চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

হাওড়া গ্রামীণে ৩৫ পুলিশ অফিসারের বদলি, নতুন দায়িত্বে কারা?

নিজস্ব প্রতিনিধি: বিধানসভা নির্বাচনের আগেই হাওড়া গ্রামীণ জেলায় পুলিশের বড়সড় রদবদল করা হয়েছে। হাওড়া গ্রামীণ জেলা পুলিশ-এর অধীনে মোট ৩৫ জন পুলিশ অফিসার ও কর্মীকে বদলির নির্দেশ জারি হয়েছে। জেলা পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, এটি সম্পূর্ণ রুটিন প্রশাসনিক বদলি, এর সঙ্গে নির্বাচনের কোনও বিশেষ যোগ নেই।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, রাজাপুর থানার ওসি সুমন্ত দাসকে শ্যামপুর থানার ওসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। জয়পুর থানার বর্তমান ওসি সঞ্জয় পালকে বদলি করে পাঠানো হয়েছে রাজাপুর থানায়। অন্যদিকে, শ্যামপুর থানার ওসি কৃষ্ণেন্দু প্রামাণিককে জয়পুর থানার ভার দেওয়া হয়েছে। এই তিন থানার ওসি বদলি ঘিরে প্রশাসনিক মহলে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

আরও পড়ুন: তৃণমূল বিধায়ক মন্টুরামের বিরুদ্ধে নিজের এলাকাতেই পড়ল ‘বাঙালি বিরোধী’ পোস্টার

এছাড়াও আমতা, পাঁচলা, বাগনান, উলুবেড়িয়া, বাউড়িয়া, পেঁড়ো, শ্যামপুর ও রাজাপুর-সহ একাধিক থানায় কর্মরত সাব-ইনস্পেক্টর (এসআই), অ্যাসিস্ট্যান্ট সাব-ইনস্পেক্টর (এএসআই) এবং কনস্টেবল পদমর্যাদার পুলিশকর্মীদের রদবদল করা হয়েছে। কয়েকজন পুলিশকর্মীকে উলবেডিয়া আদালত ও জেলা গোয়েন্দা বিভাগে (ডিআইবি) নতুন দায়িত্বে পাঠানো হয়েছে।

জেলা পুলিশের তরফে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বাগনান থানার এসআই সৈয়দ আজিজল হোসেনের ক্ষেত্রে আগের বদলির নির্দেশ প্রত্যাহার করা হয়েছে। তাঁকে আগের মতোই বাগনান থানায় বহাল রাখা হয়েছে। প্রশাসনের দাবি, আইনশৃঙ্খলা আরও মজবুত করা এবং কাজের গতিশীলতা বজায় রাখতেই এই বদলির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Published by:

Share Link:

More Releted News:

মোদির ‘দিদি ও দিদি’র পর এবার মমতাকে ‘এই দিদি’ বলে ব্যঙ্গ অমিত শাহের

ফের রাজপথে নামছেন মমতা, ২৭ এপ্রিল যাদবপুর থেকে ভবানীপুর তৃণমূলের মহামিছিল

বঙ্গে দ্বিতীয় দফার ভোটে ২৩২১ কোম্পানি আধা সেনা, কলকাতায় কত?

ঊর্ধ্বমুখী তাপমাত্রার পারদ, ভোটের জন্য বিশেষ ব্যবস্থা পুরুলিয়া জেলা নির্বাচন দপ্তরের

প্রথম দফার ১৫২ আসনের ভোট প্রচার থামল, শেষ মুহুর্তে ঝড় তোলার চেষ্টা প্রার্থীদের

মধ্যমগ্রামে রথীন ঘোষের জয়ের পথে কাঁটা হবেন কংগ্রেসের চণ্ডীদা?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ