বড়মার মন্দিরে পুজো দিলেন তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী

Share:

নিজস্ব প্রতিনিধি নৈহাটি: তৃণমূলের সভাপতি সুব্রত বক্সী শুক্রবার বিকেলে হঠাৎই হাজির হন নৈহাটির বড় মার মন্দিরে। তার সঙ্গে উপস্থিত ছিলেন তৃণমূলের রাজ্য মুখপাত্র জয় প্রকাশ মজুমদার (Jay Prakash Mazumdar)। দুজনেই সস্ত্রীক এসে পুজো দেন। পুজোর শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সুব্রত বাবু কিছু না বললেও জয়প্রকাশ মজুমদার জানান, এই বাংলা যেন বাংলার মেয়ের হাতেই থাকে জানানো হয়েছে মায়ের কাছে।এছাড়াও দেশের মানুষ রাজ্যের মানুষ সুখে শান্তিতে ভালো থাকে এই প্রার্থনা করেছেন তাঁরা।

নৈহাটি পৌরসভা পৌর প্রধান অশোক চট্টোপাধ্যায় জানান সুব্রত বক্সী (Subrata Bakshi) বড়মার, কাছে পুজো দেওয়ার ইচ্ছে প্রকাশ করেছিলেন। সেটাই আমরা ব্যবস্থা করেছি। কিন্তু উনি কি প্রার্থনা করছেন সেটা তার নিজস্ব ব্যাপার। তবে দলীয় কাজে ব্যস্ত থাকায় ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক(MP Partha Bhowmick) তিনি নিজে থাকতে পারেন নি। আমাকে নির্দেশ দিয়েছে আমি পুজো দেওয়ার ব্যবস্থা করে দিয়েছি।

এর আগে নৈহাটির বড়মার মন্দিরে (Baro Maa Temple)গিয়ে পুজো দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে একাধিক রাজনৈতিক হেভিওয়েটরা। কিন্তু এই প্রথম মন্দিরে গিয়ে পুজো দেন সুব্রত বক্সী। রাজনীতির আঙিনা থেকে বের হয়ে এদিন জয়প্রকাশ মজুমদার ও সুব্রত বক্সী বেশ কিছুক্ষণ অন্য মেজাজে বড়মার কাছে সময় কাটান।এদিন পুজো দেওয়ার সময় সুব্রত বক্সীর সঙ্গে ছিলেন, নৈহাটি পুরসভার পৌর প্রধান অশোক চট্টোপাধ্যায়। মন্দিরে পুজো দেওয়ার পাশাপাশি ভক্তি ভরে মায়ের কাছে দিক দীর্ঘক্ষণ ধরে সস্ত্রীক প্রার্থনা জানান, তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী।

সাফল্যের শিখরে পৌঁছেও ভোলেননি শিকড়, দীপাবলিতে শিক্ষিকাকে চমকে দিলেন অভিষেক শর্মা

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক

কাশীতে প্রিয়জনের শেষকৃত্য করতে যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় নিহত ৭

‘পাপী ছেলে না থাকাই ভাল’, ছেলের মৃত্যুর পরেও শেষকৃত্যে যেতে নারাজ মা

‘বাংলায় রামরাজ্য প্রতিষ্ঠা হবে,’ হনুমান পুজোর উদ্বোধনে গিয়ে মন্তব্য দিলীপের

ভয়ঙ্কর ঘটনা পাকিস্তানে! বাড়ির মধ্যেই গুলি করে খুন করা হল মহিলা সাংবাদিককে

দীপাবলিতে গ্যাস চেম্বারে পরিণত দিল্লি, শুরু রাজনৈতিক কাদা ছোড়াছুড়ি

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

তৃতীয় সম্পর্কের সন্দেহেই কি খুন? গড়িয়ার হত্যাকাণ্ডে সামনে এল চাঞ্চল্যকর তথ্য

চিনের বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঝলসে মৃত ১৪

আতশবাজি প্রান কাড়লো ১০বছরের খুদের,পরিবারে শোকের ছায়া