অনাথ আশ্রমের সাহায্যে উচ্চমাধ্যমিক পরীক্ষা দিচ্ছে ১০ আবাসিক

Share:

নিজস্ব প্রতিনিধি : মা-বাবা বা নিজের বলতে কেউ নেই। অনাথ আশ্রমই একমাত্র ভরসা। আবাসিকদের পড়াশোনার বিষয়ে কোনও কিছু বাকি রাখতে চায়না ভগবানপুরের ২টি আশ্রম কর্তৃপক্ষ। নিজেদের সহযোগিতায় ১০ জন আবাসিকের পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে।

জানা গিয়েছে ভগবানপুর ২ নম্বর ব্লকের অন্তর্গত পাঁউশি অন্ত্যোদয় অনাথ আশ্রমের ৮ জন আবাসিক এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে। পাশাপাশি স্নেহ ছায়া শিশু আবাস থেকে পরীক্ষা দিচ্ছে দুজন। আশ্রম কর্তৃপক্ষের তৎপরতায় এটা সম্পন্ন হয়েছে। জানা গিয়েছে, স্থানীয় পাঁউশি বৈকুন্ঠ স্মৃতি মিলনী বিদ্যামন্দির থেকে ৮জন ও অন্য একটি স্কুলের থেকে ২ জন পরীক্ষা দিচ্ছে। এবার এই অনাথ আশ্রম থেকে মাধ্যমিক পরীক্ষা দিয়েছে ১৪ জন আবাসিক। উচ্চ মাধ্যমিক দিচ্ছেন। এদের কারো বাবা বা মা কেউ নেই, কারো আবার মা নেই। শুধুমাত্র মনের জোরে নিজেদের পড়াশোনা চালিয়ে গিয়েছেন। একটাই স্বপ্ন নিজের পায়ে দাঁড়াতে হবে। তাদের লড়াইয়ের পথে সাহায্য করেছেন আশ্রম কর্তৃপক্ষ। মাধ্যমিকের পর উচ্চ মাধ্যমিক পরীক্ষাতেও বসতে পেরেছে তারা।

আশ্রমের কর্ণধার জানিয়েছেন, এ সকল পরীক্ষার্থীরা এবার পরীক্ষায় বসেছেন তারা সকলেই কঠোর পরিশ্রম করেছে। নিজেদের তৈরি করেছে। পরীক্ষার জন্য প্রস্তুত হয়েছে। ভবিষ্যতে যাতে প্রত্যেকেই ভালো পরীক্ষায় রেজাল্ট করতে পারে তার জন্য পাশে থাকার আশ্বাসও দিয়েছেন তিনি। নিজের বলতে কেউ না থাকলে কী হেব, পাশে রয়েছে অনাথ আশ্রম কর্তৃপক্ষ। নিজের লোকের মতো করে পরীক্ষার সময় তাঁরা পাশে থেকেছে। এটাই মানবিকতা। পরীক্ষার্থীরাও নিজেদের সঠিকভাবে তৈরি করেছে। 

সইফ আলি খানের উপরে হামলার দায় স্বীকার বাংলাদেশি শরিফুলের, লঘু শাস্তির আর্জি

কিডনিতে পাথর হয়েছে বুঝবেন কীভাবে? এই উপসর্গগুলি একেবারেই অবহেলা নয়

বাড়িতে ইঁদুরের উপদ্রব? জেনে নিন রক্ষা পাওয়ার ৫টি অব্যর্থ ঘরোয়া কৌশল

ঘরে বসেই বুকিং, অনলাইনেই পেয়ে যাবেন ডুয়ার্সের জঙ্গল সাফারির টিকিট

বিমানবন্দরের মাটি ছুঁতেই বিকট শব্দে ফাটল টায়ার, বরাতজোরে রক্ষা ক্রু-সহ ৪১ সওয়ারির

২৫ দিনের মাথায় ইস্তফা, সাংবাদিক বৈঠকে কেঁদে ফেললেন কর্নাটকের মন্ত্রী

৩৩টি ছক্কা, ৪৪টি চার মেরে দিল্লি প্রিমিয়ার লিগে ঝড় তুললেন সাংসদ পাপ্পু যাদবের পুত্র সার্থক

বউদির সঙ্গে মাখোমাখো প্রেম, ধরা পড়তেই স্ত্রীর গলা কেটে খাটের তলায় লুকিয়ে রাখল স্বামী

‘হয় টুকরে গ্যাং থাকবে, নয় আমরা থাকব’, যাদবপুরে হুঁশিয়ারি শুভেন্দুর

সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ, রাত থেকে দক্ষিণবঙ্গে দুর্যোগের আশঙ্কা, শনিতে শহরে ভারী বৃষ্টির পূর্বাভাস

নেপালে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৬০০ ছুঁইছুঁই! উদ্ধার ৮৫ ভারতীয়, এখনও নিখোঁজ শতাধিক

ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা ছেলের, শোকে পাথর বাবা-মাও রেললাইনে প্রাণ দিলেন

বিমানে চেপে অনুপ্রবেশ করেছিল মশা, জার্মানিতে ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু

মর্মান্তিক ঘটনা চাঁপাইনবাবগঞ্জে, নদীতে স্নান করতে নেমে ডুবে মারা গেল পাঁচ বোন