Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

পরীক্ষা কেন্দ্রে যাওয়ার পথে বিপত্তি, কান্দিতে পথদুর্ঘটনায় গুরুতর আহত ৩ মাধ্যমিক পরীক্ষার্থী

Share:

নিজস্ব প্রতিনিধি: সোমবার থেকে শুরু হল চলতি বছরের মাধ্যমিক পরীক্ষা। স্কুলজীবনের প্রথম এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ এই পরীক্ষাকে ঘিরে ছাত্রছাত্রীদের মধ্যে ছিল আলাদা উত্তেজনা ও প্রস্তুতি। কিন্তু সেই আনন্দের দিনেই বিপত্তির মুখে পড়ল মুর্শিদাবাদের কান্দির চারজন মাধ্যমিক পরীক্ষার্থী। পরীক্ষা কেন্দ্রে যাওয়ার পথেই এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় আহত হয় তিনজন ছাত্র।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, জজান কেনারাম উচ্চ বিদ্যালয়ের ছাত্রদের এবছর মাধ্যমিক পরীক্ষার সেন্টার পড়েছিল জেমো নরেন্দ্র নারায়ণ উচ্চ বিদ্যালয়ে। সোমবার সকালে পরীক্ষা দিতে যাওয়ার সময় একটি মোটরবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের জেরে বাইকে থাকা চারজনের মধ্যে তিনজন গুরতরভাবে আহত হয়।

আরও পড়ুন: সবজি বোঝাই গাড়ি থামিয়ে তল্লাশি চালাতে গিয়ে চক্ষু চড়কগাছ স্পেশাল টাস্কফোর্সের, কী মিলল জানেন?

পরিবারের সদস্যদের কাছ থেকে জানা যায়, আহত পরীক্ষার্থীদের নাম মহম্মদ আজিম মল্লিক, ইফরান মল্লিক, সামিম শেখ ও আজিম শেখ। দুর্ঘটনার পর দ্রুত তাঁদের কান্দি মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকেরা পরীক্ষা করে দেখেন, মহম্মদ আজিম মল্লিক ও সামিম শেখের আঘাত তুলনামূলকভাবে গুরুতর। তাঁদের অবিলম্বে হাসপাতালে ভর্তি করা হয় এবং প্রয়োজনীয় চিকিৎসা শুরু হয়। অন্যদিকে অপেক্ষাকৃত কম আহত ইফরান মল্লিক ও আজিম শেখ প্রাথমিক চিকিৎসার পর পরীক্ষা কেন্দ্রে পৌঁছে পরীক্ষায় অংশ নেয়।

ঘটনার খবর পেয়ে দ্রুত কান্দি মহকুমা হাসপাতালে পৌঁছন কান্দি থানার আইসি মৃণাল সিনহা। তিনি নিজে উদ্যোগ নিয়ে আহত ছাত্রদের দ্রুত ইউএসজি ও এক্স -রে করানোর ব্যবস্থা করেন এবং নিজের গাড়িতেই তাঁদের নিয়ে যান। পাশাপাশি, আহত দুই পরীক্ষার্থী যাতে শারীরিক অবস্থার উন্নতি হলে মাধ্যমিক পরীক্ষা দিতে পারেন, সেই ব্যবস্থাও গ্রহণ করেন তিনি। পুলিশের এই মানবিক ভূমিকায় সন্তোষ প্রকাশ করেছেন পরীক্ষার্থীদের পরিবার ও স্থানীয় বাসিন্দারা।

বাংলাতেও ভোট চুরি হয়েছে, মমতাকে ফোনে জানালেন রাহুল গান্ধী

পাঁচ বছরের জন্য বাংলায় বিশেষ দায়িত্বে ‘সিংহম’ অজয় পাল শর্মা!

বিজেপি নয়, বামেদের প্রাপ্ত ভোটই টালিগঞ্জে অরূপের হারের মূল ফ্যাক্টর!

গেরুয়া ঝড়ে কুপোকাত রাজ্যের হেভিওয়েট মন্ত্রীরা, গড় ধরে রাখতে ব্যর্থ সুজিত-অরূপরা

ঝাড়গ্রামের ৪ আসনেই বিজেপির জয়, তৃণমূলের ঝুলিতে শূন্য

ঘরের মাঠে জ্বলে উঠলেন রোহিত, ৬ উইকেটে লখনউ সুপার জায়ান্টসকে হারাল মুম্বই

৯ মে ব্রিগেডের মাঠে খোলা আকাশের নিচে শপথ নেবেন বাংলার মুখ্যমন্ত্রী

বিজেপির জয়ে ৩২ বছরের প্রতিজ্ঞা পূরণ,ধূপগুড়িতে মাথা ন্যাড়া করলেন খোকন

D০ Or Die ম্যাচে মুম্বইকে বড় রানের টার্গেট দিল লখনউ সুপার জায়ান্টস

নন্দীগ্রামের পরে ভবানীপুরেও শুভেন্দুর কাছে হারলেন মমতা

‘পদ্ম ফুটেছে’, বঙ্গ জয়ের জন্য বিজেপি কর্মীদের শুভেচ্ছা মোদির

ফুটল না ‘জোড়া ফুল’, নন্দীগ্রাম থাকল শুভেন্দুরই হাতে

মহীরূহ পতন, নিজের গড়েই হেরে গেলেন মুখ্যমন্ত্রী স্ট্যালিন

সাখাওয়াত মেমোরিয়ালে মমতা-শুভেন্দু, দু’জনের ফোন নিয়ে নেওয়ার নির্দেশ কমিশনের