চুল কেটে স্ত্রীকে বেধড়ক মারধর, গ্রেফতার সেনাকর্মী

Share:

নিজস্ব প্রতিনিধি, হাবড়া : রক্ষকই ভক্ষক। এই প্রবাদটাই সত্যি হয়েছে হাবড়ার গৃহবধূ পুজা সরকারের সঙ্গে।   স্ত্রীকে মানসিক ও শারীরিক নির্যাতনের অভিযোগে গ্রেফতার সেনাকর্মী। ধৃতের নাম মনোরঞ্জন সরকার। তার স্ত্রী পুজা সরকার স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ তুলেছে।

জানা গিয়েছে, হাবড়ার কুমড়া বেলের মাঠ এলাকার বাসিন্দা মনোরঞ্জন সরকার স্ত্রী পুজো সরকারের ওপরে অত্যাচার চালাত। সঙ্গে তাযংর পরিবারের সদস্যরাও থকত বলে অভিযোগ। পুজার অভিযোগ, চুল কেটে দিয়ে প্রতিদিন বেধড়ক মারধর করা হত। ১ ছেলে ও ১ মেয়ে রয়েছে দুজনের। ছেলের বয়স ৫ বছর, মেয়ের ২৩ মাস। অভিযোগ, গৃহবধূ পুজার সরকারকে মারধর করতো সেনাকর্মী স্বামী সহ শশুর শাশুড়ি ও কয়েকজন পরিজন। বৃহস্পতিবার রাতে বাড়িতে বেধড়ক মারধর করা হয়েছে। ২ জন প্রিবেশীর বিরুদ্ধেও অভিযোগ রয়েছে। জখম অবস্থায় পুজাকে হাবড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তাঁর চিকিৎসা করা হয়েছে। পরে হাবড়া থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে অভিযুক্ত মনোরঞ্জনকে গ্রেফতার করেছে হাবড়া থানার পুলিশ। শুক্রবার আদালতে তোলা হবে। একজন সেনাকর্মী, যিনি দেশের রক্ষার কাজে নিযুক্ত, তিনি কীভাবে নিজের ঘরে স্ত্রীকে মারধর করছেন?

প্রসঙ্গত, চলতি মাসের শুরুতেই এমন অকটি ঘটনা সামনে এসেছল। ঘটনাটি ঘটেছিল হাওড়ার জগাছায়। পণ দিতে না পারায় স্ত্রীয়ের ওপরে নির্যাতন চালানো হতো। পরে সেই সেনাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। এবার হাবড়া থেকে এল একই অভিযোগ। স্ত্রীকে মারধর করার অভিযোগ সেনাকর্মীর স্বামীর বিরুদ্ধে। 

অমৃতসর-নিউ জলপাইগুড়ি কর্মভূমি এক্সপ্রেসে অগ্নিকাণ্ড, দাউদাউ করে জ্বলছে চারটি কামরা

শান্তিনিকেতনের পৌষমেলায় এবারও অনলাইনে স্টল বুকিং, থাকছে বিশেষ শর্ত

স্বাদ ও পুষ্টির দারুণ ভারসাম্য! ঘরেই তৈরি করুন জনপ্রিয় বিবিমবাপ

পিচের রাস্তা যেন ক্যানভাস! ফাটাকেষ্টর কালীপুজোয় আলপনা আঁকলেন ১০০ শিল্পী

লুঙ্গি কিংবা বারমুডা পরে তারাপীঠ মন্দিরে ‘নো এন্ট্রি’, নির্দেশ কমিটির

সর্ষে অতীত, এবার ভাত পাতে রাখুন পোস্ত পাবদা, রইল রেসিপি

মামদানির পর লস অ্যাঞ্জেলেসের মেয়র হতে চলেছেন ভারতীয় বংশোদ্ভূত মহিলা

দীপাবলির আগে অমিতাভের ‘জলসা’য় বোমা হামলার হুমকি!

কালীপুজোর আগে দুঃসংবাদ, চাকরি হারালেন এক হাজারের বেশি যোগ্য শিক্ষাকর্মী

পুরভোটের নির্ঘন্ট প্রকাশের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের

ঝাড়খণ্ডে মর্মান্তিক দুর্ঘটনা! নিয়ন্ত্রণ হারিয়ে একাধিক পথচারীকে পিষল ঘাতক ট্রাক, মৃত ৭

অল্প তেলেই বানিয়ে ফেলুন ফুলকপি পাতুরি, ভাত বা পরোটার সঙ্গে জমে যাবে

শনিতে এসআইআরের বিরুদ্ধে পথে নামছেন প্রকাশ রাজ

রিলসের নেশায় নৃশংস কাণ্ড! হালতুতে যুবকের গায়ে পেট্রল ঢেলে আগুন, গ্রেফতার ৩