চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

পুলওয়ামা দিবসে শহিদদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি : পুলওয়ামা দিবসে শহিদদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ২০১৯ সাল থেকে এই দিনটি কালো দিন হিসেবে মনে করা হয়। নিজের সোশ্যাল মিডিয়ায় শহিদদের শ্রদ্ধা ও তাঁদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

নিজের এক্সহ্যান্ডেলে এক্সপোস্ট করে তিনি লিখেছেন, ২০১৯ সালের আজকের দিনে পুলওয়ামায় নিহত সাহসী সিআরপিএফ জওয়ানদের আজ শ্রদ্ধা। শহিদদের প্রতি সমবেদনার কথা তিনি প্রকাশ করেছেন। 

৭ বছর আগে ২০১৯ সালে ১৪ ফেব্রুয়ারি ভারতের ইতিহাসে এক রক্তক্ষয়ী দিন হিসেবে লেখা হয়েছিল। ভালবাসার দিন পরিণত হয়েছিল কলঙ্কময় দিনে। জম্মু-কাশ্মীরের পুলওয়ামায় আত্মঘাতী জঙ্গি হামলায় প্রাণ হারিয়েছিলেন সিআরপিএফ-এর (CRPF) ৪০ জন বীর জওয়ান। সেই ভয়াবহ হামলার আজ সপ্তমা বার্ষিকী। দেখতে দেখতে কেটে গিয়েছে ৭টি বছর। তারপরেও দেশের বিভিন্ন প্রান্তে জঙ্গি হামলার ঘটনা ঘটেছে। গত বছর বৈসারণ ভ্যালিতে ঘটে যাওয়া জঙ্গি হামলার ঘটনাও মানুষের মনে তাজা। প্রতি বছর দিনটি আসলেই ভারাক্রান্ত হয় হৃদয়।

সাত বছর আগে ২০১৯ সালের ১৪ ফেব্রুয়ারি জম্মু-শ্রীনগর জাতীয় সড়ক দিয়ে যাচ্ছিল সিআরপিএফ-এর ৭৮টি গাড়ির একটি বিশাল কনভয়। প্রায় ২,৫০০ জওয়ান ছুটিতে কাটিয়ে কাজে ফিরছিলেন। অবন্তীপোরার কাছে পৌঁছাতেই বিস্ফোরক বোঝাই একটি গাড়ি নিয়ে কনভয়ে ধাক্কা মারে। শক্তিশালী আইইডি ভর্তা গাড়ি ধাক্কা মারায় প্রবল বিস্ফোরণে কেঁপে উঠেছিল গোটা এলাকা। সেই হামলার জেরে ৪০টি তরতাজা জওয়ান হারিয়েছিল ভারত। রক্তাক্ত হয়েছিল ভালবাসার দিনটি। দেশের বিভিন্ন প্রান্তে শহিদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হচ্ছে। পুলওয়ামা হামলার বার্ষিকীর আগেই ভূস্বর্গে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। 

Published by:

Share Link:

More Releted News:

ক্ষমতায় এলেই পরিবার পিছু বছরে ৬ রান্নার গ্যাসের সিলিন্ডার বিনামূল্যে, বিরাট প্রতিশ্রুতি বিজয়ের

দিল্লির বিমানবন্দরে দুই বিমানের মুখোমুখি সংঘর্ষ, খসে পড়ল ডানা, অল্পের জন্যে রক্ষা

আগামী ২-৩ ঘন্টায় ৭০ কিমি বেগে ধেয়ে আসছে কালবৈশাখী, জেলায় জেলায় হবে শিলাবৃষ্টি

‘আমার থেকে খুশি আর কেউ নয়’,সুপ্রিম কোর্টের রায়কে কুর্নিশ মমতার

র‍্যাম্প থেকে যুদ্ধক্ষেত্র! ‘মিস ইন্ডিয়া’ কাশিশ এখন ভারতীয় সেনার লেফটেন্যান্ট

ইনস্টাগ্রামে হেলিকপ্টার রাইডের লোভনীয় টোপে ৫৪ হাজার টাকা খোয়ালেন মহিলা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ