বিমানে জোরে গান বাজালেই কড়া শাস্তি, চরম হুঁশিয়ারি কেন্দ্রের

Share:

নিজস্ব প্রতিনিধি: বিমানের ভেতরে ইয়ারফোন ছাড়া জোরে গান বাজানো বা অন্য যাত্রীদের বিরক্ত করার মতো আচরণের বিরুদ্ধে এবার কড়া বার্তা দিল কেন্দ্র। প্রয়োজনে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হতে পারে বলে স্পষ্ট জানানো হয়েছে।

লোকসভায় উচ্ছৃঙ্খল যাত্রীদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়-এই প্রশ্নের উত্তরে কেন্দ্র জানিয়েছে, বিমানে শৃঙ্খলা বজায় রাখতে ১৯৩৭ সালের বিমান বিধিমালাতেই পর্যাপ্ত আইনগত বিধান রয়েছে। আলাদা করে ‘জোরে গান বাজানো’ নিয়ে নতুন কোনও আইন না থাকলেও, যাত্রীর আচরণ যদি বিমানকর্মী বা সহযাত্রীদের অস্বস্তির কারণ হয়, অথবা বিমানের নিরাপত্তায় প্রভাব ফেলে, তাহলে সেই আচরণ আইনভঙ্গ হিসেবে গণ্য হতে পারে।

আরও পড়ুন: বারাণসীর গঙ্গার ঘাটে মাত্র ৬০ টাকার জন্য মারামারিতে জড়াল দুই শিব, দেখুন ভিডিও

নিয়ম অনুযায়ী, বিমান সংস্থাগুলি অনুপযুক্ত বা ঝুঁকিপূর্ণ আচরণকারী যাত্রীকে বিমানে তুলতে অস্বীকার করতে পারে কিংবা মাঝপথে নামিয়ে দেওয়ার সিদ্ধান্তও নিতে পারে। প্রয়োজনে পাইলট-ইন-কমান্ডের কাছে বিমানের শৃঙ্খলা বিঘ্নিত করা যাত্রীকে আটক করার ক্ষমতাও রয়েছে। পাশাপাশি, নিয়ম লঙ্ঘনের ক্ষেত্রে আর্থিক জরিমানার বিধানও কার্যকর হতে পারে।

তবে কেন্দ্র পরিষ্কার করে জানিয়েছে, বিমান সংস্থার পক্ষ থেকে বোর্ডিং বা অবতরণের সময় হালকা গান বাজানো কিংবা ফ্লাইটের ইন-ফ্লাইট এন্টারটেইনমেন্ট সিস্টেমের মাধ্যমে দেওয়া বিনোদন এই নির্দেশিকার আওতায় পড়ে না। মূলত ইয়ারফোন ছাড়া মোবাইল বা স্পিকারে উচ্চ ভলিউমে ব্যক্তিগত অডিও চালানোই সমস্যার কেন্দ্রবিন্দু।

এছাড়াও, বিমানের ভেতরে ভিডিও ব্লগিং বা অনুমতি ছাড়া ছবি তোলার বিষয়েও সতর্ক করা হয়েছে। বিমানঘাঁটি ও উড়ন্ত বিমানে পূর্বানুমতি ছাড়া ছবি তোলার ওপর নিষেধাজ্ঞা রয়েছে বলেও মনে করিয়ে দিয়েছে সরকার। সার্বিকভাবে, নিরাপদ ও শালীন বিমানযাত্রা নিশ্চিত করতেই এই কড়া অবস্থান নেওয়া হয়েছে।

কাল না পরশু কবে দেবেন ভাইফোঁটা? জেনে নিন শুভ সময়

অর্শদীপের বদলে দলে আসছেন সিরাজ! কিউয়িদের বিপক্ষে ভারতের সম্ভাব্য একাদশ

রকেট গতিতে বাড়ছে AQI! দূষণ থেকে ফুসফুসকে বাঁচাতে মেনে চলুন এই ৫ উপায়

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

কালীপুজোর রাতে রিষড়া পুরসভার নোডাল অফিসারের বাড়িতে হামলা, চলল গুলি!

NRS হাসপাতালের তরুণ চিকিৎসকের রহস্যমৃত্যু, হোয়্যাটসঅ্যাপ স্টেটাসে বিস্ফোরক দাবি

মিশরে দুটি যাত্রীবাহী ট্রেনের ভয়াবহ সংঘর্ষ! ঘুমন্ত অবস্থায় মৃত ৭, আহত ১২৫

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

বাংলাদেশে ফেরার আগে নতুন পাসপোর্টের জন্য আবেদন করলেন শেখ হাসিনা!

হরিদ্বার যাওয়ার স্বপ্ন অধরাই রইল, ভয়াবহ দুর্ঘটনায় জীবন্ত ঝলসে মৃত ৫

কালীপুজোর সন্ধ্যায় বেলেঘাটায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

‘ভেবেছিলাম মরেই যাব!’, সমুদ্রে ৯ ঘণ্টা ভাসার পর বেঁচে ফিরলেন জাহাজের পিয়ানোবাদক

‘টাইগার ৩’-এর রেকর্ড ভাঙল ‘রামায়ণ’, চার দিনেই বিশ্বজুড়ে আয় প্রায় ৫০০ কোটি

ভুল চিকিৎসায় শিশু মৃত্যুর অভিযোগ, উত্তপ্ত বসিরহাট জেলা হাসপাতাল চত্বর