দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

বাবার জন্মভূমি ভারত ঘুরে দেখতে ৪ হাজার ২০০ কিমি দৌড়ালেন এই মহিলা

আন্তর্জাতিক ডেস্ক: বাবর কাছে মেয়েরা ও মেয়েদের কাছে বাবারা বেশি প্রিয় হয়। ৪১ বছর বয়সী হানা কক্স নামের এই মহিলা তাঁর বাবার মৃত্যুর পর বাবার জন্মভূমি ভারত ঘুরে দেখার সিদ্ধান্ত নেন। এই সফরের জন্য তিনি ৪ হাজার ২০০ কিলোমিটার দীর্ঘ ‘ইনল্যান্ড কাস্টমস লাইন’ বেছে নেন। এই পথ অতিক্রম করতে ৪ হাজার ২০০ কিলোমিটার দৌড়েছেন এই মহিলা।

জানা গিয়েছে, হানা কক্স প্রথমে দৌড়ে নয় গাড়িতে চড়ে দীর্ঘ এই পথ পাড়ি দেওয়ার কথা ভেবেছিলেন। তবে ২০২৫ সালের মে মাসে দৌড় শুরু করার পর তিনি পুরো পথই এইভাবে পার করার সিদ্ধান্ত নেন। প্রয়াত বাবার স্মরণে মহিলা দীর্ঘ এই পথ দৌড় দিয়ে পাড়ি দেওয়ার সিদ্ধান্ত নেন। গত সোমবার হানা ৪ হাজার ২০০ কিলোমিটার দীর্ঘ পথ সফলভাবে দৌড়ে পার করার পর বলেছেন, ‘এ অনুভূতি অসাধারণ। আমি কখনোই একজন দৌড়বিদ ছিলাম না। আমার ধারণা, যাঁরা আমাকে চেনেন, তাঁদের বেশির ভাগই বিশ্বাস করতে পারবেন না, আমি কাজটা করেছি।’ ব্রিটেনের এই মহিলা বলেছেন, ‘দৃশ্যপট ভিন্ন, যানবাহনের চলাচলও আলাদা। আমি চেষ্টা করেছি নির্দিষ্ট পথ ধরে এগোতে, কিন্তু আমার শরীরে প্রতিদিনই আলাদা  অনুভূতি হয়েছে।’ 

আরও পড়ুন: ছাগল জন্ম দিল ‘মানুষের মতো’ দেখতে অদ্ভুত বাচ্চা, অলৌকিক না কি বিজ্ঞান?

ব্রিটেনের ওই মহিলা আরও বলেছেন, “ভারতের মধ্য দিয়ে দৌড়ানো আলাদাই অনুভূতি।” এত লম্বা রাস্তা দৌড়ে পাড়ি দেওয়া সহজ ছিল না।  শারীরিক চ্যালেঞ্জের দিকটি স্বীকার করে বলেছেন,  এই যাত্রা ব্যথাহীন ছিল না।” হানা বলেন, ‘আমি সেই দেশের সঙ্গে কিছুটা সংযোগ তৈরি করতে চেয়েছিলাম, যেন আমি ১৭৯৯ থেকে আমার পরিবারের ইতিহাস অনুসরণ করতে পারি। আমি ইনল্যান্ড কাস্টমস লাইন নামে একটা কিছু থাকার কথা শুনেছি। ব্রিটিশ সাম্রাজ্যের সময় এটি ভারতের মধ্য দিয়ে বয়ে চলা একটি বড় কাস্টমস লাইন ছিল।’ 

প্রসঙ্গত, হান্নার এই যাত্রার অনুপ্রেরণা  তাঁর প্রয়াত বাবা ডেরিক কক্স। ডেরিকের জন্ম  কলকাতায়। তিনি ১৯৫৩ সালে  ব্রিটেনে চলে যান সেখানেই বসবাস শুরু করেন।  ২০১১ সালে তিনি  প্রয়াত হন। হানার পূর্বপুরুষেরা  ছিলেন অ্যাংলো-ইন্ডিয়ান। তাঁদের কেউ কেউ ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিতে কাজ করেছেন। হানা ২০১৪ সালে প্রথম ঐতিহাসিক রুটটি নিয়ে গবেষণা করেন । ১২ বছর পর তিনি বিশ্বাস করেন যে তিনিই প্রথম ব্যক্তি যিনি  দৌড়ে এই পথ অতিক্রম করে  কৃতিত্ব অর্জন করেছেন।  তাঁর প্রজেক্ট সল্ট রান এখন পর্যন্ত বিভিন্ন  প্রতিষ্ঠানের জন্য ৭৫,০০০ পাউন্ডেরও বেশি অর্থ সংগ্রহ করেছে। 

 

Published by:

Share Link:

More Releted News:

বিজেপি শাসিত রাজ্যে অপুষ্টিতে মৃত্যু ৪ মাসের শিশুর, সরকারি স্বাস্থ্য কর্মীদের নিশানা পরিবারের

ট্রাম্পের মুখে ভারত ‘নরকের দ্বার’, ‘কুরুচিপূর্ণ মন্তব্য’, কড়া প্রতিক্রিয়া নয়াদিল্লির

রেকর্ড ৮৫.০৩ শতাংশ ভোট পড়ল তামিলনাড়ুতে, স্বাধীনতার পর সর্বোচ্চ

গোঁফ দিয়েই বিশ্বজয়, ভাইরাল তুরস্কের রাজনীতিবিদ

লক্ষ্মীবারেই রক্তাক্ত শেয়ার বাজার, ৮৫২ সূচক কমল সেনসেক্স

উত্তরপ্রদেশে বিজেপির মুখ্যমন্ত্রী মুখ যোগী আদিত্যনাথ-ই’, জানিয়ে দিলেন পদ্ম সভাপতি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ