অগ্নিকাণ্ডের ৪ দিন পর আনন্দপুরে ১৬৩ ধারা জারি, সশরীরে যেতে চেয়ে আদালতের অনুমতি চাইলেন শুভেন্দু

Share:

নিজস্ব প্রতিনিধি: আনন্দপুরের ভয়াবহ অগ্নিকাণ্ডকে কেন্দ্র করে রাজনৈতিক তরজা ক্রমেই তীব্র হচ্ছে। এই ঘটনাস্থলে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তবে পুলিশের অনুমতি না মেলায় এবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন তিনি। গড়িয়া শীতলামন্দির থেকে অগ্নিকাণ্ডস্থল পর্যন্ত মিছিল করার অনুমতি চেয়ে মামলা দায়ের করেছেন শুভেন্দু। সেই মামলা দায়েরের অনুমোদন দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি শুভ্রা ঘোষ।

পুলিশের তরফে জানানো হয়েছে, প্রস্তাবিত মিছিলের রুটে একাধিক গুরুত্বপূর্ণ হাসপাতাল ও শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে। পাশাপাশি ওই এলাকায় এখনও উদ্ধারকাজ ও তদন্ত প্রক্রিয়া চলছে। জরুরী পরিষেবার গাড়ি ও কর্মীদের নিয়মিত যাতায়াতের কারণে মিছিল হলে তীব্র যানজট ও পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। এই যুক্তিতেই নরেন্দ্রপুর থানার পক্ষ থেকে ইমেলের মাধ্যমে মিছিলের অনুমতি নাকচ করা হয়েছে।

আরও পড়ুন: জন্ম-মৃত্যুর শংসাপত্র এবার সম্পূর্ণ অনলাইনে, গাফিলতি রুখতে কঠোর পদক্ষেপ স্বাস্থ্য ভবনের

এদিকে অগ্নিকাণ্ড স্তরে ১০০ মিটারের মধ্যে ১৬৩ ধারা জারি করেছে পুলিশ প্রশাসন। ওই এলাকায় জমায়েত ও মিছিল সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। পুলিশের দাবি, তদন্তে কোনরকম বাধা, তথ্যপ্রমাণ নষ্ট হওয়া বা উদ্ধারকাছে বিঘ্ন এড়াতেই এই সিদ্ধান্ত। উল্লেখযোগ্যভাবে আগুন লাগার ৪ দিন পর এই ধারা জারি হওয়ায় প্রশ্ন তুলেছে বিজেপি। দলের তরফে দাবি করা হয়েছে, বিরোধী দলনেতার ঘটনাস্থলে যাওয়া আটকাতেই প্রশাসন এই ধারা প্রয়োগ করেছে।

এর মধ্যেই প্রকাশ্যে এসেছে অগ্নিকাণ্ডের প্রাথমিক তদন্ত রিপোর্ট। দমকল ও ফরেন্সিক বিভাগের প্রাথমিক অনুসন্ধানে জানা গিয়েছে, আগুন প্রথমে মোমো গুদামে নয়, পাশের একটি ডেকরেটর্সের গুদামে লাগে। এই গুদামের পশ্চিম দিকে থাকা তিনতলা একটি নির্মাণাংশ থেকে আগুনের সূত্রপাত হয় এবং মুহূর্তের মধ্যেই তা ছড়িয়ে পড়ে সংলগ্ন মোমো গুদামসহ গোটা এলাকায়। এই ঘটনাকে কেন্দ্র করে প্রশাসনিক সিদ্ধান্ত, নিরাপত্তা ব্যবস্থা ও রাজনৈতিক উদ্দেশ্য সব মিলিয়ে আনন্দপুর অগ্নিকাণ্ড এখন শুধুই একটি দুর্ঘটনা নয়, রাজ্য রাজনীতির অন্যতম বিতর্কিত ইস্যুতে পরিণত হয়েছে।

সুজি কিংবা গাজর নয়, আপেল দিয়েই বানান সুস্বাদু স্বাদের হালুয়া! রইল সহজ রেসিপি

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

‘জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে লড়াই চলবে,’ বললেন অভিজিৎ দীপক

আতশবাজির ধোঁয়া থেকে চোখ বাঁচাবেন কীভাবে? সুরক্ষিত থাকতে মানুন এই ৫ নিয়ম

কালীপুজোর আগে স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্যের

এগরোল-চাউমিনের দাম ১০ টাকা! সস্তায় মুখরোচক ফাস্টফুড খাওয়াচ্ছেন ছায়াদেবী

মাত্র ৫ টাকাতেই চিকেন-ভাত! পেট ভরে খেল শান্তিপুরবাসী

‘কাজের সূত্রে ভিন রাজ্যে গেলেও জব কার্ড বাতিল নয়,’ ঘোষণা দিলীপের

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

শর্তের বিনিময়ে দক্ষিণেশ্বরেও রিল শ্যুটের অনুমতি পেলেন ব্লগাররা

‘প্রেসিডেন্সি, যাদবপুর থেকে দেশবিরোধীদের হটাব,’ দৃপ্তকণ্ঠে ঘোষণা শুভেন্দুর

‘পুলিশ বাধা দিলে কালীঘাট মন্দিরের সামনে পুজো করব’, হুঁশিয়ারি মমতার

‘অভিষেকের বাড়ির সামনে হামলার ঘটনায় বিজেপি যুক্ত নয়,’ সাফ জানালেন শমীক

স্বাধীনতার পর প্রথম জ্বলল আলো, কালীপুজোর আগে খুশির হাওয়া তারকেশ্বরের এই গ্রামে