ভূমিহীনদের মুখে হাসি ফোটালেন মুখ্যমন্ত্রী, বীরভূমে ৬৫৪ জন পেলেন জমির পাট্টা,বিলি হলো কৃষি সরঞ্জামও

Share:

নিজস্ব প্রতিনিধি: বীরভূম জেলায় সাধারণ মানুষের দোরগোড়ায় সরকারি পরিষেবা পৌঁছে দিতে এক উল্লেখযোগ্য উদ্যোগ নেওয়া হল। সিউড়ি-১ ব্লকের কড়িষ্যা যদুরায় মেমোরিয়াল অ্যান্ড পাবলিক ইনস্টিটিউশনের মাঠে আয়োজিত এই কর্মসূচিতে ভূমিহীন ও প্রান্তিক মানুষের হাতে জমির সরকারি পাট্টা তুলে দেওয়া হয়। পাশাপাশি কৃষকদের আর্থিক সুরক্ষার কথা মাথায় রেখে শস্য বীমার টাকা এবং কৃষিকাজে সহায়ক বিভিন্ন যন্ত্রপাতিও বিতরণ করা হয়।

জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, এদিন মোট ৬৫৪ জন উপভোক্তার হাতে জমির পাট্টা তুলে দেওয়া হয়েছে। ব্লকভিত্তিক হিসাবে দুবরাজপুর ব্লক সবচেয়ে বেশি উপকৃত হয়েছে। সেখানে ১৬২ টি পাট্টা প্রদান করা হয়। তবে মুরারই-২,ময়ূরেশ্বর-২ ও লাভপুর ব্লকে এদিন কোনও পাট্টা বিতরণ সম্ভব হয়নি। প্রশাসনের তরফে জানানো হয়েছে, পরবর্তী পর্যায়ে ওই ব্লকগুলিতেও যোগ্য উপভোক্তাদের পাট্টা দেওয়ার প্রক্রিয়া চলবে।

আরও পড়ুন: চলন্ত ভ্যানে খোলা চুলে বসাই কাল, বীভৎস দুর্ঘটনায় ছিঁড়ে বেরিয়ে এল মহিলার মাথার সব চুল

অনুষ্ঠানের মঞ্চ থেকে ১৭ জন উপভোক্তার হাতে ট্র্যাক্টর,হ্যান্ড ট্র্যাক্টর,স্প্রে মেশিন-সহ একাধিক কৃষি যন্ত্রপাতি তুলে দেওয়া হয়। একই সঙ্গে প্রকৃত কৃষকদের হাতে শস্য বীমার অর্থও প্রদান করা হয়,যাতে প্রাকৃতিক দুর্যোগে তাঁদের ক্ষতির পরিমাণ কিছুটা হলেও সামাল দেওয়া যায়। জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ নিজে উপভোক্তাদের হাতে পাট্টা ও সামগ্রী তুলে দেন।

এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলাশাসক ধবল জৈন,জেলা পুলিশ সুপার আমনদীপ, বোলপুরের সাংসদ অসিত মাল সহ জেলা প্রশাসনের একাধিক শীর্ষ আধিকারিক। সভাধিপতি কাজল শেখ বলেন, যাঁদের নিজস্ব বাড়ি নেই বা যাঁরা এখনও কাঁচা ঘর ও ছাদহীন অবস্থায় থাকেন তাঁদের কথা ভেবেই রাজ্য সরকার আর্থিক সহায়তা ও জমির অধিকার নিশ্চিত করার উদ্যোগ নিয়েছে। মুখ্যমন্ত্রীর নির্দেশে প্রশাসনিক ব্যবস্থার মাধ্যমে জেলার প্রতিটি ব্লকে এই পাট্টা বণ্টনের কাজ ধারাবাহিকভাবে চলবে বলেও তিনি জানান।

মাত্র ৫ টাকাতেই চিকেন-ভাত! পেট ভরে খেল শান্তিপুরবাসী

‘কাজের সূত্রে ভিন রাজ্যে গেলেও জব কার্ড বাতিল নয়,’ ঘোষণা দিলীপের

‘পুলিশ বাধা দিলে কালীঘাট মন্দিরের সামনে পুজো করব’, হুঁশিয়ারি মমতার

‘অভিষেকের বাড়ির সামনে হামলার ঘটনায় বিজেপি যুক্ত নয়,’ সাফ জানালেন শমীক

শান্তিপুরের প্রায় ৫০০ বছরের পুরানো চাঁদুনী বাড়ির পুজোয় বাজল নহবৎ

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

শর্তের বিনিময়ে দক্ষিণেশ্বরেও রিল শ্যুটের অনুমতি পেলেন ব্লগাররা

স্বাধীনতার পর প্রথম জ্বলল আলো, কালীপুজোর আগে খুশির হাওয়া তারকেশ্বরের এই গ্রামে

‘প্রেসিডেন্সি, যাদবপুর থেকে দেশবিরোধীদের হটাব,’ দৃপ্তকণ্ঠে ঘোষণা শুভেন্দুর

ভারতীয় বোলারদের দাপটে বিপাকে নিউজিল্যান্ড, শুভমনদের ১৩৫ রানের টার্গেট দিল কিউয়িরা

ফের বৃষ্টির ভ্রুকুটি বঙ্গজুড়ে, শনি-রবিতে কতটা কমবে তাপমাত্রা?

কবে ওটিটি-তে মুক্তি পাচ্ছে বক্স অফিস কাঁপানো ‘হনুমান অংশ’? জানুন তারিখ

মাঠেই মেজাজ হারালেন বিরাট! ভাইরাল ভিডিও, কি এমন করলেন তিনি?

‘আমার বুকের উপর দিয়ে বুলডোজার চালান,’ বিজেপির বিরুদ্ধে তোপ দেগে বললেন মমতা