চাঁচলে যুবকের ক্ষতবিক্ষত দেহ উদ্ধার, এলাকা জুড়ে চাঞ্চল্য

Share:

নিজস্ব প্রতিনিধি,চাঁচল: মালদা জেলার চাঁচলে যুবকের ক্ষতবিক্ষত দেহ উদ্ধার। বৃহস্পতিবার সাত সকালে বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজের পরের দিনই মর্মান্তিক পরিণতি যুবকের। শুক্রবার সাতসকালে দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল। চাঁচল থানার(Chachal P.S.) জিতারপুর থেকে ওই যুবকের দেহ উদ্ধার করল চাঁচল থানার পুলিশ। দেহের একাধিক জায়গায় আঘাতের চিহ্ন। দেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় মালদার চাঁচল থানার পুলিশ।মৃত যুবকের নাম আনারুল হক(৩০)। বাড়ি হরিশ্চন্দ্রপুর থানার মোহনপুর(Mohanpur) এলাকায়। বাড়ি থেকে প্রায় দুই কিলোমিটার দূরে তার দেহ উদ্ধার হয়। পরিবারের দাবি, কে বা কারা তাকে খুন করেছে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আনারুল বাড়িতে নির্মাণের কাজ শুরু করেছে। বৃহস্পতিবার সকালে লক্ষাধিক টাকা নিয়ে বাড়ি তৈরির সামগ্রী কেনার উদ্দেশ্য বের হয়। তারপরে আর বাড়ি ফেরেনি। এদিন যুবকের দেহ উদ্ধারে চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনাস্থলে পৌঁছায় চাঁচল থানার আইসি(IC) অভিজিৎ দত্ত। এলাকার পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ মোতায়েন রয়েছে। দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

দুষ্কৃতীরা টাকা লুট করে ওই যুবককে খুন করেছে কিনা তা পুলিশ খতিয়ে দেখছে। মৃতদেহের ময়না তদন্তে রিপোর্ট হাতে পেলে পুলিশ মৃত্যুর ব্যাপারে কি কারনে হয়েছে তাতে নিশ্চিত হবে। ওই যুবকের ঘনিষ্ঠদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। ওই যুবকের মোবাইল ফোনের তথ্য খতিয়ে দেখছে পুলিশ। পরিবারের লোকজনদের জিজ্ঞাসা বাদ করা হচ্ছে। নেই খুনের পেছনে পুরনো সততা নাকি সঙ্গে লক্ষাধিক টাকা থাকায় তা লুট করার জন্য খুন তা জানতে তদন্ত হচ্ছে।

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

সাফল্যের শিখরে পৌঁছেও ভোলেননি শিকড়, দীপাবলিতে শিক্ষিকাকে চমকে দিলেন অভিষেক শর্মা

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক

কাশীতে প্রিয়জনের শেষকৃত্য করতে যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় নিহত ৭

‘পাপী ছেলে না থাকাই ভাল’, ছেলের মৃত্যুর পরেও শেষকৃত্যে যেতে নারাজ মা

‘বাংলায় রামরাজ্য প্রতিষ্ঠা হবে,’ হনুমান পুজোর উদ্বোধনে গিয়ে মন্তব্য দিলীপের

ভয়ঙ্কর ঘটনা পাকিস্তানে! বাড়ির মধ্যেই গুলি করে খুন করা হল মহিলা সাংবাদিককে

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

দীপাবলিতে গ্যাস চেম্বারে পরিণত দিল্লি, শুরু রাজনৈতিক কাদা ছোড়াছুড়ি

তৃতীয় সম্পর্কের সন্দেহেই কি খুন? গড়িয়ার হত্যাকাণ্ডে সামনে এল চাঞ্চল্যকর তথ্য

চিনের বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঝলসে মৃত ১৪