কুখ্যাত যৌন অপরাধী এপস্টিনকে নিয়ে অবশেষে মুখ খুললেন ট্রাম্প, কি বললেন?

Share:

আন্তর্জাতিক ডেস্ক: কুখ্যাত যৌন অপরাধী এপস্টিন নিয়ে বিশ্বজুড়ে চলছে চর্চা। এপস্টিন ফাইল প্রকাশ্যে আসার পর সামনে এসেছে গোটা বিশ্বের একাধিক তাবড় তাবড় নেতার জড়িত থাকার খবর। এমনকি নাম জড়িয়েছে প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন এবং তার স্ত্রী, প্রাক্তন বিদেশমন্ত্রী হিলারি ক্লিনটনের। আমেরিকার বিচার বিভাগ গত দুই মাসে জেফরি এপস্টেইনকে নিয়ে যৌন পাচার–সংক্রান্ত তদন্তের লক্ষাধিক নথি প্রকাশ করেছে। তার পরেই সামনে এসেছে বহু নেতার চরিত্রের একাধিক কালো দিক। এমনকি নাম জড়িয়েছে  ডোনাল্ড ট্রাম্পেরও। গোটা বিশ্বজুড়ে ঝড় তোলা এই ফাইল নিয়ে অবশেষে মুখ খুলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন,  আমেরিকা যেন যেন এই বিষয় ছেড়ে এখন সামনে দিকে এগিয়ে যায়।     

গত মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) হোয়াইট হাউজে ট্রাম্প বলেন, “এখন অন্য কিছু বিষয়ের দিকে দেশের এগিয়ে যাওয়ার সময় হয়েছে।” এপস্টেইন সংক্রান্ত যাবতীয় অনিয়মের অভিযোগ বরাবরই অস্বীকার করেছেন ট্রাম্প। এবারেও সেই একই পথে হেঁটে তিনি বলেছেন,  ” এই ফাইলে আমার সম্পর্কে কিছুই বের হয়নি।” যদিও একাধিক সংবাদমাধ্য সূত্রে খবর,প্রকাশিত নথিতে ছয় হাজারেরও বেশিবার ট্রাম্পের নাম  সামনে এসেছে।  এপস্টিন  এবং তার সহযোগীরা ঘনঘন তাঁর নাম উল্লেখ করেছেন। জানা গিয়েছে, নিউইয়র্ক সিটি ও ওয়েস্ট পাম বিচের বাসিন্দার মধ্যে নব্বইয়ের দশকের অধিকাংশ সময় জুড়েই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল । ট্রাম্পের দাবি অনুযায়ী,  ২০০০ সালের শুরুর দিকে  থেকে তাঁদের সম্পর্কের অবনতি ঘটে।    

আরও পড়ুন: বাবার জন্মভূমি ভারত ঘুরে দেখতে ৪ হাজার ২০০ কিমি দৌড়ালেন এই মহিলা

ডেপুটি মার্কিন অ্যাটর্নি জেনারেল টড ব্লাঞ্চ বলেছেন যে নভেম্বরে কংগ্রেস কর্তৃক পাস হওয়া একটি আইন অনুসারে সরকারের এপস্টাইন ফাইলগুলির পর্যালোচনা শেষ হয়েছে, এবং নতুন মামলার কোনও ভিত্তি নেই। ব্লাঞ্চ রবিবার বলেন, “অনেক চিঠিপত্র রয়েছে। প্রচুর ইমেল রয়েছে। প্রচুর ছবি রয়েছে। “কিন্তু এটি আমাদের কাউকে বিচার করার অনুমতি দেয় না।” বিচার বিভাগের পর্যালোচনা শেষ হতে পারে, ক্যাপিটল হিলে।  প্রাক্তন রাষ্ট্রপতি বিল ক্লিনটন এবং প্রাক্তন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন ফেব্রুয়ারির শেষের দিকে সাক্ষ্য দেওয়ার কথা রয়েছে, কারণ রিপাবলিকানরা তাদের কংগ্রেস অবমাননার অভিযোগে গ্রেপ্তার করার হুমকি দিয়েছিলেন।  

 

আমেরিকা নয়, চলুন ঘুরে আসি ভারতের ‘গ্র্যান্ড ক্যানিয়নে’

নিউটাউনে তিরুপতি মন্দির বানাবেন শিল্পপতি মুকেশ আম্বানি, ঘোষণা শুভেন্দুর

কালীপুজোর ক্ষণ ও তিথি, দেখে নিন একনজরে

প্রকাশিত হল CBSE-র দশম ও দ্বাদশ শ্রেণির ২০২৭ সালের পরীক্ষাসূচি

পাউরুটির বাদামি ধার ফেলে দিচ্ছেন? তা দিয়েই বানিয়ে ফেলুন এই ৩ সুস্বাদু পদ, রইল রেসিপি

যাত্রীদের সুবিধার্থে কালীপুজোয় অতিরিক্ত মেট্রো পরিষেবা, বাড়ছে ট্রেনের সংখ্যা

বাড়ি ও অফিসের বাইরে চরবৃত্তি করছে পুলিশ! ‘মারাত্মক’ অভিযোগ অভিষেকের

অজান্তেই ক্ষতি করছেন না তো? এই ৭টি অভ্যাসে বাড়ছে চোখের সমস্যা

‘মা-বোনেদের দিকে আঙুল তুললে ভেঙে দেবে সরকার,’ বললেন মুখ্যমন্ত্রী

অমৃতসর-নিউ জলপাইগুড়ি কর্মভূমি এক্সপ্রেসে অগ্নিকাণ্ড, দাউদাউ করে জ্বলছে চারটি কামরা

লুঙ্গি ও বারমুডা পরে তারাপীঠ মন্দিরে ‘নো এন্ট্রি’, নির্দেশ কমিটির

রাজ্যের সব চিকিৎসকের ডিগ্রি খতিয়ে দেখবে স্বাস্থ্য দফতর, বড় ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের শিক্ষক-শিক্ষাকর্মীরাও সপ্তম পে কমিশনের আওতায়, ঘোষণা নবান্নের

‘Maatrubhumi’ নিয়ে কেন্দ্র চাপ দিয়েছিল? সত্যিটা জানালেন সলমন