বাংলাদেশে সংসদ নির্বাচনে লড়াইয়ের ময়দানে ২৯১ জন কোটিপতি, সবচেয়ে ধনী  প্রার্থীকে চিনে নিন

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: আগামী ১২ ফেব্রুয়ারি দেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। ওই নির্বাচন ঘিরে ইতিমধ্যেই তুঙ্গে উঠেছে প্রচার। নাওয়া-খাওয়ার ফুসর‍ৎটুকু নেই বিভিন্ন দলের প্রার্থী ও শীর্ষ নেতাদের। তার মধ্যেই প্রকাশ্যে এসেছে বিস্ফোরক তথ্য। বাংলাদেশের রাজনীতি যে ক্রমশ-অর্থশক্তির কাছে জিম্মি হয়ে পড়েছে তা নির্বাচন কমিশনের কাছে প্রার্থীদের জমা দেওয়া হলফনামাতেই স্পষ্ট। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, এবারের ভোটে ৩০০ আসনে মোট ১ হাজার ৯৯৪ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাঁদের মধ্যে ২৫৬ জন নির্দল প্রার্থী এবং বাকিরা বিভিন্ন রাজনৈতিক দলের।  ভাগ্য পরীক্ষায় নামা প্রার্থীদের মধ্যে অন্তত ২৬ জনের সম্পদের পরিমাণ ১০০ কোটির বেশি।  আর কোটিপতি প্রার্থী রয়েছেন ৮৯১ জন। অর্থা‍ৎ প্রায় অর্ধেক প্রার্থীই কোটিপতি।

স্বেচ্ছাসেবী সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের রিপোর্ট অনুযায়ী, সবচেয়ে ধনী হলেন ফেনী-৩ (সোনাগাজী ও দাগনভূঞা) আসনের  বিএনপি প্রার্থী আবদুল আউয়াল মিন্টু। নির্বাচনী হলফনামা অনুযায়ী, তাঁর ও তাঁর স্ত্রী নাসরিন ফাতেমা আউয়ালের নামে থাকা স্থাবর ও অস্থাবর সম্পদের বর্তমান মূল্য ৬০৭ কোটি টাকা। তাঁর নিজের নামে থাকা সম্পদের মূল্য ৫০৭ কোটি টাকা। তাঁর স্ত্রী নাসরিন ফাতেমা আউয়ালের নামে রয়েছে ১০০ কোটি টাকার সম্পদ।

সম্পদের নিরিখে দ্বিতীয়স্থানে রয়েছেন চট্টগ্রাম-৪ আসনের বিএনপি প্রার্থী মোহাম্মদ আসলাম চৌধুরী। তাঁর সম্পদের মোট মূল্য ৪৭৪ কোটি টাকা। বিভিন্ন ব্যাঙ্কে ৩৪৫ কোটি টাকা ঋণ রয়েছে তাঁর। তৃতীয়স্থানে রয়েছেন ময়মনসিংহ-১১ আসনের বিএনপি প্রার্থী ফখর উদ্দিন আহমেদ। স্থাবর ও অস্থাবর মিলিয়ে তাঁর মোট সম্পদের মূল্য ২৯৯ কোটি টাকা।

চতুর্থ স্থানে রয়েছেন কুমিল্লা-৮ আসনের বিএনপির প্রার্থী জাকারিয়া তাহের। তাঁর ও তাঁর স্ত্রী নাজনীন আহমেদের নামে থাকা স্থাবর ও অস্থাবর সম্পদের বর্তমান মূল্য ২৯২ কোটি টাকা।  পঞ্চম স্থানে রয়েছেন টাঙ্গাইল-৮ আসনের নির্দল প্রার্থী সালাউদ্দিন আলমগীর। তিনি পেশায় ব্যবসায়ী। নির্বাচনী হলফনামা অনুযায়ী, তাঁর ও তাঁর স্ত্রী সুলতানা জাহানের নামে থাকা স্থাবর ও অস্থাবর সম্পদের মোট বাজারমূল্য ২৮৩ কোটি টাকা। ষষ্ঠ স্থানে রয়েছেন আরেক নির্দল প্রার্থী এম এ এইচ সেলিম। বিএনপির প্রাক্তন এই সংসদ সদস্য বাগেরহাট-১, ২ ও ৩ তিনটি আসনে লড়াই করছেন। তাঁর নামে থাকা স্থাবর ও অস্থাবর সম্পদের বর্তমান মূল্য ২৬২ কোটি টাকা।

 

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে পদোন্নতি, ধার দেওয়া-নেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকুন

কলকাতা থেকে মাত্র ৩ ঘণ্টা দূরে ইতিহাসের হাতছানি! একদিনের ছুটিতে ঘুরে আসুন চকদিঘী জমিদার বাড়ি

শীতের রাতে রুটির সাথে বানিয়ে ফেলুন টমেটো-ধনেপাতা বেগুন মাখানি, রইল সহজ রেসিপি

১০০০ টাকার কমেই ৯৮ দিনের রিচার্জ, সঙ্গে পাবেন AI সাবস্ক্রিপশন ও OTT-র সুবিধা

‘সভ্যতার বন্ধনই শান্তির নিশ্চয়তা’, SCO মঞ্চে বার্তা প্রধানমন্ত্রী মোদির

অঙ্গনওয়াড়ির খাবারে মিলল সেদ্ধ টিকটিকি! ক্ষোভে ফুঁসছেন অভিভাবকরা, চাঞ্চল্য  গোবরডাঙায় 

ভারতে এসে তাজমহল ও নিজামুদ্দিন ভ্রমণের ইচ্ছাপ্রকাশ পাক মন্ত্রীর, অনুমতি দিল না কেন্দ্র

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে খেলেছে বেশি বয়সের পাকিস্তানি ক্রিকেটাররা? বিস্ফোরক প্রাক্তন পাক স্পিনার

ফের পিছিয়ে গেল বাংলার খসড়া ভোটার তালিকা প্রকাশের দিনক্ষণ, জেনে নিন বিস্তারিত

ফের নবান্নে শুভেন্দুর সঙ্গে বৈঠকে বিমল গুরুং, আলোচনা করলেন পাহাড়ের একাধিক সমস্যা নিয়ে

শক্তি হারালেও স্বস্তি নেই, আকভানের প্রভাবে বাংলায় তুমুল বৃষ্টির পূর্বাভাস, ভাসবে কলকাতা

শৃঙ্খলা ভাঙলে কাউকেই রেয়াত নয়! সল্টলেক থেকে বিজেপির একাংশকে কড়া বার্তা সুনীল বনসলের

পুতিনের হুঁশিয়ারির পরেই কিয়েভে ভয়াবহ ড্রোন হামলা রাশিয়ার, নিহত ৩

টানা ১৬ ঘন্টার জন্য আবারও বন্ধ বিদ্যাসাগর সেতু! জেনে নিন বিকল্প রুট