চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

চলন্ত ভ্যানে খোলা চুলে বসাই কাল, বীভৎস দুর্ঘটনায় ছিঁড়ে বেরিয়ে এল মহিলার মাথার সব চুল

নিজস্ব প্রতিনিধি: খোলা চুল ইঞ্জিনে জড়িয়ে বীভৎস কাণ্ড! আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে মহিলা। ঘটনাটি ঘটেছে ক্যানিংয়ের ডাবু এলাকায়। আহত মহিলার নাম ফিরোজা মিস্ত্রী। তিনি দক্ষিণ ২৪ পরগণার তালদি বয়ার সিং গ্রামের বাসিন্দা। বন্ধুদের সঙ্গে আনন্দ করতে পিকনিকের উদ্দেশ্যে ডাবু গিয়েছিলেন তিনি। সারাদিনের আনন্দ শেষে সকলেই একটি ইঞ্জিন ভ্যানে করে বাড়ি ফিরছিলেন। ভ্যানের পেছনে চলছিল জেনারেটর ও সাউন্ড বক্স। আর সেখানেই ঘটে যায় মর্মান্তিক দুর্ঘটনা।

প্রত্যক্ষদর্শীদের দাবি, খোলা চুলে ভ্যানে বসেছিলেন ফিরোজা। আচমকাই চলন্ত জেনারেটরের মোটরের সঙ্গে তাঁর চুল জড়িয়ে যায়। মুহূর্তের মধ্যেই ভারসাম্য হারিয়ে তিনি চলন্ত ভ্যান থেকে রাস্তায় ছিটকে পড়েন। বিকট শব্দ ও চিৎকারে আতঙ্ক ছড়িয়ে পড়ে। গুরুতর জখম অবস্থায় রাস্তায় পড়ে থাকতে দেখা যায় তাঁকে। মাথার প্রায় সমস্ত চুল ছিঁড়ে যায় এবং প্রচণ্ড রক্তপাত শুরু হয়।

আরও পড়ুন: পাকস্থলীতে সন্দেহজনক বিষ! স্কটিশ চার্চ কলেজের হস্টেলে ছাত্রীর রহস্যমৃত্যুতে চাঞ্চল্য উত্তর কলকাতায়

সঙ্গে থাকা বন্ধুরা ও স্থানীয় লোকজন তৎক্ষণাৎ এগিয়ে এসে তাঁকে উদ্ধার করেন। প্রথমে তাঁকে ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসা চলাকালীন অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকরা দ্রুত তাঁকে কলকাতার চিত্তরঞ্জন হাসপাতালে স্থানান্তরিত করার সিদ্ধান্ত নেন। বর্তমানে তিনি কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গিয়েছে।

এই ঘটনা প্রসঙ্গে ফিরোজার এক বন্ধু জানান,সব কিছু এত দ্রুত ঘটে যায় যে কেউ কিছু বুঝে ওঠার আগেই দুর্ঘটনা ঘটে যায়। খোলা চুলে চলন্ত জেনারেটরের কাছে বসে থাকা যে কতটা বিপদজ্জনক তা আবারও স্পষ্ট হল। আগে এই ধরনের দুর্ঘটনায় বহু ক্ষেত্রে মৃত্যুর ঘটনাও ঘটেছে বলে স্থানীয়দের দাবি। সেই দিক থেকে ফিরোজা প্রাণের জোড়ে বেঁচে গেছে বলে অনেকেই মনে করছেন।

Published by:

Share Link:

More Releted News:

‘একুশের চেয়ে ৫-১০টি আসন বেশি পাবে তৃণমূল’, ভোটপ্রচারে বড় বার্তা দেবের

বিধানসভা নির্বাচনে ৬৮ জন প্রার্থী শুধু নিজের নাম লিখতে পারেন

ভোটের আগের দিন প্রচুর টাকা সহ বিজেপি প্রার্থীর ভাই গ্রেফতার

ইডি-সিবিআইয়ের দরজায় তালা দিয়ে দিন, ফের বিস্ফোরক শমীক

ফোন কোনওভাবেই ‘সুইচড অফ’ রাখা যাবে না, অফিসারদের নয়া নির্দেশ কমিশনের

‘প্রিভেন্টিভ ডিটেনশনের কোনও পরিস্থিতি নেই’, ৮০০ কর্মী গ্রেফতারের মামলার রায় স্থগিত

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ