মেহতাবের পর SIR শুনানিতে রহিম নবি, কী বললেন ক্ষুব্ধ ফুটবলার?

Share:

নিজস্ব প্রতিনিধি : SIR শুনানিতে ডাক পাওয়া এখন নতুন কথা নয়। সাধারণ মানুষ থেকে জনপ্রতিনিধি, অভিনেতা অভিনেত্রী থেকে ফুটবলার সকলকেই নথি হাতে দাঁড়াতে হচ্ছে শুনানির লাইনে। এবার শুনানিতে ডাক পেয়েছেন ভারতীয় জাতীয় ফুটবল দলের অধিনায়ক রহিম নবি। দেশের হয়ে খেলছেন, তারপরেও তাঁকে প্রমাণ করতে হচ্ছে তিনি ভারতীয়।

শুনানিতে এমন অনেক মানুষকে ডেকে পাঠানো হচ্ছে যা শুনলে অবাক হতে হয়। রহিম নবিকে ডেকে পাঠানোর ঘটনা তেমনই একটি ঘটনা। জানা গিয়েছে, রহিম নবিরা ৭ ভাই। বিষয়টি কোনওভাবেই  বিশ্বাস করতে পারছে না নির্বাচন কমিশন। সেই কারণে তাঁকে ডেকে পাঠানো হয়েছে। গত বুধবার পান্ডুয়া কৃষক বাজারে তাঁকে শুনানির জন্য ডেকে পাঠানো হয়েছিল। কিন্তু সেই দিন যেতে না পারায় শনিবার শুনানিতে গিয়েছিলেন তিনি। পান্ডুয়ার ২৭৪ নম্বর বুথের ভোটার তিনি। পান্ডুয়ার বাসিন্দা হলেও তিনি কলকাতায় বেশি সময় থাকেন। শুনানির নোটিশ পাওয়ার পরেই পান্ডুয়ায় গিয়েছেন। শনিাবরা লাইনে দাঁড়িয়ে শুনানিতেও গিয়েছেন। এভাবে শুনানিতে তাঁকে ডেকে পাঠানোতে ক্ষুব্ধ হয়েছেন নবি। তিনি বলেছেন, তারা সাত ভাই। এটা কোনওভাবেই বিশ্বাস করতে পারছে না নির্বাচন কমিশন। জাতীয় দলের সিনিয়র জুনিয়র মিলিয়ে প্রায় ১০০ ম্যাচ খেলেছেন। দলের অধিনায়ক ছিলেন। কলকাতার তিন প্রধান দলের সঙ্গে খেলেছেন। তারপরেও তাঁকে ডেকে পাঠানো হয়েছে। এই ধরনের ঘটনা অত্যন্ত লজ্জাজনক।

ভারতীয় ক্রীড়াজগতের পরিচিত মুখদের একের পর এক এসআইআর শুনানিতে ডাকার ঘটনায় নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। মহম্মদ সামি, লক্ষ্মীরতন শুক্লা কিংবা তরুণ দে, মহম্মদ শামী, মেহতাব হোসেনকেও ডেকে পাঠানো হয়েছে। নোটিস পেয়ে ক্ষোভ উগরে দিয়েছেন মেহতাব। এবার নোটিশ পেয়ে হাজিরা দিলেন রহিম নবি।

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

গির্জার আদলে কালীপুজোর মণ্ডপ! রাজনৈতিক মহলে জোর বিতর্ক

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

প্রেমিকাকে বিয়ের দাবিতে টাওয়ারে চড়ে বসল যুবক, শোরগোল নন্দীগ্রামে

বাজির শব্দে ভয় পাচ্ছে আপনার বাড়ির পোষ্য? শান্ত রাখুন এই ৬ উপায়ে

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

কালীপুজোর ভোগের মতো লাবড়ার স্বাদ পেতে চান বাড়িতেই? রইল সহজ রেসিপি

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

সোমবার থেকে তিন দিন বদলাচ্ছে একাধিক ট্রেনের রুট! কেন এই সিদ্ধান্ত পূর্ব রেলের?

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে

রাস্তার ধারে কুলচা বিক্রি করতেন বাবা, পাকিস্তানের বিরুদ্ধে শতরান করে চমকে দিল ছেলে অর্জুন