ভোটের আগে মতুয়া গোঁসাইদের জন্য সরকারি ভাতা চালুর দাবি

Share:

নিজস্ব প্রতিনিধি: বাংলায় ভোট ব্যাঙ্কের ক্ষেত্রে মতুয়াদের প্রভাব রয়েছে বেশ অনেকটাই। তাই রাজ্য স্তর থেকে কেন্দ্রের নেতারা সকলেই নজরে থাকে এই মতুয়া ভোট।  কারণ বাংলার ২৯৪টি বিধানসভা কেন্দ্রের মধ্যে ৭৮টি কেন্দ্রর অন্যতম প্রধান শক্তি এই মতুয়ারা। তাই তারা যাতে সুবিধা বঞ্চিত না হয় সেই কারণে তৃণমূল প্রভাবিত অল ইন্ডিয়া মতুয়া মহাসঙ্ঘ এই সমস্ত বিধানসভা কেন্দ্রে আসন্ন বিধানসভা নির্বাচনে মতুয়া সংগঠকদের প্রার্থী  দেওয়ার দাবি জানিয়েছে। এখানেই শেষ নয় মতুয়া গোঁসাইদের জন্য সাম্মানিক ভাতা চালু করার দাবিও তোলা হয়েছে। 

শুধু প্রার্থী দেওয়া বা ভাতার দাবি নয়  সংগঠনের নেতারা  হরি গুরুচাঁদ বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ভবন নির্মাণ, ঠাকুরবাড়ির সার্বিক উন্নয়ন-সহ একগুচ্ছ দাবি জানিয়েছেন। হরিচাঁদ ও গুরুচাঁদ ঠাকুর মতুয়া সম্প্রদায়ের পিছিয়ে পড়া ছেলে মেয়েদের শিক্ষিত করতে বহু লড়াই করেছিলেন। সেই লড়াই চালিয়ে যান প্রমথরঞ্জন ঠাকুর এবং বীণাপাণি ঠাকুর (বড় মা)। মতুয়াদের বড় মার প্রয়াণের পর তাঁর ইচ্ছাকে মান্যতা দিয়ে  মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়  ছ’বছর আগে হরি গুরুচাঁদ ঠাকুর বিশ্ববিদ্যালয় তৈরি করেছিলেন। 

চাঁদপাড়া কৃষিমাণ্ডি সংলগ্ন জমিতে হয়েছিল শিলান্যাস। তবে নতুন করে টাকা বরাদ্দ না হওয়ার কারণে শুরু হয়নি ভবন নির্মাণের কাজ। বিশ্ববিদ্যালয়ের অধীনে মাত্র চার-পাঁচটি বিভাগ চালু হয়েছে তবে ছাত্রছাত্রীর সংখ্যা অত্যন্ত কম। নিজস্ব ভবন না থাকায় কারণে বর্তমানে ঠাকুরনগর হাইস্কুল, পি আর ঠাকুর গভর্মেন্ট কলেজ এবং ঠাকুরনগর গার্লস হাইস্কুলে ক্লাস করতে হয় পড়ুয়াদের । সেই সমস্যা সমাধানে  বিধানসভা ভোটের মুখে নিজেদের দাবি জানিয়ে তৃণমূল ঘনিষ্ঠ মতুয়া সংগঠনের নেতারা সরব হয়েছেন । 

আরও পড়ুন: বাংলা–গুজরাটকে একসারিতে, বারাণসী–শিলিগুড়িতে হাইস্পিড রেল করিডর ঘোষণা নির্মলার

অল ইন্ডিয়া মতুয়া মহাসঙ্ঘের সম্পাদক সুকেশচন্দ্র চৌধুরী শনিবার ঠাকুরবাড়িতে সাংবাদিক সম্মেলন করে হরি গুরুচাঁদ ঠাকুর বিশ্ববিদ্যালয়ের নতুন ভবনের কাজ দ্রুত শুরু করার দাবি জানান। তাছাড়াও তিনি  মতুয়া মেলাকে জাতীয় মেলার স্বীকৃতি দেওয়ার, ঠাকুরবাড়ি সংলগ্ন রাস্তার সম্প্রসারণ সহ দুটি  প্রবেশদ্বার নির্মাণের জন্য মুখ্যমন্ত্রীর কাছে আর্জি  জানান। 

 

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেই বিশ্বরেকর্ড, লাল কার্ড দেখলেন তিন জন

উদ্বোধনী ম্যাচে তিন লাল কার্ড, দক্ষিণ আফ্রিকাকে হারাল মেক্সিকো

পর্দা উঠল ফুটবল বিশ্বকাপের, ‘দাই দাই’ গানে উদ্বোধনী মঞ্চ মাতালেন শাকিরা ও বার্না বয়

দীর্ঘ সাড়ে পাঁচ ঘন্টার ম্যারাথন জেরা শেষে ভবানী ভবন থেকে বের হলেন অভিষেক

‘এমন মুখ ঢেকে বেরোচ্ছেন কেন? উনি কি করোনা রোগী’, সায়নীকে কটাক্ষ কুণাল ঘোষের

অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ জিতে ইতিহাস গড়ল টাইগাররা

‘বৃহস্পতিবার রাতেই ইরানে কঠোর হামলা’, ঘোষণা মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের

‘আগে শুদ্ধিকরণ, তারপর…’, নবান্নে পার্থর ঘরে বসার আগে পুজোর প্রস্তুতি বিশাল লামার

ভিলেন বৃষ্টি, ৩৪৯ রান করেও আফগানিস্তানের কাছে হেরে গেলেন বৈভবরা

দিল্লিকে চাপে রাখতে জুনের শেষেই চিন সফরে যাচ্ছেন তারেক রহমান

পাক অধিকৃত কাশ্মীরে বিক্ষোভকারীদের উপরে নির্বিচারে গুলি সেনার, প্রাণ গেল ১৬ জনের

বিশ্বকাপ শুরুর দিনেই জোর ধাক্কা মরক্কোর, ছিটকে গেলেন দুই ফুটবলার

১২ বছর বছরের কিশোরীকে ধর্ষণের পর ছুড়ে ফেলা হল তিনতলা থেকে, হাড়হিম কাণ্ড তেলঙ্গানায়

আমেরিকায় ঢুকতেই দেওয়া হয়নি, দেশে ফিরে বীরের মর্যাদা পেলেন রেফারি