কলকাতায় অবৈধ কল সেন্টার চালানোর অভিযোগ, গ্রেফতার ৮

Share:

নিজস্ব প্রতিনিধি : কলকাতার বুকে অবৈধ কল সেন্টার চালানোর অভিযোগে গ্রেফতার ৮জন। ভুয়ো কল সেন্টার খুলে আমেরিকার বাসিন্দাদের সঙ্গে প্রতারণা করার অভিযোগ উঠেছে। গোপন সূত্রে খবর পেয়ে এলাকায় অভিযান চালিয়েছিল কলকাতা পুলিশের সাইবার ক্রাইম থানা। মহেশতলা এলাকা থেকে অভিযুক্তদের গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার রাতে মহেশতলা জোতশিবরামপুর এলাকায় অভিযান চালায় পুলিশ। সেখান থেকেই অভিযুক্তদের গ্রেফতার করেছে। তাদের কাছ থেকে একাধিক ল্যাপটপ এবং মোবাইল ফোন ও বেশ কিছু সরঞ্জাম বাজেয়াপ্ত করা হয়েছে।

পুলিশ সূত্রে খবর, মহেশতলার জোতশিবরামপুর এলাকায় একটি ঘরে অবৈধ কল সেন্টার চালানো হচ্ছিল। আমেরিকার নাগরিকদের কাছে নিজেদের মাইক্রোসফটের কর্মী বলে পরিচিতি দিয়েছিল তারা। মূলত আমেরিকার নাগরিকদের প্রতারণা করত অভিযুক্তরা। এই নিয়ে অভিযোগও দায়ের হয়েছিল। গত বছরের নভেম্বরে অভিযোগের ভিত্তিতে এক জনকে গ্রেফতার করা হয়। তাকে রাত ৩:৪০মিনিট থেকে ৪টা পর্যন্ত অভিযান চালায় সাইবার ক্রাইম থানার পুলিশ।  ধৃতদের মধ্যে এক জনের বয়স ১৮ বছর। ধৃতরা গার্ডেনরিচ, এন্টালি, বেনিয়াপুকুর, তিলজলা, নিউ মার্কেট, করেয়া এবং হুগলি শ্রীরামপুর এলাকার বাসিন্দা।

জানা গিয়েছে,  নিজের মাইক্রোসফটের কর্মী বলে পরিচয় দিয়ে আমেরিকার নাগরিকদের সঙ্গে পরিচয় করত অভিযুক্তরা। বিভিন্ন সোশ্যাল মিডিয়া এবং ওয়েব প্লাটফর্মের মাধ্যমে যোগাযোগ করত অভিযুক্তরা। বিভিন্ন রকম টেকনিক্যাল সাহায্য দেওয়ার নামে সেখানকার বাসিন্দাদের কম্পিউটার সিস্টেমের মধ্যে ঢুকে পড়ত তারা। এই সুযোগকে কাজে লাগিয়ে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সমস্ত তথ্য হাতিয়ে নিত তারা। তাদের টাকা বিদেশী অ্যাকাউন্টে ট্রান্সফার করে নিত তারা। এই ঘটনার সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কিনা তল্লাশি চালানো হচ্ছে।

ফের অগ্নিগর্ভ দিল্লি, তলস্তয় মার্গে পুলিশ-বিক্ষোভকারী সংঘর্ষ

পড়ুয়াদের নিশানায় থাকা ধর্মেন্দ্র প্রধান ৩০ বছর আগে প্রশ্ন ফাঁসের প্রতিবাদে রাস্তায় নেমেছিলেন

সুস্থ থাকতে ও ওজন নিয়ন্ত্রণে রাখতে কোন স্যুপ খাওয়া উপকারী?

শোওয়ার আগে এক চামচ পিনাট বাটার! সারারাত নিশ্চিন্তে ঘুমোতে সাহায্য করবে

৭ লক্ষ টিকিট বিক্রি, মুক্তির আগেই ২৩ কোটি টাকা আয় করে ফেলল বিজয়ের ‘Jana Nayagan’

‘৫ বছরে তিনবার নিট প্রশ্ন ফাঁস, জবাবদিহিতা নেই’, এবার সুর চড়ালেন বিজেপিত্যাগী আন্নামালাই

WBSEDCL-গ্রাহকদের সুখবর, এবার থেকে প্রতি মাসে দিতে হবে বিদ্যুতের বিল

প্রৌঢ়াকে ধর্ষণের পর পেট্রোল ঢেলে পুড়িয়ে দেওয়ার চেষ্টা! চাঞ্চল্যকর ঘটনা ঝাড়গ্রামে

‘প্রতিবাদ ও ভিন্নমত গণতন্ত্রের অপরিহার্য অংশ’, যন্তরমন্তরে ধর্নাকে সমর্থন নিটের শীর্ষস্থানাধিকারীর

রাজ্য সরকারি কর্মচারীদের সুখবর, সপ্তম পে কমিশন গঠন করল শুভেন্দু সরকার

৫৭ বছরের ছোট তরুণীকে বিয়ে, সাতক্ষীরার সাংসদকে বহিষ্কার করল জামায়াতে ইসলামী

অঙ্গনওয়াড়িতে ডিম কিনতে বরাদ্দ বৃদ্ধি রাজ্যের, বড় সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর

‘আন্দোলনকারীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ না করলে অনশন ভাঙব,’ কেন্দ্রকে বার্তা ওয়াংচুকের

‘১০ বছরে ১৫২ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে’, মোদি সরকারকে নিশানা রাহুলের