চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

বাংলাদেশ বিশ্বকাপে না খেলায় কষ্ট করে দখল করা সিংহাসন হারাতে পারেন সাকিব

নিজস্ব প্রতিনিধি: আজ শনিবার (৭ ফেব্রুয়ারি) থেকে শুরু হচ্ছে টি টোয়েন্টি বিশ্বকাপ। এবারে বিশ্বকাপের আসর বসছে ভারত ও শ্রীলঙ্কার মাটিতে। তবে নজরকাড়া বিষয় এটাই যে এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে না বাংলাদেশ। নিরাপত্তার কারণে ভারতের মাটিতে ম্যাচ বয়কট করায় আইসিসি তালিকা থেকেই টাইগারদের বাদ দিয়ে দিয়েছে। ক্রিকেটের ময়দান মানেই রেকর্ড ভাঙা গড়ার লড়াই। এবার তার অন্যথা হবে না। তবে বাংলাদেশের একমাত্র ক্রিকেটার সাকিব আল হাসান যার টি-টোয়েন্টি বিশ্বকাপে ৫০টি উইকেট নেওয়ার রেকর্ড রয়েছে সেই জায়গা হারাতে পারেন। কারণ এবারে বাংলাদেশের কোনও বোলারের উইকেট নেওয়ার জায়গা নেই। ক্রিকেটের সংক্ষিপ্ত এই সংস্করণে এই রেকর্ড এতদিন কেবলমাত্র বাংলাদেশের এই তারকার দখলে ছিল। এমনকি ৪০ উইকেটও কেউ নিতে পারেননি। সেই রেকর্ড হাতছাড়া হতে পারে শাকিবের। 

 শাকিবের টি-টোয়েন্টি বিশ্বকাপ অধ্যায় ২০২৪ সালে শেষ হয়েছে।  সাকিবের পর দ্বিতীয় সর্বোচ্চ উইকেট নিয়েছেন পাকিস্তানের  শাহিদ আফ্রিদি। ২০১৬ সালে সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলা প্রাক্তন এই পাক অলরাউন্ডারের উইকেট শিকার করেছেন ৩৯টি। ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে আফ্রিদির কাছ থেকে রেকর্ডটি কেড়ে নেন সাকিব।  এর পরে তালিকায় রয়েছেন,  শ্রীলঙ্কার কিংবদন্তি পেসার লাসিথ মালিঙ্গা।  তিনি নিয়েছেন ৩৮ উইকেট । মালিঙ্গা সর্বশেষ আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেছেন ২০২০ সালের মার্চে। সেটাই ছিল তাঁর সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ। তবে এখন আফ্রিদি বাঁ মালিঙ্গা কেউই নেই ময়দানে। 

এবারে কারা ভাঙতে পারেন শাকিবের রেকর্ড? 

 চলতি বিশ্বকাপে সাকিবের রেকর্ড ভাঙতে পারেন দুই লেগ স্পিনার-শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসারাঙ্গা ও আফগানিস্তানের রশিদ খান। এই দুই লেগ স্পিনারেরই টি-টোয়েন্টি বিশ্বকাপে ৩৭টি করে উইকেট শিকার করেছেন। দুজনেই দুর্দান্ত ফর্মে রয়েছেন। তাঁরা স্বাভাবিক ভাবেই শাকিবের এই রেকর্ড ভেঙে সেই জায়গায় নিজেদের নাম লেখাতে চাইবেন।   

এই প্রসঙ্গে জানিয়ে রাখা ভালো, বিশ্বকাপে প্রতিটি দল  ৪টি করে ম্যাচ খেলবে। ৪ ম্যাচে ১৩ উইকেট নিয়ে সাকিবের রেকর্ড ভাঙা কঠিন। তবে যারা   সুপার এইটে  যাবেন তারা আরও ৩টি ম্যাচ খেলার সুযোগ পাবেন।  তাই এই ১৩ উইকেট নিতে হলে বেশি উইকেট শিকার করতে হবে এই দুই বোলারকে। 

 

Published by:

Share Link:

More Releted News:

ব্যাটিংয়ের পর দাপুটে বোলিং, গুজরাতকে ৯৯ রানে হারাল মুম্বই

তিলক বর্মার অপরাজিত শতরান, গুজরাতকে ২০০ রানের লক্ষ্য দিল মুম্বই

 কিউইদের হারিয়ে একদিনের সিরিজে সমতা ফেরাল টাইগাররা

IPL-এর মাঝে মুম্বইয়ের অধিনায়কত্ব হারাবেন হার্দিক? প্রাক্তন ভারতীয় ক্রিকেটারের মন্তব্যে চর্চা

আইপিএলে ‘ব্ল্যাক ম্যাজিক’ বিতর্ক,  ভাইরাল চিঠি ভুয়ো বললেন ললিত মোদি

KKR-এর কাছে হেরে টুপিতে মুখ লুকিয়ে ফুঁপিয়ে কাঁদল বৈভব, সান্ত্বনা দিতে এগিয়ে এলেন যিনি…

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ