত ছড়িয়ে পড়েছে। আনন্দপুরের অগ্নিকাণ্ডের ঘটনাস্থলে ইতিমধ্যেই পৌঁছেছে দমকলের ডিজি রণবীর কুমার।  নজরদারির অভাবের কথা স্বীকার করে নিয়েছেন তিনি।

মঙ্গলবার বেলার দিকে ঘটনাস্থলে পৌঁছেছেন দমকলের ডিজি রণবীর কুমার। তিনি বলেছেন পকেট ফায়ার বেশ কিছু জায়গায় দেখা যাচ্ছে। দমকল কর্মীরা সেগুলো নিভিয়ে দিচ্ছেন। ২৫ জনের এখনো কোনো খোঁজ নেই। এই ঘটনায় নজরদারির অভাব ছিল। পাশাপাশি তিনি বলেছেন কারখানার জন্য দমকলের দিক থেকে কোন অনুমতি ছিল না। আইন অনুযায়ী সব ব্যবস্থা নেওয়া হবে। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে ফরেনসিক দল।

নরেন্দ্রপুরের নাজিরাবাদে রবিবার রবিবার গভীর রাতে বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পুড়ে ছাই হয়ে গিয়েছে দু’টো গোডাউন। অগ্নিকাণ্ডের ঘটনায় এখনও পর্যন্ত ৮ জনের পোড়া দেহাংশের হদিশ মিলেছে বলে জানিয়েছে প্রশাসন। এখনও ২৫ জন নিখোঁজ রয়েছেন বলে পুলিশের দেওয়া তথ্যে জানা গিয়েছে। পুড়ে কঙ্কালসার হয়ে গিয়েছে কিছু দেহ। তাই শনাক্ত করতে বেগ পেতে হচ্ছে পুলিশকে। নরেন্দ্রপুর থানার পুলিশ জানিয়েছে দেহগুলি এমনভাবে পুড়ে গিয়েছে যে কোনও ভাবেও সেগুলিকে শনাক্ত করা সম্ভব হচ্ছে না। পুলিশ সূত্রে খবর, অগ্নিকাণ্ডের পর থেকে এখনও পর্যন্ত থানায় ২০টি পরিবারের পক্ষ থেকে নিখোঁজ ডায়েরি করা হয়েছে। যারা এখনও পর্যন্ত নিখোঁজ ডায়েরি করেছেন, পুলিশের পক্ষ থেকে তাঁদের সকলকে মঙ্গলবার নরেন্দ্রপুর থানায় গিয়ে DNA নমুনা দেওয়ার জন্য জানানো হয়েছে। DNA পরীক্ষা করেই দেহ শনাক্ত করা হবে।

 

Published by:

Share Link:

More Releted News:

‘আমার থেকে খুশি কেউ নয়’,সুপ্রিম কোর্টের রায়কে কুর্নিশ মমতার

ঐতিহাসিক রায় সুপ্রিম কোর্টের, নিষ্পত্তি হওয়া নাম তুলতে হবে ভোটার তালিকায়

‘আমার মুখোমুখি বসুন সাহস থাকলে’,‌ প্রধানমন্ত্রীকে চ্যালেঞ্জ ছুড়লেন মমতা

মেয়ে-জামাইয়ের কাছে সর্বস্ব হারিয়ে ঘরছাড়া মা, অভিযোগ দায়ের থানায়

‘UCC চালু হলে বেশি ক্ষতিগ্রস্থ হবে আদিবাসীরা’, ঝাড়গ্রাম থেকে সতর্কবার্তা অভিষেকের

‘বাড়ির মায়েদের স্বীকৃতি’,  ভোটপ্রচারে লক্ষ্মীর ভান্ডারকে সমর্থন সিপিআইএম প্রার্থীর

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ