৪৪ বছর পর পাওয়া গেল সমুদ্রসৈকতে হারিয়ে যাওয়া আংটি, কীভাবে শুনলে অবাক হবেন…

Share:

আন্তর্জাতিক ডেস্ক: সে চার দশকের বেশি সময়ের আগের কথা। ১৯৮২ সালে ড্যারিয়েন ল্যানডার বন্ধুদের সঙ্গে বেড়াতে গিয়েছিলেন সমুদ্রসৈকতে। সেখানেই হারিয়ে ফেলেছিলেন স্কুল থেকে দেওয়া একটি আংটি। বহু খোঁজাখুঁজির পরেও মেলেনি সেই আংটি। মন খারাপ করে ফিরতে হয়েছিল ড্যারিয়েনকে। সেই হারানো আংটি তিনি খুঁজে পেলেন ২০২৬ সালে ৪৪ বছর পর। কথায় বলে সমুদ্র কিছু জিনিস নেয় না ফিরিয়ে দেয়। সেই কথাই মিলে গেলে ফের একবার। 

যে সময়ে আংটিটি হারিয়ে গিয়েছিল সেই সময়ে ড্যারিয়েন ল্যানডার পড়তেন হাইস্কুলে। তখন তিনি পাস ক্রিশ্চিয়ান হাইস্কুলের শিক্ষার্থী ছিলেন। বন্ধুদের সঙ্গে সমুদ্রে নেমে আনন্দ করার সময়ে কোনও ভাবে আঙুল থেকে আংটি খুলে যায়। এতদিন পর সেই আংটি খুঁজে পেয়ে আনন্দে মেতে ওঠেন ড্যারিয়েন। তিন জানান, যে সময়ে আংটি হারিয়েছিল তখন সব বন্ধুরা মিলে সৈকতে বালিতে খোঁড়াখুঁড়ি শুরু করেন। এতে আংটিটি আরও গভীরে চলে যায়। স্কুলের সহকারী প্রধান মেটাল ডিটেক্টর নিয়ে তল্লাশি চালালেও কাজের কাজ কিছু হয়নি। তবে দীর্ঘ ৪৪ বছর পর আংটিটি খুঁজে পেয়ে হতবাক ল্যানডার।

কীভাবে মিলল আংটির খোঁজ?

গত সোমবার ড্যারিয়েন ল্যানডারকে ফেসবুকে বার্তা পাঠান সামি জুয়েল নামের এক ব্যক্তি। তিনি জানান, সমুদ্রসৈকতে মেটাল ডিটেক্টর দিয়ে তিনি মূল্যবান কিছুর খোঁজ করার সময়ে আংটিটি পেয়েছেন। যা তিনি ল্যানডারকে ফিরিয়ে দিতে চান। এই বার্তা পাওয়ার পর ল্যানডার বলেন, ‘শুনে বিশ্বাসই করতে পারছিলাম না।’ তিনি আরও বলেন, ‘১৯৮২ সালের জানুয়ারি থেকে মে মাসের মধ্যে আমি আংটিটি হারিয়ে ফেলি। তারপর থেকে সেখানে সাতটি হারিকেন হয়েছে। আঘাত হেনেছে আরও পাঁটি শক্তিশালী ঝড়। সৈকতে ভারী যন্ত্রপাতিও চালানো হয়েছে। আংটিটির ওপর দিয়ে অনেক ধকল গেছে। এরপরও ছোট্ট একটি আঁচড় ছাড়া সেটি খুব ভালো অবস্থায় রয়েছে।’ হারিয়ে যাওয়া প্রিয় জিনিস খুঁজে পেলে তার যে মজাই আলাদা সেটাই আংটি পাওয়ার পর চোখে মুখে ফুটে ওঠে ড্যারিয়েন ল্যানডারের।

মুম্বই পালানোর আগে বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম দাস

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

সাফল্যের শিখরে পৌঁছেও ভোলেননি শিকড়, দীপাবলিতে শিক্ষিকাকে চমকে দিলেন অভিষেক শর্মা

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক

কাশীতে প্রিয়জনের শেষকৃত্য করতে যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় নিহত ৭

‘পাপী ছেলে না থাকাই ভাল’, ছেলের মৃত্যুর পরেও শেষকৃত্যে যেতে নারাজ মা

‘বাংলায় রামরাজ্য প্রতিষ্ঠা হবে,’ হনুমান পুজোর উদ্বোধনে গিয়ে মন্তব্য দিলীপের

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

দীপাবলিতে গ্যাস চেম্বারে পরিণত দিল্লি, শুরু রাজনৈতিক কাদা ছোড়াছুড়ি

তৃতীয় সম্পর্কের সন্দেহেই কি খুন? গড়িয়ার হত্যাকাণ্ডে সামনে এল চাঞ্চল্যকর তথ্য

চিনের বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঝলসে মৃত ১৪