চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ভোট নিয়ে কথা বললেই গুলি, বিদেশ থেকে প্রাণনাশের হুমকি পেলেন পরীমণি

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: ফোন কলে হত্যার হুমকি পেয়েছেন ঢাকাই সিনেমার আলোচিত অভিনেত্রী পরীমণি। বিদেশ থেকে একটি অজানা নম্বর থেকে ফোন করে তাঁকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। রবিবার (৮ ফেব্রুয়ারি) অভিনেত্রী তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে একটি অডিও ক্লিপ শেয়ার করেছেন। যেখানে শোনা যাচ্ছে, অভিনেত্রীকে অকথ্য ভাষায় গালিগালাজ করা হচ্ছে। তাঁকে মৃত্যু হুমকিও দেওয়া হচ্ছে। ফোন কলের পুরো ক্লিপটা অভিনেত্রী তাঁর ফেসবুকে জুড়ে দিয়েছেন এবং ক্যাপশনে লিখেছেন, ‘ভোট নিয়ে নাকি কিছু শেয়ার করা যাবে না, কারা এরা’। এরপর অভিনেত্রী তাঁর পোস্টের সঙ্গে বাংলাদেশ পুলিশ, সিআইডি বিভাগের ট্যাগ জুড়ে দিয়েছেন। যাতে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে পারেন।

ভিডিওতে দেখা যাচ্ছে, কিউবা থেকে ফোন করা অজ্ঞাত ব্যক্তি অভিনেত্রীকে প্রাণনাশের হুমকি দিচ্ছেন। অডিও-র মধ্যম পর্যায়ে দুজনকেই উচ্চবাচ্য প্রয়োগ করতে দেখা গিয়েছে। পরীমণির দাবি, হঠাৎ করেই ওই নম্বর থেকে ফোন আসে তাঁর কাছে। কল রিসিভ করার পরপরই তাঁকে গালাগালাজ শুরু করে অপর প্রান্তের ব্যক্তিটি। এরপর কথোপকথনের এক পর্যায়ে তাঁকে গুলি করে হত্যার হুমকি দেন অজ্ঞাত পরিচয়ের ব্যক্তিটি। পাশাপাশি বাংলাদেশের ভোট নিয়ে কিছু বলা যাবে না বলেও তাঁকে হত্যার হুমকি দেওয়া হয়। এছাড়া ভোটসংক্রান্ত কোনও পোস্ট যাতে তিনি তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে না শেয়ার করেন, তা নিয়ে ব্যক্তি অভিনেত্রীকে চাপ দেন। এরপরেই তাঁকে বলা হয়, যদি তিনি বিষয়টি না মানে তাঁকে গুলি করে হত্যা করা হবে।

প্রসঙ্গত, পরীমণি গতকাল বিকেলে ‘রাঙামাটির দুর্গম পাহাড়ি এলাকায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে হেলিকপ্টারে করে নির্বাচনী সরঞ্জাম ও নির্বাচনকর্মী পাঠানো’ নিয়ে একটি নিউজ নিজের ফেসবুক পেজে শেয়ার করেছিলেন। তার কিছুক্ষণ বাদেই অভিনেত্রীকে মৃত্যু হুমকি দেওয়া হয়। এই ঘটনায় অভিনেত্রী আতঙ্কিত। কিন্তু তিনি লুকিয়ে না রেখে বিষয়টি প্রকাশ্যে আনার সিদ্ধান্ত নিয়েছেন। তিনি বিষয়টি সকলকে জানিয়েছেন এই কারণেই, যাতে তাঁর এই বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হয়। তবে এ ঘটনায় এখনও পর্যন্ত অভিনেত্রী কোনও আইনী পদক্ষেপ নেননি অভিনেত্রী। উল্লেখ্য, পরীমণি র একাধিক সিনেমা এখন মুক্তির অপেক্ষায় রয়েছে।

Published by:

Share Link:

More Releted News:

তেলের ভান্ডার শূন্যের পথে, জ্বালানি সঙ্কটে বাংলাদেশে স্থগিত নির্বাচন

‘ভূত বাংলা’তে অক্ষয়ের পারিশ্রমিক ৫০ কোটি! টাবু-রাজপালসহ বাকি তারকারা কে কত নিলেন?

প্রভাবশালী ব্যক্তিদের তালিকায় রণবীর কাপুর, প্রশংসায় পঞ্চমুখ আয়ুষ্মান খুরানা

বিরাট-অনুষ্কার বিয়েতে মহারাজার বেশে ঢুকে পড়েছিলেন অজ্ঞাত ব্যক্তি, তারপর কী হল?

‘রায়বাঘিনী ঘরে এলো’, পয়লা বৈশাখের শুভক্ষণে দাদু হলেন পরিচালক প্রভাত রায়

বড় দুঃসংবাদ! ‘রামায়ণ’-এর প্রথম পর্বে ‘রাম’ রণবীরের সঙ্গে নেই ‘রাবণ’ যশ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ