Loading live market data...
Loading active stocks...
Connecting...

“পড়াশোনা করে লাভ নেই, শুধু সময় নষ্ট হচ্ছে”, চিঠি লিখেই রহস্যজনকভাবে নিখোঁজ দুই ছাত্র

Share:

নিজস্ব প্রতিনিধি: “বাবা-মা তোমরা ভাবছো আমার খুব মেধাবী। কিন্তু সত্যি বলতে আমরা মেধাবী নই। আমাদের দিয়ে বড় কিছু হওয়া সম্ভব নয়। জোর করে এখানে রেখে পড়াশোনা করানো হচ্ছে। পড়াশোনা করে কোনও লাভ নেই, শুধু সময় নষ্ট হচ্ছে। এখন কাজ করতে হবে, তাই আমরা চলে যাচ্ছি।”

এই মর্মান্তিক চিঠি বাবা মায়ের উদ্দেশ্যে লিখে কোচবিহারের একটি আবাসিক শিক্ষা প্রতিষ্ঠান থেকে নিখোঁজ হয়ে গেল দশম শ্রেণির দুই ছাত্র। চিঠি উদ্ধারের পরই হস্টেল কর্তৃপক্ষ পুলিশের দ্বারস্থ হন। কোচবিহার কোতোয়ালি থানায় মিসিং ডায়েরি করা হয়েছে এবং দুই নাবালকের সন্ধানে তল্লাশি শুরু করেছে পুলিশ।

আরও পড়ুন: বিহারে গাঁজা পাচারের আগেই জালে পাচারকারী, শিলিগুড়িতে ফের বড় সাফল্য পুলিশের

নিখোঁজ দুই ছাত্র কোচবিহার ১ ব্লকের ঘুঘুমারি এলাকার একটি স্কুলে দশম শ্রেণিতে পড়ত। স্থানীয় একটি আবাসিক শিক্ষা প্রতিষ্ঠানে থেকেই তারা লেখাপড়া করছিল। তাদের একজন দিনহাটার বাসিন্দা, অন্যজন জটেশ্বর এলাকার। সোমবার গভীর রাতে হস্টেলের নিজের ঘরের বিছানার ওপর পরিবারের উদ্দেশে চিঠি রেখে তারা নিখোঁজ হয়।

মঙ্গলবার ভোরে বিষয়টি নজরে আসে শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃপক্ষের। সঙ্গে সঙ্গে ছাত্রদের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়। পরে ছাত্রদের ছবি ও চিঠি নিয়ে কোতোয়ালি থানায় গিয়ে মিসিং ডায়েরি করেন অভিভাবক ও কর্তৃপক্ষ। আবাসিক শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ হারুন রশিদ জানান, দুই ছাত্রের বয়স মাত্র ১৫ বছর। বহু বছর ধরে তারা এখানে পড়াশোনা করছিল। হঠাৎ এমন সিদ্ধান্তে তিনি হতবাক। স্থানীয় একটি দোকানের সিসিটিভি ফুটেজে তাদের একসঙ্গে বেরিয়ে যেতে দেখা গিয়েছে বলেও জানান তিনি।

এই ঘটনায় হস্টেলে থাকা অন্যান্য পড়ুয়াদের অভিভাবকদের মধ্যেও চরম উদ্বেগ ছড়িয়েছে। দিনহাটার নিখোঁজ ছাত্রের দাদা বলেন, পড়াশোনা করে লাভ নেই, এমন ধারণা কীভাবে ভাইয়ের মাথায় ঢুকল তা বুঝতে পারছেন না। অন্যদিকে, আর এক ছাত্রের বাবা রেজাউল আলমের অভিযোগ, তাঁর ছেলের নিখোঁজ হওয়ার পেছনে প্রতিষ্ঠানের গাফিলতি রয়েছে এবং তাঁর সন্তানের মগজ ধোলাই করা হয়েছে।

বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে বিশেষভাবে অভিনন্দন জানালেন শেখ হাসিনা

স্লোগান নয়, বাংলায় এবার অলি-গলিতে বাজবে ‘জয় শ্রী রাম’ গান! সিদ্ধান্ত বিজেপির

শনিবারেও মুখ্যমন্ত্রী পেল না তামিলনাড়ু, ম্যাজিক ফিগারে পৌঁছতে হিমশিম খাচ্ছেন বিজয়

ফিন অ্যালেনের সেঞ্চুরি ও কেকেআরের বোলিংয়ের দাপটে ভরাডুবি দিল্লির

ব্রিগেডে মুখ্যমন্ত্রীর পদে শুভেন্দুর শপথের দিন কালীঘাটে রবীন্দ্রজয়ন্তী পালন করবেন মমতা

পলতা ঘাটে চুল,দাড়ি কেটে প্রতিজ্ঞা ভাঙলেন বিজেপির ২ নেতা

স্বরূপনগরে ভোটের দিন থেকে নিখোঁজ থাকা ব্যক্তির জলাশয় থেকে মৃতদেহ উদ্ধার

কেকেআরের দুরন্ত বোলিংয়ের জেরে দিল্লির ব্যাটিং বিপর্যয়, অক্ষরদের ১৪৩ রানের টার্গেট দিল কলকাতা

আগামী সপ্তাহেই দাম বাড়ছে পেট্রল-ডিজেলের, চিন্তায় মধ্যবিত্ত

প্রকাশিত মাধ্যমিকের ফল, পাশের হার ৮৬.৮৩ শতাংশ

মার্শের দুরন্ত শতরান, বেঙ্গালুরুকে রানের লক্ষ্য দিল লখনউ

শনিবার ব্রিগেডে শপথ অনুষ্ঠান , দুর্যোগের পূর্বাভাস দিল আবহাওয়া দফতর

‘ভয় আউট, ভরসা ইন’, মুখ্যমন্ত্রী হিসেবে নাম ঘোষণার পর বড় বার্তা শুভেন্দুর

‘সোনার বাংলায় অনুপ্রবেশকারীদের ঠাঁই নেই’, শুভেন্দুকে মুখ্যমন্ত্রী ঘোষণা করে বললেন অমিত শাহ