বাংলা–গুজরাতকে একসারিতে, বারাণসী–শিলিগুড়িতে হাইস্পিড রেল করিডর ঘোষণা নির্মলার

Share:

নিজস্ব প্রতিনিধি: আজ, রবিবার সংসদে কেন্দ্রীয় বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। আর এই বাজেটে বাংলার নির্বাচনকে মাথায় রেখে কিছু ঘোষণা করলেন তিনি। চলতি বছরেই বিধানসভা নির্বাচন রয়েছে। আর এবার বাংলা দখল করতে শেষ তরুপের তাস প্রকাশ করে দিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। যা নিয়ে এখন জোর চর্চা শুরু হয়ে গিয়েছে। দক্ষিণবঙ্গের ডানকুনি এবং উত্তরবঙ্গের শিলিগুড়িকে তাক করে প্রকল্প ঘোষণা করা হয়েছে। তবে তাতে কত কর্মসংস্থান হবে তা নিয়ে সন্দিহান সবপক্ষই। কারণ এগুলি রেলের সঙ্গে জড়িত। আর রেলের পৃথক বাজেট এখন করা হয় না। সেক্ষেত্রে বাংলার জন্য গাজর ঝুলিয়ে দেওয়া হল বলে মনে করা হচ্ছে।

এদিকে বাংলার জন্য বড় ঘোষণা বলতে ডানকুনিতে তৈরি হবে পণ্য পরিবহণের বিশেষ করিডর। একই করিডর তৈরি হবে গুজরাতের সুরাতেও। সাতটি হাইস্পিড রেল করিডর তৈরি করা হবে বলে ঘোষণা করেছেন অর্থমন্ত্রী। যার মধ্যে একটি হবে শিলিগুড়িতে। সুতরাং উত্তরবঙ্গকে পাখির চোখ করা হয়েছে বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে বলে মনে করা হচ্ছে। ডানকুনি–সুরাত কার্গো ফ্রেট করিডর বলতে মূলত পূর্ব–পশ্চিম ডেডিকেটেড ফ্রেট করিডোরকে বোঝানো হয়। যা গুজরাতের সুরাত/ভুসাওয়াল থেকে শুরু করে কলকাতার অদূরে ডানকুনির সঙ্গে যুক্ত হবে। এটি ১,৬৭৩ কিমি দীর্ঘ একটি প্রস্তাবিত করিডর। এটি গুজরাতের সুরাত এবং বাংলার ডানকুনির মধ্যে দ্রুত এবং সাশ্রয়ী পণ্য পরিবহণে সাহায্য করবে বলে দাবি অর্থমন্ত্রীর।

অন্যদিকে এই করিডরটি ভারতের পশ্চিম অংশের সঙ্গে পূর্ব অংশের শিল্প হাবগুলিকে সরাসরি সংযুক্ত করবে বলেও দাবি করা হয়েছে। এই প্রকল্প ঘোষণার উদ্দেশ্য, এটি একটি স্বতন্ত্র, বৈদ্যুতিক এবং ডবল লাইন রেলপথ। যা প্রধানত মালগাড়ি চলাচলের জন্য এবং যাত্রীবাহী ট্রেনের গতি বাড়ানোর জন্য তৈরি হবে। এই প্রস্তাবিত প্রকল্প পূর্ব উপকূল করিডর (খড়গপুর–বিজয়ওয়াড়া) এবং উত্তর–দক্ষিণ সাব–করিডরও পরিকল্পনা করা হয়েছে। আর ডানকুনির প্রস্তাবিত এই করিডরটি বিহারের সোননগর হয়ে আসবে। যার সঙ্গে অণ্ডাল সংযোগও থাকতে পারে বলে সূত্রের খবর।

এছাড়া দিল্লির সঙ্গে সরাসরি হাই স্পিড রেলের মাধ্যমে যুক্ত হচ্ছে শিলিগুড়িও। নির্মলা সীতারামন বলেছেন, দেশজুড়ে সাতটি হাইস্পিড রেল করিডর তৈরি হবে। তার মধ্যেই রয়েছে বারাণসী–শিলিগুড়ি রেল করিডর। এছাড়াও রয়েছে মুম্বই–পুণে, পুণে–হায়দরাবাদ, হায়দরাবাদ–বেঙ্গালুরু, হায়দরাবাদ–চেন্নাই, চেন্নাই–বেঙ্গালুরু, দিল্লি–বারাণসী। এই সাতটি রেল করিডরের মাধ্যমে অর্থনৈতিক হাব, তথ্যপ্রযুক্তি হাব, পরিকাঠামো ক্লাস্টার, উন্নয়নশীল শহরগুলিকে সংযুক্ত করা হবে। তাতে এই শহরগুলির মধ্যে যাতায়াতের সময় কমবে। যা আদতে উন্নয়নকেই ত্বরান্বিত করবে।

২০ জুন বাংলাজুড়ে পালিত হবে ‘পশ্চিমবঙ্গ দিবস’, তারকেশ্বরে থাকবেন শুভেন্দু

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেই বিশ্বরেকর্ড, লাল কার্ড দেখলেন তিন জন

উদ্বোধনী ম্যাচে তিন লাল কার্ড, দক্ষিণ আফ্রিকাকে হারাল মেক্সিকো

পর্দা উঠল ফুটবল বিশ্বকাপের, ‘দাই দাই’ গানে উদ্বোধনী মঞ্চ মাতালেন শাকিরা ও বার্না বয়

দীর্ঘ সাড়ে পাঁচ ঘন্টার ম্যারাথন জেরা শেষে ভবানী ভবন থেকে বের হলেন অভিষেক

‘এমন মুখ ঢেকে বেরোচ্ছেন কেন? উনি কি করোনা রোগী’, সায়নীকে কটাক্ষ কুণাল ঘোষের

অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ জিতে ইতিহাস গড়ল টাইগাররা

‘বৃহস্পতিবার রাতেই ইরানে কঠোর হামলা’, ঘোষণা মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের

‘আগে শুদ্ধিকরণ, তারপর…’, নবান্নে পার্থর ঘরে বসার আগে পুজোর প্রস্তুতি বিশাল লামার

ভিলেন বৃষ্টি, ৩৪৯ রান করেও আফগানিস্তানের কাছে হেরে গেলেন বৈভবরা

দিল্লিকে চাপে রাখতে জুনের শেষেই চিন সফরে যাচ্ছেন তারেক রহমান

বিশ্বকাপ শুরুর দিনেই জোর ধাক্কা মরক্কোর, ছিটকে গেলেন দুই ফুটবলার

১২ বছর বছরের কিশোরীকে ধর্ষণের পর ছুড়ে ফেলা হল তিনতলা থেকে, হাড়হিম কাণ্ড তেলঙ্গানায়

আমেরিকায় ঢুকতেই দেওয়া হয়নি, দেশে ফিরে বীরের মর্যাদা পেলেন রেফারি