বিশ্বকাপ জিতলেও বৈভবদের এক টাকাও দেয়নি ICC, কেন?

Share:

নিজস্ব প্রতিনিধি: শুক্রবার ভারতীয় ক্রিকেটে যোগ হল আরও এক স্বর্ণালি অধ্যায়। হারারে স্পোর্টস ক্লাবে আয়োজিত ২০২৬ সালের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে ইংল্যান্ডকে ১০০ রানে হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন হল ভারত। আয়ুষ মাত্রের নেতৃত্বে গোটা টুর্নামেন্ট জুড়ে দাপুটে পারফরম্যান্সের পর ফাইনালেও নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করে দেয় ভারতীয় টিম। এই ঐতিহাসিক জয়ের মূল নায়ক বৈভব সূর্যবংশী। ৮০ বলে ১৭৫ রান করেছেন তিনি। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ফাইনালের ইতিহাসে যা এক অনন্য কীর্তি।

তবে ট্রফি জয়ের আনন্দের মাঝেই জেনে নেওয়া যায় বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য। আইসিসির নীতি অনুযায়ী, অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপকে উন্নয়নমূলক টুর্নামেন্ট হিসেবে ধরা হয়। ফলে এই প্রতিযোগিতায় অংশ নেওয়া কোনও দল বা খেলোয়াড়কে আইসিসির বক্তব্য, সদস্য দেশগুলিকে তারা আগেই ক্রিকেট উন্নয়ন তহবিলের মাধ্যমে আর্থিক সহায়তা দেয়, তাই আলাদা করে পুরস্কার বাবদ কোনও টাকা দেওয়া হয় না।

আরও পড়ুন: টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচে আমেরিকার মুখোমুখি হবে সূর্যরা, কেমন হবে ভারতের প্রথম একাদশ

তার মানে এই নয় যে খেলোয়াড়রা কোনও স্বীকৃতি বা সন্মান পাবেন না। আগেও দেখা গিয়েছে, অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ের পর ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) নিজেদের উদ্যোগে খেলোয়াড় ও সাপোর্ট স্টাফদের আর্থিক পুরস্কারে সম্মানিত করেছে। ২০২২ সালে যশ ধুলের নেতৃত্বে বিশ্বকাপজয়ী দল খেলোয়াড় প্রতি ৪০ লক্ষ টাকা পেয়েছিল। পাশাপাশি ২০২৩ ও ২০২৫ সালের অনূর্ধ্ব ১৯ মহিলা বিশ্বকাপজয়ী দলগুলিকে মোট ৫ কোটি টাকা পুরস্কার দেওয়া হয়।

 

View this post on Instagram

 

A post shared by ICC (@icc)

ব্যাক্তিগতভাবে বড় স্বীকৃতি পেয়েছেন বৈভব সূর্যবংশী। ফাইনালে তাঁর বিধ্বংসী ইনিংসের জন্য তিনি প্লেয়ার অফ দ্য ম্যাচ হন, পাশাপাশি গোটা টুর্নামেন্টে অসাধারণ পারফরম্যান্সের সুবাদে পান প্লেয়ার অফ দ্য টুর্নামেন্টের পুরস্কার। ১৫ টি চার ও ১৫ টি ছক্কার সাহায্যে ফাইনালে ঝড় তোলার পাশাপাশি, পুরো টুর্নামেন্টে তিনি করেন ৪৩৯ রান। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ইতিহাসে প্রথমবার এক খেলোয়াড় একই সঙ্গে ফাইনাল ও টুর্নামেন্টের সেরা হওয়ার কৃতিত্ব অর্জন করলেও বৈভব, যা নিঃসন্দেহে ভারতীয় ক্রিকেটের ভবিষ্যৎকে আরও উজ্জ্বল করে তুলেছে।

পহেলগাঁও হামলার পর প্রথমবার, পাকিস্তানের মাটিতে খেলতে যাচ্ছেন ভারতীয় ক্রীড়াবিদরা

খাবারে বিষাক্ত রং ও পচা মাংসের থাবা, বাড়ছে ক্যানসার-অ্যালার্জির ঝুঁকি!

দেশে ফিরলে ফাঁসির দড়িতে ঝুলতে হবে শেখ হাসিনাকে, জানালেন চিফ প্রসিকিউটর

বাংলার দিকে ধেয়ে আসছে বড় দুর্যোগ, আগামী ২৪ ঘন্টায় ভাসবে দক্ষিণবঙ্গ

‘Bigg Boss বাংলা’য় নজর কাড়ছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঞ্চালনা

দিল্লিতে ভেঙে পড়া মেসবাড়ির মালিকের স্ত্রী-পুত্র গ্রেফতার

৩৪৮ কেজি পঞ্চামৃত, ৩,০০০ কেজি ঘিয়ের মোদক, জয়পুরে শুরু হয়ে গেল গণেশ উৎসব

‘চলতি বছর থেকে দুর্গাপুজোর কার্নিভাল বন্ধ, অনুদান ১ লক্ষ টাকা,’ ঘোষণা করলেন শুভেন্দু

দিল্লিতে বহুতল ভেঙে পড়ে মৃত সাত, ২৭ ঘন্টা বাদে শেষ উদ্ধারকার্য

‘মহিলারা অপমানিত হলে….’, প্রেমিকা তৃষাকে আক্রমণ নিয়ে হুঁশিয়ারি বিজয়ের

পুজোর আগে দরাজ হস্ত শুভেন্দু, প্যারাটিচারদের বেতন বাড়ল ৫ হাজার টাকা

‘অষ্টমীতে গোটা রাজ্যেই মদের দোকান ও পানশালা বন্ধ,’ নির্দেশ মুখ্যমন্ত্রীর

ফের রাজ্যে ভোটের বাদ্যি, পুজোর আগে দুই বিধানসভা আসনে উপ নির্বাচন

ডার্বির দিনেই টানা বৃষ্টিতে জলে ডুবল বারাসত, স্টেডিয়ামে পৌঁছানো নিয়ে চিন্তায় দর্শকরা