আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

সুস্থ থাকতে রোজকার ডায়েটে থাকুক বিনস, পুষ্টিগুণে ভরপুর এই সবজি কেন খাবেন?

নিজস্ব প্রতিনিধি: নিজস্ব কোনও স্বাদ নেই বলেই অনেকের কাছে বিনস ‘ব্রাত্য’ সব্জি। পাঁচমিশালি তরকারিতে পড়লে আলাদা করে নজর কাড়ে না, বরং অনেকে বেছে বেছে প্লেট থেকে সরিয়েই দেন। কিন্তু স্বাদে নিরপেক্ষ হলেও পুষ্টিগুণে বিনস একেবারেই পিছিয়ে নেই। পুষ্টিবিদদের মতে, প্রতিদিনের খাদ্যতালিকায় এই সবুজ সব্জিটি রাখতে চান বা স্বাস্থ্যকর ডায়েট মেনে চলেন, তাঁদের জন্য বিনস হতে পারে আদর্শ পছন্দ।

বিনস খাওয়ার অন্যতম বড় কারণ হল এর কম ক্যালোরি ও প্রায় শূন্য ফ্যাট। তাই ডায়েট চার্টে এই সব্জির জায়গা পাকা। হার্টের স্বাস্থ্যের দিক থেকেও বিনস অত্যন্ত উপকারী। এতে কোনও কোলেস্টেরল নেই বরং রয়েছে পর্যাপ্ত ফাইবার। এক কাপ বিনসে প্রায় ২.৭ গ্রাম ফাইবার থাকে, যা হৃদযন্ত্র ভালো রাখতে সাহায্য করে। পাশাপশি সোডিয়ামের পরিমাণও খুব কম হওয়ায় রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে সহায়তা করে এই সব্জি।

আরও পড়ুন: প্রেম দিবসে প্রিয় মানুষকে চমক দিতে ডাইনিং থেকে বেডরুম সাজান এইভাবে

অন্ত্রের স্বাস্থ্যের জন্যও বিনস বেশ কার্যকর। যাঁদের অ্যাসিড রিফ্লাক্স বা ইরিটেবল বাওয়েল সিনড্রোমের সমস্যা রয়েছে, তাঁদের বিনস উদ্ভিজ্জ প্রোটিনের একটি ভালো উৎস। শিশু থেকে বয়স্ক সবার জন্যই এই প্রোটিন হাড় মজবুত করা, চুলের স্বাস্থ্য ভালো রাখা এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। যদিও এটি সম্পূর্ণ প্রোটিন নয়, তবু এতে ভিটামিন বি, সি, এ সহ নানা গুরুত্বপূর্ণ ভিটামিন রয়েছে। পাশাপশি ক্যালসিয়াম, আয়রন, ম্যাগনেসিয়াম, ফসফরাস, পটাশিয়াম ও জিঙ্কের মতো খনিজও পাওয়া যায়।

খাওয়ার ধরনেও বিনস বেশ সহজ। বাঙালি রান্নার ভাজা বা ঝোলেই বেশি দেখা যায়, তবে স্বাস্থ্যকরভাবে খেতে চাইলে স্টিম বা ব্লাঞ্চ করে নেওয়া যেতে পারে। হালকা অলিভ অয়েলে স্যঁতে করে নুন গোলমরিচ ছড়িয়েও খেতে ভালো লাগে। চাইলে স্যালাডে মিশিয়েও পরিবেশন করা যায়। একটু যত্ন নিলেই, এই সাধারণ সব্জিই হয়ে উঠতে পারে সুস্থ থাকার সহজ চাবিকাঠি।

Published by:

Share Link:

More Releted News:

গরমে হাঁসফাঁস পোষ্যও! স্বস্তি দিতে মেনুতে রাখুন এই খাবারগুলি

মাত্র ২৯৯ টাকায় একাধিক ওটিটি সাবস্ক্রিপশনের অফার? ফাঁদে পা দিলেই ফাঁকা হবে অ্যাকাউন্ট

ডায়াবেটিসে এই ক্লান্তি কেন?ফিট থাকলেও শরীর দিচ্ছে সতর্কবার্তা

মে মাসে একাধিক ট্রেনের রুট পরিবর্তন, ভ্রমণের আগে সম্পূর্ণ তালিকা দেখে নিন

কর্মক্ষেত্রে বার বার বাধার সম্মুখীন? ৫ লক্ষণেই রয়েছে ইঙ্গিত

দেশজুড়ে ক্রমাগত বাড়ছে তাপমাত্রা, কী বলছে জ্যোতিষশাস্ত্র?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ