বাংলাদেশে কত শতাংশ ভোট পড়বে নির্বাচনের ১১ দিন আগে জানিয়ে দিলেন বিদেশ উপদেষ্টা

Share:

নিজস্ব প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটার উপস্থিতি উল্লেখযোগ্য হবে বলে আশাবাদী প্রকাশ করেছেন অন্তর্বতী সরকারের বিদেশ উপদেষ্টা মহম্মদ তৌহিদ হোসেন। তাঁর মতে এবারের নির্বাচনে ৫৫ শতাংশেরও বেশি ভোট পড়ার সম্ভবনা।

রবিবার (১ ফেব্রুয়ারি) রাজধানীর একটি হোটেলে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ আয়োজিত নির্বাচন রিপোর্টিং বিষয়ক সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি এ কথা বলেন। বিদেশ উপদেষ্টা স্মরণ করিয়ে দেন, ১৯৯১ সালের জাতীয় সংসদ নির্বাচনে ভোটের হার ছিল প্রায় ৫৫ শতাংশ। তাঁর ধারণা, চলতি নির্বাচনে সেই হার অতিক্রম করবে ভোটগ্রহণ। তিনি বলেন, অতীতে কোনও নির্বাচনই পুরোপুরি সংঘর্ষ বা জটিলতামুক্ত ছিল না। এবারের নির্বাচনেও কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে, তবে সেগুলোর বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হয়েছে। তাঁর মতে সবচেয়ে জরুরি বিষয় হলো একটি গ্রহণযোগ্য ও বিশ্বাসযোগ্য নির্বাচন আয়োজন করা। সরকার সেই লক্ষ্যেই কাজ করছে এবং নির্বাচন শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হবে বলে তিনি আশাবাদী। সাধারণ মানুষ নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারবে বলেও তিনি উল্লেখ করেন। নির্বাচনকালীন সহিংসতা প্রতিরোধে সরকারের গৃহীত পদক্ষেপগুলো বিদেশি কূটনীতিদের অবহিত করা হয়েছে বলেও জানান তিনি।

‘হ্যাঁ ভোট’ প্রসঙ্গে এক প্রশ্নের উত্তরে তৌহিদ হোসেন বলেন, শুরুতে এই বিষয়ে কিছুটা অনিশ্চয়তা থাকলেও পরে রাজনৈতিক দলগুলোর অবস্থান স্পষ্ট হয়েছে। জমায়েত ও এনসিপি শুরু থেকেই হ্যাঁ ভোটের পক্ষে ছিল। পরবর্তীতে বিএনপির চেয়ারম্যানও একই অবস্থান নেন। তিনি মনে করেন, যেহেতু বড় রাজনৈতিক দলগুলো হ্যাঁ ভোটের পক্ষে, তাই ভোটারদের সমর্থনও সেদিকেই যাবে এবং প্রস্তাবটি সহজেই গৃহীত হবে।

নির্বাচনের পর প্রধান উপদেষ্টার সম্ভাব্য জাপান সফর নিয়ে এখনও পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে নির্দিষ্ট কোনও তথ্য নেই বলেও জানান তিনি। উপদেষ্টার কূটনৈতিক পাসপোর্ট হস্তান্তর প্রসঙ্গে তিনি বলেন, দ্রুত ভিসার প্রয়োজন হওয়ায় কয়েকজন উপদেষ্টা সাধারণ পাসপোর্ট গ্রহণ করেছেন এবং কূটনৈতিক পাসপোর্ট জমা দিয়েছেন। তবে তিনি নিজে এখনও তা হস্তান্তর করেননি। অনুষ্ঠানে ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টিফেন লিলার বক্তব্য দেন। ডিক্যাব সভাপতি এ কে এম মঈনুদ্দিনের সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে সংগঠনের সাধারণ সম্পাদক আবু হেনা ইমরুল কায়েসও বক্তব্য রাখেন।

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে পদোন্নতি, ধার দেওয়া-নেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকুন

কলকাতা থেকে মাত্র ৩ ঘণ্টা দূরে ইতিহাসের হাতছানি! একদিনের ছুটিতে ঘুরে আসুন চকদিঘী জমিদার বাড়ি

শীতের রাতে রুটির সাথে বানিয়ে ফেলুন টমেটো-ধনেপাতা বেগুন মাখানি, রইল সহজ রেসিপি

১০০০ টাকার কমেই ৯৮ দিনের রিচার্জ, সঙ্গে পাবেন AI সাবস্ক্রিপশন ও OTT-র সুবিধা

‘সভ্যতার বন্ধনই শান্তির নিশ্চয়তা’, SCO মঞ্চে বার্তা প্রধানমন্ত্রী মোদির

অঙ্গনওয়াড়ির খাবারে মিলল সেদ্ধ টিকটিকি! ক্ষোভে ফুঁসছেন অভিভাবকরা, চাঞ্চল্য  গোবরডাঙায় 

ভারতে এসে তাজমহল ও নিজামুদ্দিন ভ্রমণের ইচ্ছাপ্রকাশ পাক মন্ত্রীর, অনুমতি দিল না কেন্দ্র

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে খেলেছে বেশি বয়সের পাকিস্তানি ক্রিকেটাররা? বিস্ফোরক প্রাক্তন পাক স্পিনার

ফের পিছিয়ে গেল বাংলার খসড়া ভোটার তালিকা প্রকাশের দিনক্ষণ, জেনে নিন বিস্তারিত

ফের নবান্নে শুভেন্দুর সঙ্গে বৈঠকে বিমল গুরুং, আলোচনা করলেন পাহাড়ের একাধিক সমস্যা নিয়ে

শক্তি হারালেও স্বস্তি নেই, আকভানের প্রভাবে বাংলায় তুমুল বৃষ্টির পূর্বাভাস, ভাসবে কলকাতা

শৃঙ্খলা ভাঙলে কাউকেই রেয়াত নয়! সল্টলেক থেকে বিজেপির একাংশকে কড়া বার্তা সুনীল বনসলের

পুতিনের হুঁশিয়ারির পরেই কিয়েভে ভয়াবহ ড্রোন হামলা রাশিয়ার, নিহত ৩

টানা ১৬ ঘন্টার জন্য আবারও বন্ধ বিদ্যাসাগর সেতু! জেনে নিন বিকল্প রুট