ইলেকট্রিক কেটলি মানেই শুধু চা-জল গরম? এই ৫ খাবারও বানানো যায় জানলে চমকে যাবেন

Share:

নিজস্ব প্রতিনিধি: আজকের ব্যস্ত জীবনে ইলেকট্রিক কেটল এখন আর বিলাসিতা নয়, বরং প্রয়োজনীয় একটি গৃহস্থালি যন্ত্র। বিশেষ করে যেসব বাড়িতে ছোট শিশু রয়েছে, হোস্টেলে থাকা ছাত্র-ছাত্রী, একা থাকা কর্মজীবী মানুষ কিংবা  ভ্রমনপিপাসুদের কাছে ইলেকট্রিক কেটল হয়ে উঠেছে বাঁচানোর স্মার্ট সমাধান। অল্প সময়ে জল গরম করা থেকে শুরু করে সহজ খাবার বানানো — সবই সম্ভব এই ছোট যন্ত্রটির সাহায্যে

সবচেয়ে সহজে যেটি বানানো যায় তা হল চা ও কফি। জল বা দুধ গরম করে তাতে চা পাতা, গ্রীন টি , কফি পাউডার বা হার্বাল টি মিশিয়ে নিলেই হয়ে যায় পানীয়। ব্যস্ত সকাল কিংবা অফিসে কাজের ফাঁকে এটি নিঃসন্দেহে সবচেয়ে সুবিধাজনক উপায়। তাই ঝটপট কিছু খেতে ইচ্ছে হলে কেটল ম্যাগি দারুণ বিকল্প।

কেটলি ম্যাগি: প্রথমে কেটেলে জল ফুটিয়ে নিন, তারপর নুডলস ও ম্যাগি দিয়ে দিন। মাত্র চার থেকে পাঁচ মিনিটে্র মধ্যেই গরম ও সুস্বাদু ম্যাগি তৈরি। হোস্টেলে বা অফিসে  এটি একটি জনপ্রিয় খাবারের তালিকায় রয়েছে।

পাস্তা: অনেকে জানেন না , ইলেকট্রিক কেটলে খুব সহজে পাস্তা বানানো যায়। ফুটন্ত জলে পাস্তা সেদ্ধ করে নিয়ে তাতে পছন্দমত মশলা , চিজ কিংবা সেদ্ধ সব্জি মিশিয়ে নিলেই তৈরি হবে সহজ অথচ মুখরোচক একটি খাবার।

সুইট কর্ণ: ইলেকট্রিক কেটলে সুইট কর্ণ তৈরি করাও অত্যন্ত সহজ। ফুটন্ত জলে  সামান্য নুন দিয়ে সেদ্ধ করুন। সন্ধ্যায় হালকা স্ন্যাকস হিসেবে এটি দারুণ উপযোগী।

আলু সেদ্ধ: আলু সেদ্ধ করার জন্য আর আলাদা করে কুকার ব্যবহার করার প্রয়োজন নেই।আলু ছোট টুকরো করে কেটলে জলসহ দিয়ে দিন। মাত্র ৫-৭ মিনিটের মধ্যেই আলু নরম হয়ে যাবে, যা চাট, চপ কিংবা স্যালাড তৈরিতে কাজে আসে।

ডিম সেদ্ধ: ইলেকট্রিক কেটলে ডিম সেদ্ধ করা খুবই সহজ। ফুটন্ত জলে দিয়ে সামান্য নুন যোগ করলে ফাটার সম্ভবনা কমে।৮-১০ মিনিটের মধ্যেই তৈরি হয়ে যাবে হার্ড বয়েলড ডিম।

 

ওষুধের দোকানেই প্রসূতির অস্ত্রোপচার! তারপরেই মৃত্যু, গ্রেফতার ভুয়ো চিকিৎসক

মাঠেই মেজাজ হারালেন বিরাট! ভাইরাল ভিডিও, কি এমন করলেন তিনি?

‘আমার বুকের উপর দিয়ে বুলডোজার চালান,’ বিজেপির বিরুদ্ধে তোপ দেগে বললেন মমতা

গাড়ি পার্কিং নিয়ে বচসা, প্রতিবেশীর গুলিতে প্রাণ গেল মাহিন্দ্রার শীর্ষকর্তার

সদ্যোজাতকে নার্সিংহোমের জানলা দিয়ে ছুড়ে ফেলার অভিযোগ নাবালিকা মা’য়ের বিরুদ্ধে

বক্স অফিসে ঝড় তুলল ‘রামায়ণ’, দুদিনে আয় ২০০ কোটির বেশি

দীপাবলির আগেই ২,২৮৮ টাকা বাড়ল রুপোর দাম, সোনার দর কত? জানুন

‘প্রেসিডেন্সি, যাদবপুর থেকে দেশবিরোধীদের হটাব,’ দৃপ্তকণ্ঠে ঘোষণা শুভেন্দুর

ভারতীয় বোলারদের দাপটে বিপাকে নিউজিল্যান্ড, শুভমনদের ১৩৫ রানের টার্গেট দিল কিউয়িরা

ফের বৃষ্টির ভ্রুকুটি বঙ্গজুড়ে, শনি-রবিতে কতটা কমবে তাপমাত্রা?

ট্রাম্পকে খুনের ছক! হোয়াইট হাউসের কাছে একাধিক আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার ভেনেজুয়েলার যুবক

অভিষেককে কেন রক্ষাকবচ? হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

হোয়াইট হাউসে প্রদীপ জ্বালিয়ে দীপাবলি উদযাপন ট্রাম্পের, উপহার পেলেন হনুমান চালিশা

অভিনব ইন্টার্নশিপ! ৬০ দিন ঘুমিয়ে প্রায় ১০ লক্ষ টাকা জিতলেন তরুণী