‘‌বাংলা মানেই হামলা–জুমলা’‌, কেন্দ্রের আর্থিক বঞ্চনা নিয়ে তোপ দাগলেন মমতা

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ আজ, বৃহস্পতিবার বিধানসভায় রাজ্যের অন্তর্বর্তী বাজেটে কল্পতরু হলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিধানসভা নির্বাচনের প্রাক্কালে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে বরাদ্দ বাড়ানো থেকে শুরু করে নানা সামাজিক প্রকল্পে বরাদ্দ বৃদ্ধি করলেন মুখ্যমন্ত্রী। নতুন প্রকল্পও নিয়ে এলেন তিনি। আর এটাই বিধানসভা নির্বাচনের আগে মাস্টারস্ট্রোক দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের অন্তর্বর্তী বাজেটে নতুন প্রকল্পের নাম ‘বাংলার যুব সাথী’। এমনকী সপ্তম বেতন কমিশন পর্যন্ত ঘোষণা করা হয়। বাজেট পেশ করেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। তবে সবটাই মুখ্যমন্ত্রীর নির্দেশে হয়েছে বলে খবর। এরপরই বাংলার উপর কেন্দ্রীয় সরকারের বঞ্চনা নিয়ে বিধানসভা প্রাঙ্গণে সাংবাদিক বৈঠক করে তোপ দাগেন মুখ্যমন্ত্রী।

এদিকে ‘বাংলার যুব সাথী’ প্রকল্প কী?‌ এই প্রশ্ন শুনে মুখ্যমন্ত্রী ব্যাখ্যা করেন, ক্ষমতায় ফিরে আগামী ১৫ আগস্ট থেকে এই প্রকল্প চালু করা হবে। ২১–৪০ বছর বয়সের মাধ্যমিক পাশ যুবক–যুবকদের মাসে ১৫০০ টাকা ভাতা দেওয়া হবে। সিভিক ভলান্টিয়ার এবং গ্রিন পুলিশদের বেতন মাসে ১০০০ টাকা করে বৃদ্ধির কথা ঘোষণা করা হয়েছে। তার জন্য বরাদ্দ করা হয়েছে মোট ১৫০ কোটি টাকা। আর লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য ১৫ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। আর আশা কর্মীদের জন্য ভাতা ১০০০ টাকা করে বৃদ্ধি করা হল। রাজ্যের সরকারি কর্মচারীদের জন্য ৪ শতাংশ ডিএ বৃদ্ধির কথা ঘোষণা করা হল অন্তর্বর্তী বাজেটে।

অন্যদিকে একই সঙ্গে বারুইপুরে তৈরি হবে ‘কালচারাল সিটি’। রাজ‍্যে ছ’টি ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড ইকোনমিক করিডর তৈরি হবে। ক্ষুদ্র, কুটির এবং মাঝারি শিল্পের জন্য পাঁচটি নতুন ইন্ডাস্ট্রিয়াল পার্কও তৈরি হবে। এই ঘোষণার পরই সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, ‘গ্রামীন আবাস যোজনা ও রাস্তা, ১০০ দিনের কাজের টাকা আটকে রেখেছে কেন্দ্র। শিক্ষাক্ষেত্রেও টাকা আটকে রাখা হয়েছে। সাধ্যমতো কাজ করেছে রাজ্য সরকার। মুখে যে কথা বলা হয়, সেটা আমরা করে দেখাই। লক্ষ্মীর ভাণ্ডার, সিভিক পুলিশ, আশাকর্মী, জেলা পুলিশ, পার্শ্বশিক্ষক সকলের কথাই ভেবেছে সরকার। কেন্দ্রের কাছে পশ্চিমবঙ্গ দুয়োরানী। তাই বাংলার একাধিক খাতে টাকা আটকে রাখা হয়েছে। শিক্ষাখাতে টাকা আটকে রাখা হয়েছে। বাংলা মানেই হামলা–জুমলা।’‌

লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে সাধারণ বা জেনারেল মহিলারা পাবেন ১৫০০ টাকা। তফসিলি জাতি ও উপজাতিভুক্তরা পাবেন মাসিক ১৭০০ টাকা। ফেব্রুয়ারি মাস থেকেই এই টাকা পাবেন মহিলারা। মমতা বন্দ্যোপাধ্যায়ের তোপ, ‘‌শত বঞ্চনা সত্ত্বেও আমরা আর্থিক শৃঙ্খলা ভাঙিনি। এফআরবিএম–এর সব নিয়ম মেনেই রাজ্য চালাচ্ছি। অথচ কেন্দ্র নিজেরাই সেই নিয়ম মানে না। ভোট আসছে বলে অনেক কিছু বললাম, আর পরে করলাম না—এটা আমরা করি না। কথা দিলে কথা রাখি। আগেও ভোটের মুখে যে প্রতিশ্রুতি দিয়েছিলাম সেটা রক্ষা করেছি। এটা মানুষের ধর্ম হওয়া উচিত। এই বাজেট বাংলার মানুষের গর্ব।’‌

স্বাদে অতুলনীয়! দুপুরের ভোজে বানিয়ে নিন নিরামিষ দই বেগুন

প্লাস্টিকের বদল ভুট্টার দানা দিয়ে তৈরি হবে ব্য়াগ, অভিনব উদ্যোগ পুরমন্ত্রীর

পুলিশের গতিবিধি আগাম জানিয়ে দিতেন বিধায়ককে, পরেশকাণ্ডে গ্রেফতার সিভিক ভলান্টিয়ার

‘৭ কোটি চাই, নইলে খুন করে দেব,’ কেজরিওয়ালকে হুমকি লরেন্স বিষ্ণোই গোষ্ঠীর

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে গড়িয়ে পড়ল গাড়ি, নিহত কমপক্ষে ১০

বাঙালি হেঁশেলের সেরা পদ, বানিয়ে নিন নিরামিষ ওলের ডালনা

‘আমি সুন্দর নই, তাই মরে যেতে চাই!’ আয়নায় নিজের চেহারা দেখে তিনবার আত্মহত্যার চেষ্টা NEET পড়ুয়ার

চতুর্থ একদিনের ম্যাচে নেতৃত্বে শ্রেয়স, ওপেনিংয়ে ঈশান! ভারতের প্রথম একাদশে তিন বদলের সম্ভাবনা

‘পুষ্পা’ জাহাঙ্গিরের জমিতে গরিবদের জন্য আবাসের ঘর,’ ঘোষণা শুভেন্দুর

গীতার পর নেতাজি ইন্ডোরে ১০ হাজার কণ্ঠে হনুমান চালিশা পাঠ, উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী

লাইনে ফাটল, দীর্ঘক্ষণ বন্ধ হাসনাবাদ-শিয়ালদহ শাখায় ট্রেন চলাচল, দুর্ভোগে যাত্রীরা

‘শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই চলবে,’ ‘দুয়ারে’ বুলডোজার যেতেই হুঁশিয়ারি অভিষেকের

গণধর্ষণের মামলা প্রত্যাহারে রাজি হননি, নির্যাতিতাকে ছাদ থেকে ফেলে হত্যার চেষ্টা

গাজার হাসপাতালে ইজরায়েলের ভয়াবহ হামলা মৃত চিকিৎসক সহ ৬, আহত একাধিক