কাঁকড়া ধরতে গিয়ে বাঘের মুখে মৎস্যজীবী! দক্ষিণরায়ের সঙ্গে লড়াইয়ে জিতল কে?

Share:

নিজস্ব প্রতিনিধি: সুন্দরবন মানেই সেখানে জীবন বাজি রেখে জীবিকা নির্বাহ করা। মাছ বা কাঁকড়া ধরতে গেলে মৎস্যজীবীরা আর বাড়ি ফিরবেন কিনা তা জানেন না কেউই। জঙ্গলে কাঁকড়া ধরতে গিয়ে প্রায়ই বাঘের আক্রমণের শিকার হন মৎস্যজীবীরা। সেই ঘটনা ঘটল ফের একবার। কলস দ্বীপের কাছে বিজয়ওয়াড়ার জঙ্গলে বাঘের মুখে পড়ে আহত হয়েছেন এক মৎস্যজীবী। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক আতঙ্ক ছড়ায়।

জানা গিয়েছে বনু বক্তা (৩২) নামের ওই মৎস্যজীবী কাঁকড়া ধরতে গিয়েছিলেন। চার দিন আগে প্রায় ১২ জনের একটি দল নৌকা নিয়ে জঙ্গলে গিয়েছিল। পুলিশ জানিয়েছে, টিমটি জঙ্গল লাগোয়া নদীর তীর বরাবর বনু সহ দলের অন্যান্যতা হাটছিল। সেই সময়ে হঠাৎই জঙ্গল থেকে একটি বাঘ বেরিয়ে এসে বনুর উপর ঝাঁপিয়ে পড়ে। ঘাড়ের উপর বসায় থাবা। তখনই কাছে থাকা জিনিস নিয়ে বনুর সঙ্গীরা বাঘের উপর পাল্টা আক্রমণ চালায়।  আহত মৎস্যজীবীকে উদ্ধার করে পাথরপ্রতিমায় আনা হয়েছে। স্থানীয় ও পুলিশসূত্রে জানা গিয়েছে,  পাথরপ্রতিমার জি-প্লট গ্রাম পঞ্চায়েতের সত্যদাসপুর গ্রামের বাসিন্দা ওই ব্যক্তি।   

আরও পড়ুন: জন্ম-মৃত্যুর শংসাপত্র এবার সম্পূর্ণ অনলাইনে, গাফিলতি রুখতে কঠোর পদক্ষেপ স্বাস্থ্য ভবনের

গত বছরেও এই ধরনের ঘটনা ঘটেছিল। বাড়ি দক্ষিণ ২৪ পরগনা জেলার পাথরপ্রতিমা ব্লকের জিপ্লোট গ্রাম পঞ্চায়েতের সত্য দাসপুর এলাকা মৎস্যজীবী সোনু রাম ভক্তারয় বাঘের মুখে পরেছিলেন। ।  পাঁচজন মিলে নৌকা নিয়ে সুন্দরবন জঙ্গলে কাঁকড়া ধরতে গিয়েছিলেন তাঁরা।  কাঁকড়া শিকারি যে কখন বাঘের শিকার হয়ে গেলেন তা বুঝতেই পারেননি। কাঁকড়া ধরারর সময় হঠাৎ করে সোনু রামের উপর ঝাঁপিয়ে পড়ে রয়্যাল বেঙ্গল টাইগার। বাঘের মুখ থেকে ফেরা অনিশ্চিত জেনেও শেষ পর্যন্ত চেষ্টা করেন। তাঁর চিৎকারে কিছুটা দূরে থাকা অন্যান্য সহযোগীরা লোহার রড, সাবল নিয়ে বাঘের উপরে ঝাঁপিয়ে পড়ে। আর শেষ পর্যন্ত সেই লড়াইয়ে সফল হয় মৎস্যজীবীরা। রণে ভঙ্গ দিয়ে ফের জঙ্গলে ফিরে যেতে হয় সুন্দরবনের রাজাকে। সেখান থেকেই আহত অবস্থায় মৎস্যজীবীকে উদ্ধার করা হয়।

তৃণমূলে টালমাটাল দশা, দল আর প্রতীক হাতছাড়া হচ্ছে মমতার!

‘কী দুরবস্থা! ১৫০ লোকও হয়নি’, মমতার ধর্নাকে কটাক্ষ শুভেন্দুর

উলুবেড়িয়াতে প্রকাশ্য রাস্তায় ‘হ্যান্ডকাপ’ পরিয়ে তৃণমূল নেতাকে ঘোরালো পুলিশ

আধ্যাত্মিক গুরুর ছদ্মবেশে মহিলাদের যৌন নির্যাতন, মথুরায় গ্রেফতার IIT পাস যুবক

কলেজের ইউনিয়ন রুমের আলমারি থেকে উদ্ধার লক্ষ লক্ষ উঁই ধরা টাকা

রিল নয়, রিয়েল! সেনার অনুষ্ঠানের ফাঁকে বান্ধবীকে আংটি পরিয়ে বিয়ের প্রস্তাব পাইলটের

মাদক মামলায় আরিয়ানের পাশে ছিলেন রিয়া, নিয়মিত যোগাযোগ রাখতেন, মুখ খুললেন অভিনেত্রী

তোলাবাজি থেকে কাটমানির অভিযোগ, গ্রেফতার নারকেলডাঙার তৃণমূল কাউন্সিলর

ফ্রান্স থেকে আরও ১১৪ রাফাল যুদ্ধবিমান কেনার প্রস্তুতি, প্যারিসে বায়ুসেনা প্রধান

মুখ্যমন্ত্রীর জনতার দরবারে ‘বঞ্চিত’ শিল্পীদের ভিড়, কী অভিযোগ তাঁদের?

অমরনাথ যাত্রায় জঙ্গি হামলা রুখতে মোতায়েন ৬৭০ কোম্পানি আধা সেনা, নজরদারিতে ড্রোন -ডগ স্কোয়াড

কাপড় ও ত্রিপল পাচারের অভিযোগে কাটোয়ার প্রাক্তন বিধায়ক গ্রেফতার, উত্তেজনা চরমে

জঙ্গলমহলে অবৈধভাবে বালি তোলা যাবে না, প্রশাসনকে কড়া নির্দেশ মন্ত্রী রাজেশ মাহাতোর

শৌচালয়ে মাসের পর মাস বন্দি গৃহবধূ, চরম নির্যাতন শ্বশুড়বাড়ির সদস্যদের