কম পারিশ্রমিকেও আইএসএল খেলতে রাজি বেঙ্গালুরু এফসি ফুটবলাররা, সুনীলদের ত্যাগে মুগ্ধ মালিকপক্ষ

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ম্যাচের সংখ্যা কমে যাওয়া এবং আর্থিক অনিশ্চয়তার কারণে এ বারের আইএসএলে ম্যাচের সংখ্যা কমে যাওয়া এবং আর্থিক অনিশ্চয়তার কারণে এ বারের আইএসএলে ক্লাবকর্তাদের প্রস্তাব মেনে নিয়ে বড় সিদ্ধান্ত নিলেন সুনীল ছেত্রী সহ বেঙ্গালুরু এফসির ফুটবলারেরা। কম বেতনেই প্রতিযোগিতায় নামতে সম্মত হয়েছে গোটা দল। ভারতীয় ফুটবলের এই কঠিন সময়ে ফুটবলারদের এই আত্মত্যাগের ভূয়সী প্রশংসা করেছেন ক্লাবের মালিক পার্থ জিন্দল।

বেঙ্গালুরু এফসি এবারেরব আইএসএলে দ্বিতীয় দল যাদের ফুটবোলাররা সেচ্ছায় বেতন কমাতে রাজি হলেন। এর আগে একই পথে হেঁটেছিল এফসি গোয়া। এক্স(টুইটার)-এ দেওয়া এক বার্তায় পার্থ জিন্দল লেখেন, ভারতীয় ফুটবল বর্তমানে চরম সঙ্কটের মধ্যে দিয়ে যাচ্ছে এবং একজন ক্লাব মালিক হিসেবে তিনি এই পরিস্থিতির সঙ্গে গভীরভাবে জড়িত। তাঁর কথায়, “এটা আমাদের সকলের জীবনের কঠিন সময়। এই মুহূর্তে দলের ফুটবলারেরা যে ত্যাগ স্বীকার করেছেন, তার জন্য আমি কৃতজ্ঞ।” পার্থ আরও স্পষ্ট করেন, এই সিদ্ধান্ত নেওয়া মোটেই সহজ ছিল না। তবে ক্লাব এবং ভারতীয় ফুটবলের বৃহত্তর দলের স্বার্থে খেলোয়াড়েরা যে দায়িত্বশীল মানসিকতার পরিচয় দিয়েছেন, তা প্রশংসার যোগ্য। উল্লেখযোগ্যভাবে, গত কয়েক মাস ধরে আইএসএল ঘিরে যে অনিশ্চয়তা চলছিল, তার জেরে বেঙ্গালুরু এফসি ফুটবলারদের বেতন সাময়িকভাবে বন্ধ করে দিতে বাধ্য হয়েছিল। তখন পার্থ জানিয়েছিলেন, বেতন কাঠামো বদলানো না গেলে ক্লাব পরিচালনা করাই কঠিন হয়ে পড়বে। শেষ পর্যন্ত সেই প্রস্তাবেই সম্মতি দেন ফুটবলারেরা।

এই দলে রয়েছেন ভারতীয় ফুটবলের সর্বোচ্চ তারকা সুনীল ছেত্রী, জাতীয় দলের প্রথম পছন্দের গোলরক্ষক গুরপ্রীত সিংহ সান্ধু এবং একাধিক নিয়মিত আন্তর্জাতিক ফুটবলার। আগামী আইএসএলের জন্য বেঙ্গালুরু এফসি প্রধান কোচ হিসেবে নিয়োগ করেছে ভারতীয় কোচ রেনেডি সিংহকে। এত দিন বিদেশি কোচদের উপর ভরসা করলেও, এ বার আর্থিক বাস্তবতার কারণেই দেশীয় কোচের উপর আস্থা রাখা হয়েছে। সব মিলিয়ে, ভারতীয় ফুটবলের কঠিন সময়ে বেঙ্গালুরু এফসির ফুটবলারেরা যে দৃষ্টান্ত স্থাপন করলেন, তা নিঃসন্দেহে গোটা ফুটবল মহলের প্রশংসা কুড়িয়েছে।  

বীরভূমের পর মালদহ, কাশির সিরাপ পাচারের তদন্তে নেমে কোটি কোটি টাকা উদ্ধার

নৌকা করে ভগবানপুরের প্লাবিত এলাকা পরিদর্শনে সেচমন্ত্রী

‘সেশন’ এবং ‘এলিমেন্ট এক্স’ নামে মেসেজিং অ্যাপ ব্যবহার করত অর্পিতা! চাঞ্চল্যকর তথ্য গোয়েন্দাদের হাতে

জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রী! বাড়ল নিরাপত্তা, বুলেটপ্রুফ গাড়ি পেলেন শুভেন্দু

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় শান্তি মিছিলে আত্মঘাতী বিস্ফোরণ, নিহত ১৪

মৌসুমি অক্ষরেখা ও ঘূর্ণাবর্তের জোড়া ফলায় সোম থেকে দক্ষিণবঙ্গে তুমুল দুর্যোগের আশঙ্কা

টুলুর ম্যানেজারের বাড়িতে উদ্ধার লাল ট্রলি! কী রয়েছে? খতিয়ে দেখছে পুলিশ

দুই মামলায় জামিন পেলেন চিন্ময় প্রভু, তবে জেলেই থাকতে হচ্ছে

হাসপাতালের ১০০ গজের মধ্যে বিড়ি-সিগারেট-মদের দোকান নয়, নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

ইন্দোনেশিয়ায় ফেরিতে ভয়াবহ আগুন, মৃত ৫, নিখোঁজ ৪১

দুপুরে নেমে এল আঁধার, বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি শহরে

২ বছর বাদে প্রকাশ্যে আসছেন শেখ হাসিনা, ৫ অগস্ট সাংবাদিক বৈঠক করবেন

বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন রোনাল্ডো! প্রকাশ্যে এল তারিখ, কোথায় হবে অনুষ্ঠান?

৩ দিন পর বরফের নিচ থেকে উদ্ধার নেপালি পর্বতারোহীর দেহ, এখনও নিখোঁজ ৫