তৃণমূল বিধায়ক মন্টুরামের বিরুদ্ধে নিজের এলাকাতেই পড়ল ‘বাঙালি বিরোধী’ পোস্টার

Share:

নিজস্ব প্রতিনিধি: তৃণমূল কংগ্রেসের বিধায়ক মন্টুরাম পাখিরার নাম জড়িয়ে পোস্টার বিতর্কে উত্তপ্ত হয়ে উঠেছে কাকদ্বীপ। বৃহস্পতিবার সকাল থেকেই কাকদ্বীপ শহর ও আশপাশের একাধিক পঞ্চায়েত এলাকায় বিধায়ক-বিরোধী পোস্টার নজরে আসে। ওই পোস্টারগুলিতে মন্টুরাম পাখিরাকে ‘খুনি’, ‘বাঙালি-বিরোধী’ এবং এসআইআর (SIR) প্রক্রিয়ার মাধ্যমে ভোটারদের নাম কেটে দেওয়ার নেপথ্য কারিগর বলে কটাক্ষ করা হয়েছে।

রাতের অন্ধকারে কাকদ্বীপ বাজার, রেল স্টেশন ও বিভিন্ন পঞ্চায়েত এলাকায় পোস্টার লাগানোর সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে আসতেই রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। তবে কারা এই কাজ করেছে, তা এখনও নিশ্চিত নয়। শাসকদল তৃণমূল কংগ্রেস-এর অভিযোগ, বিজেপি-ঘনিষ্ঠ সমাজবিরোধীরাই পরিকল্পিতভাবে এই পোস্টার সাঁটিয়েছে। কাকদ্বীপ বিধানসভা এলাকার তৃণমূল সমন্বয়ক শান্তনু বাপুলি বলেন, মন্টুরাম পাখিরা দলের প্রবীণ ও অভিজ্ঞ বিধায়ক। দলের ভাবমূর্তি নষ্ট করতেই এই অপচেষ্টা করা হয়েছে। এ বিষয়ে পুলিশের কাছে লিখিত অভিযোগও জানানো হয়েছে।

আরও পড়ুন: ভোটের মুখে স্ট্যালিনের মাস্টারস্ট্রোক, ১.৩১ কোটি মহিলার অ্যাকাউন্টে পৌঁছাল ৫০০০ টাকা

অন্যদিকে, বিরোধী ভারতীয় জনতা পার্টি এই অভিযোেগ মানতে নারাজ। বিজেপির মথুরাপুর সাংগঠনিক জেলার সম্পাদক শিবপ্রসাদ প্রামাণিক দাবি করেন, এটি তৃণমূলের অভ্যন্তরীণ কোন্দলের ফল। তাঁর বক্তব্য, আগেও শাসকদলের নেতাদের বিরুদ্ধে দলের অন্দরেই পোস্টার পড়েছে, এবারও তেমনটাই হয়েছে। বিজেপি এ ধরনের নোংরা রাজনীতিতে বিশ্বাস করে না বলেও তিনি মন্তব্য করেন। এ প্রসঙ্গে বিধায়ক মন্টুরাম পাখিরা বলেন, তাঁকে ও দলকে কালিমালিপ্ত করতেই চক্রান্ত করে এই ঘটনা ঘটানো হয়েছে। তিনি বিষয়টি দলীয় নেতৃত্বকে লিখিতভাবে জানিয়েছেন। ঘটনার তদন্তে নেমেছে পশ্চিমবঙ্গ পুলিশ। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে দোষীদের চিহ্নিত করার চেষ্টা চলছে। যদিও বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। 

বৃহস্পতি-শুক্রের মিলনে গজলক্ষ্মী যোগের সৃষ্টি, ৪ রাশির জাতকদের ‘আচ্ছে দিন’

লক্ষ্মীবারে চরম বিপদ, রাস্তায় আস্তে গাড়ি চালান, এখন চাকরি পরিবর্তনের সময় নয়..

ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেইনির সঙ্গে বৈঠকে বসতে চান ডোনাল্ড ট্রাম্প

বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে কনটেন্ট ক্রিয়েটরকে পিটিয়ে খুন করল মাদক ব্যবসায়ীরা

অনিদ্রার সমস্যায় ভুগছেন? ভাল ঘুমের জন্য ১০টি সহজ টিপস

আওয়ামী লীগ পুনর্গঠনে ‘বোন’ রেহানার অনুসারীদের বাদ দিচ্ছেন শেখ হাসিনা

বক্সঅফিসে ঝড় তুলেছে ২০ বছরের স্কুল ছাত্রের নির্মিত ‘ব্যাকরুমস’, ৩ দিনেই ১১২৭ কোটি আয়

ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় কুয়েতে নিহত ভারতীয়

দোকানে রাখা মমতার ছবি নিয়ে বিড়ম্বনায় পাহাড়-ডুয়ার্সের দোকানিরা

মমতার সম্মতির পরেই মেয়র পদে ইস্তফা ফিরহাদ হাকিমের!

দেশের সবচেয়ে ধনী মুখ্যমন্ত্রীর সিংহাসন হাতছাড়া চন্দ্রবাবুর, কে কেড়ে নিলেন?

২৫ বছর উপলক্ষে ফের মুক্তি পাচ্ছে ‘লগান’, কবে প্রেক্ষাগৃহে দেখা যাবে আমিরের ছবি?

সিআইডির পর অভিষেকের দুয়ারে সমন নিয়ে হাজির ED

পুজোর আগে কলকাতা পুলিশে ৪ হাজার নতুন কনস্টেবল নিয়োগ, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর