অনুব্রত মণ্ডলকে ‘রক্ষাকবচ’ কলকাতা হাইকোর্টের

অনুব্রতবাবুকে ‘রক্ষাকবচ’ প্রদান করেছে হাইকোর্ট। জানিয়েছে, সিবিআই কলকাতা হাইকোর্টের নির্দেশ ছাড়া অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করতে পারবে না বা ওই ধরনের কোনও কড়া পদক্ষেপ নিতে পারবে না। তবে তদন্ত চালিয়ে নিয়ে যেতে পারবে সিবিআই। জিজ্ঞাসাবাদ করতে পারবে বীরভূম জেলা তৃণমূলের সভাপতিকেও।

Share:

নিজস্ব প্রতিনিধি: ভোট পরবর্তী ‘সন্ত্রাস’-এর ঘটনায় বীরভূম জেলা তৃণমূলের সভাপতি অনুব্রত মণ্ডলকে জেরা করতে চেয়েছিল সিবিআই। এর পরেই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন বীরভূমের এই দাপুটে তৃণমূল নেতা। বৃহস্পতিবার সেই মামলার শুনানি ছিল কলকাতা হাইকোর্টে। সেখানেই অনুব্রতবাবুকে ‘রক্ষাকবচ’ প্রদান করেছে হাইকোর্ট। জানিয়েছে, সিবিআই কলকাতা হাইকোর্টের নির্দেশ ছাড়া অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করতে পারবে না বা ওই ধরনের কোনও কড়া পদক্ষেপ নিতে পারবে না। তবে তদন্ত চালিয়ে নিয়ে যেতে পারবে সিবিআই। জিজ্ঞাসাবাদ করতে পারবে বীরভূম জেলা তৃণমূলের সভাপতিকেও। অনুব্রতবাবুকেও এর জন্য সিবিআইয়ের সঙ্গে সহযোগিতা করতে বলা হয়েছে।

একই সঙ্গে কলকাতা হাইকোর্ট এদিন জানিয়েছে, কোনও ভাবেই হুট করে জেরা করার জন্য অনুব্রত মণ্ডলকে ডেকে পাঠাতে পারবে না সিবিআই। এক সপ্তাহ আগে নোটিস দিয়ে ডেকে পাঠাতে হবে অনুব্রত মণ্ডলকে। দুর্গাপুরের এনআইটির গেস্টহাউসে অনুব্রতবাবুকে জেরা করতে পারবে সিবিআই। কেন্দ্রীয় এই গোয়েন্দা সংস্থা নোটিস পাঠিয়ে জেরা করার জন্য অনুব্রত মণ্ডলকে জেরা করতে চাইলে সেখানে ওই তৃণমূল নেতাকে নির্দিষ্ট দিন ও সময়ে হাজিরা দিতে হবে। জেলায় সহযোগিতা করতে হবে অনুব্রত মণ্ডলকে। তবে সিবিআই সূত্রে জানা গিয়েছে, গ্রেফতারির প্রসঙ্গে উচ্চ আদালত অনুব্রত মণ্ডলকে ‘রক্ষাকবচ’ প্রদান করায় এদিনের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আবেদন জানাতে পারে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা।

গত ২ মে, বিধানসভা ভোটের ফল ঘোষণার দিন, বীরভূমের ইলামবাজারে বিজেপি কর্মী গৌরব সরকারকে পিটিয়ে খুনের অভিযোগ ওঠে। সেই মামলার তদন্তভার সিবিআইয়ের হাতে যাওয়ার পর খুনের মামলায় বেশ কয়েক জন অভিযুক্ত গ্রেফতার হন। কয়েক দফায় জিজ্ঞাসাবাদ করা হয় ইলামবাজার পঞ্চায়েত সমিতির মৎস্য কর্মাধ্যক্ষ-সহ একাধিক তৃণমূল নেতাকে। এর পর বিজেপি কর্মী খুনের মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয় তৃণমূলের জেলা সভাপতি অনুব্রতকে। শুক্রবার তাঁকে তদন্তকারীদের সামনে হাজির থাকতে বলা হয়েছে। কিন্তু অনুব্রত জানান, তিনি অসুস্থ। তাই এখন সিবিআই দফতরে হাজির হতে পারবেন না। এর পরই বুধবার গ্রেফতারি থেকে রক্ষাকবচ চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন অনুব্রত। আদালতকে তিনি জানান, তদন্তে সিবিআইকে সমস্ত রকম সহায়তা করতে রাজি। কিন্তু তাঁর বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ যেন না করা হয়।

যে হেতু এদিন সকাল ১১টায় তাঁকে ডাকা হয়েছিল এবং সেই সময় অতিবাহিত হয়েছে। তাই হাইকোর্ট জানায় ফের নতুন করে নোটিস পাঠিয়ে অনুব্রতবাবুকে জেরার জন্য ডাকতে হবে। বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে এই মামলার শুনানি হয়। সেই সময়েই বিচারপতি এই নির্দেশ দেন সিবিআইকে। একই সঙ্গে তিনি জানান, অনুব্রত মণ্ডল কোনও ঘটনাতেই প্রধান অভিযুক্ত নন। এমনকি কোনও ঘটনায় তাঁর নামে কোনও এফআইআর-ও নেই। তাই হাইকোর্টের নির্দেশ ছাড়া তাঁকে গ্রেফতার করা যাবে না। তবে সিবিআই সূত্রে জানা গিয়েছে, এই রায়ের বিরুদ্ধে আগামিকাল কলকাতা হাইকোর্টের ডিভিশান বেঞ্চে আবেদন করতে পারে সিবিআই। সেখানে মন মতো রায় না মিললে তাঁরা সুপ্রিম কোর্টে যাবেন।

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

গির্জার আদলে কালীপুজোর মণ্ডপ! রাজনৈতিক মহলে জোর বিতর্ক

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

প্রেমিকাকে বিয়ের দাবিতে টাওয়ারে চড়ে বসল যুবক, শোরগোল নন্দীগ্রামে

বাজির শব্দে ভয় পাচ্ছে আপনার বাড়ির পোষ্য? শান্ত রাখুন এই ৬ উপায়ে

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

কালীপুজোর ভোগের মতো লাবড়ার স্বাদ পেতে চান বাড়িতেই? রইল সহজ রেসিপি

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

সোমবার থেকে তিন দিন বদলাচ্ছে একাধিক ট্রেনের রুট! কেন এই সিদ্ধান্ত পূর্ব রেলের?

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে

রাস্তার ধারে কুলচা বিক্রি করতেন বাবা, পাকিস্তানের বিরুদ্ধে শতরান করে চমকে দিল ছেলে অর্জুন