আরিয়ানের সিরিজের বিরুদ্ধে সমীরের মানহানির মামলা খারিজ করল দিল্লি হাইকোর্ট

আরিয়ান খানের 'দ্য ব্যাডস অফ বলিউড' ওয়েব সিরিজের বিরুদ্ধে প্রাক্তন NCB অফিসার সমীর ওয়াংখেড়ের দায়ের করা মানহানির মামলা খারিজ করে দিল দিল্লি হাইকোর্ট।

Share:

নিজস্ব প্রতিনিধি: আরিয়ান খানের ‘দ্য ব্যাডস অফ বলিউড’ ওয়েব সিরিজের বিরুদ্ধে প্রাক্তন NCB অফিসার সমীর ওয়াংখেড়ের দায়ের করা মানহানির মামলা খারিজ করে দিল দিল্লি হাইকোর্ট। আদালতে বড় ধাক্কা খেলেন ভারতীয় রাজস্ব পরিষেবা কর্মকর্তা সমীর ওয়াংখেড়ে। তাঁর অভিযোগ ছিল, আরিয়ান তাঁর নেটফ্লিক্স সিরিজে, অফিসারের অনুকূল চরিত্রের উপস্থাপন করেছেন। এরপরেই শাহরুখ খানের প্রযোজনা সংস্থা রেড চিলিজ, নেটফ্লিক্সের বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেন সমীর ওয়াংখেড়ে। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) এই মামলার শুনানিতে বিচারপতি বলেছেন, সমীর ওয়াংখেড়ের আবেদনটি গ্রহণ করার এক্তিয়ার আদালতের নেই। সেই কারণে মামলাটি গ্রহণ করা হবেনা। এই মামলার কোনও যৌক্তিকতা নেই। তাই এটি রায়ের জন্যে গ্রহণ করা হবেনা। সুতরাং সমীর ওয়াংখেড়ের দায়ের করা নতুন আইনি ঝামেলা থেকে মুক্তি পেলেন শাহরুখ পুত্র।

গত ৮ অক্টোবর, দিল্লি হাইকোর্ট সমীর ওয়াংখেড়ের দায়ের করা মানহানির মামলায় নেটফ্লিক্স এবং রেড চিলিজ এন্টারটেইনমেন্টকে নোটিশ জারি করেছিল। গত বছর মুক্তি পেয়েছে আরিয়ান পরিচালিত প্রথম ডেবিউ সিরিজ ‘দ্য ব্যাডস অফ বলিউড’। মানহানির অভিযোগে ওয়াংখেড়ে দাবি করেছিলেন, এই ছবিতে আরিয়ান তাঁর মতো দেখতে একজনকে দুর্নীতিবাজ NCB অফিসার সাজিয়েছেন। সমীর ওয়াংখেড়ে-কে অপমান করার জন্যেই আরিয়ান এই চরিত্রটি ছবিতে রেখেছেন। আরিয়ানের সিরিজটি তাঁর ব্যক্তিগত জীবনে প্রভাব ফেলেছে। তাঁর পরিবারকে হয়রানির সম্মুখীন হতে হয়েছে। এরপরেই আরিয়ান খানের ওয়েব সিরিজ ‘দ্য ব্যাডস অফ বলিউড’ নিয়ে শাহরুখ খানের রেড চিলিজের বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেন সমীর ওয়াংখেড়ে। কিন্তু সমীরের এই মামলার চরম বিরোধিতা করেছে শাহরুখ খানের রেড চিলিজ এন্টারটেইনমেন্ট। তবে আদালত নেটফ্লিক্স এবং রেড চিলিজ এন্টারটেইন মেন্টকে ওয়াংখেড়ের আবেদনের জবাব দাখিল করার নির্দেশ দিয়েছিল। তবে প্রাক্তন NCB অফিসার সমীর ওয়াংখেড়ের সঙ্গে সুপারস্টার শাহরুখ খান পরিবারের বিরোধিতা বহু পুরোনো। ২০২১ সালে বিলাসবহুল ক্রুজ পার্টিতে অভিযানে নেমে মাদক খাওয়ার অভিযোগে শাহরুখ পুত্র আরিয়ান খানকে গ্রেফতার করেছিলেন সমীর ওয়াংখেড়ে। যদিও আরিয়ানের বিরুদ্ধে উপযুক্ত প্রমাণ দেখাতে পারেননি সমীর ওয়াংখেড়ে।

তা সত্ত্বেও ২০ দিন জেল খেটেছিলেন আরিয়ান। এবং ২০২৩ সালে তাঁকে সম্পূর্ণ ক্লিনচিট দেওয়া হয়। এরপর সমীর ওয়াংখেড়ের বিরুদ্ধে ঘুষ খাওয়ার একাধিক অভিযোগ ওঠে এবং এমনটাও জানা যায় যে, আরিয়ান খানকে মুক্তি দেওয়ার জন্যে শাহরুখের থেকে কয়েক কোটি টাকা ঘুষ চেয়েছিলেন সমীর ওয়াংখেড়ে। যদিও সমীরের বিরুদ্ধে এই মামলা ধামাচাপা পড়ে যায়। এরপরেই আরিয়ান এবং শাহরুখ-গৌরির প্রযোজনা সংস্থা রেড চিলিজ এন্টারটেইনমেন্ট এবং নেটফ্লিক্সের বিরুদ্ধে নতুন অভিযোগ তোলেন সমীর ওয়াংখেড়ে। অক্টোবরে একটি সাক্ষাৎকারে সমীর বলেছিলেন, “আমার ব্যক্তিগত বিশ্বাস হল এর সঙ্গে আমার চাকরি বা পেশার কোনও সম্পর্ক নেই। আমার ব্যক্তিগত যোগ্যতায়, আমি দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছি। আমি আদালতের কার্যক্রম নিয়ে মন্তব্য করতে চাই না, কারণ বিষয়টি বিচারাধীন। এটি আত্মসম্মান, ব্যক্তিগত মর্যাদা এবং ব্যক্তিগত সম্মানের বিষয়। আজ, মাদকের অপব্যবহারের বিষয়টি আমাদের জাতির জন্য একটি প্রধান সমস্যা হয়ে দাঁড়িয়েছে, এবং এই ধরণের বিষয়গুলি তুলে ধরে আপনি কেবল একজন ব্যক্তিকে নয়, যারা আমার সঙ্গে কাজ করেছেন এবং যারা মাদকের অপব্যবহারের বিরুদ্ধে লড়াই করছেন তাদের অপমান করছেন। আমার পরিবারের আমার পেশার সঙ্গে কোনও সম্পর্ক নেই। পাকিস্তান, সংযুক্ত আরব আমিরাত এবং বাংলাদেশ থেকে ঘৃণামূলক বার্তা আসছে। আমি এটা মেনে নেব না।”

আজকের রাশিফল: আইনি জটিলতা থেকে মুক্তি, কর্মক্ষেত্রে বসের প্রশংসায় ভাসবেন

কলকাতার জয়রথ রুখে দিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে বিরাটরা

রঘুবংশী-রিঙ্কুর চওড়া ব্যাটে ভর করে বেঙ্গালুরুকে ১৯৩ রানের লক্ষ্য দিল KKR

দুর্গাপুরে বেপরোয়া টোটো-অটোকে বাগে আনতে বিশেষ অভিযান পুলিশের

ভোট পরবর্তী হিংসায় যোগ, জামালপুরের দুই দাপুটে তৃণমূল নেতা গ্রেফতার

বেআইনি নির্মাণের বিরুদ্ধে ব্যবস্থা নেবে প্রশাসন, জানিয়ে দিলেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা

গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী সিভিক ভলান্টিয়ার, চাঞ্চল্য নবদ্বীপে

‘বয়স ধরে রাখার ইঞ্জেকশন আছে নাকি?’, শেফালির মৃত্যু নিয়ে মুখ খুললেন পরাগ

আমুলের পর এবার দুধের দাম বাড়াল Mother Dairy, লিটারে কত বাড়ল?

দাম বাড়ছে Amul দুধের, লিটার প্রতি কত দাম বাড়ছে জেনে নিন

তিলজলা অগ্নিকাণ্ডের ঘটনাস্থলে বুলডোজার, নামল কেন্দ্রীয় বাহিনী

১ জুন থেকে কারা পাবেন অন্নপূর্ণা ভাণ্ডার, কারা যোগ্য নন? জানালেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল

যজ্ঞের কাঠের অভাবে থমকে গিয়েছিল বিয়ের অনুষ্ঠান, মুশকিল আসান Instamart-এর

শনিবার থেকে রাজ্যজুড়ে শুরু হচ্ছে বেআইনি অস্ত্র ,গুলি ও বিস্ফোরক উদ্ধারের বিশেষ অভিযান