বারাণসীর গঙ্গার ঘাটে মাত্র ৬০ টাকার জন্য মারামারিতে জড়াল দুই শিব, দেখুন ভিডিও

Share:

নিজস্ব প্রতিনিধি: মহাশিবরাত্রির আগমুহূর্তে পবিত্র কাশীর ঘাটে ঘটে গেল এক অদ্ভুত ঘটনা। শিবের সাজে সজ্জিত দুই যুবকের মধ্যে মারামারি। আর সেই ঝগড়ার কারণ মাত্র ৬০ টাকা! ভিডিওটি সামনে আসতেই মুহূর্তে ভাইরাল হয়ে যায়।

এক্স হ্যান্ডেলে নীতিন প্রজাপতি একটি ভিডিও শেয়ার করেছে। ভিডিওতে দেখা যাচ্ছে, বারাণসী-র একটি ঘাটে শিবের পোশাক ও মেকআপে সজ্জিত দুই যুবক তুমুল বচসায় জড়িয়ে পড়েছেন। বড়জন ছোটজনকে মারধর করছে, আর চারপাশে ভিড় জমাচ্ছেন উৎসুক মানুষ। একজন পথচারী ঝগড়ার কারণ জানতে চাইলে বড় যুবক বলেন, তিনি মারতে চাননি, কিন্তু পরিস্থিতি তাকে বিরক্ত করে তুলেছে। সঙ্গে সঙ্গেই ছোট যুবকের পাল্টা দাবি, “৬০ রুপি না দেওয়াতেই মারছে।” এত বড় মারামারির কারণ যে এত সামান্য টাকা, তা জানতেই পরিস্থিতি কিছুটা হাস্যকর মোড় নেয়।

আরও পড়ুন: ভ্যাট ভাঙাকে কেন্দ্র করে ফের পুরসভার মুখোমুখি বিধায়ক, সরগরম এলাকা

অবস্থা সামাল দিতে ওই পথচারী নিজেই ৬০ টাকা দেওয়ার প্রস্তাব দেন এবং ঝগড়া থামানোর চেষ্টা করেন। এই পুরো দৃশ্যই ক্যামেরাবন্দি হয়ে ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। বিশেষ করে মহাদেবের বেশভূষায় থাকা দুই যুবকের এমন আচরণ নিয়ে নেটিজেনদের কৌতূহল ও বিতর্ক আরও বেড়ে যায়।

ভিডিওটি ঘিরে প্রতিক্রিয়ার বন্যা বয়ে যায়। কেউ কটাক্ষ করে লেখেন, ধর্মের পোশাক পরে টাকার জন্য ঝগড়া এ একেবারেই লজ্জাজনক। আবার কেউ রসিকতা করে বলেন, “বড় মহাদেব, দয়া করে ছোট মহাদেবের ৬০ টাকা ফিরিয়ে দিন, নইলে এই নাটক চলতেই থাকবে।” অন্যদিকে কেউ মনে করিয়ে দেন, ভিডিওর মানুষটিও একজন সাধারণ মানুষ, অতিরিক্ত বিদ্রূপ ঠিক নয়।

গাড়িপ্রেমী রণবীরের গ্যারেজে নতুন সংযোজন, ১.৮ কোটির মার্সিডিজ ভি-ক্লাসের মালিক হলেন ‘রাম’

বিশ্বকাপ ফাইনালের আগেই দাবানলের ধোঁয়ায় ঢেকে গিয়েছে নিউ জার্সির আকাশ

‘কাজের জন্য আর বাংলা ছাড়তে হবে না’, কর্মসংস্থানে বড় আশ্বাস দিলেন মন্ত্রী তাপস রায়

‘জোর করে জমি অধিগ্রহণ নয়,’ মেজিয়া থেকে বার্তা মুখ্যমন্ত্রীর

৩৮ কোটির দুর্নীতিতে অভিযুক্ত সোনা পাপ্পু, চার্জশিটে দাবি ইডির

ভুয়ো পরিচয়পত্র বানিয়ে পাঁচ বছর কলকাতায় বাস, ভবানীপুর থেকে গ্রেফতার আফগান যুবক

হাইকোর্টের নির্দেশে সই জাল কাণ্ডে আপাতত স্বস্তিতে অভিষেক

SIR-এ ডিলিটেড ভোটারদের জনকল্যাণমূলক প্রকল্প থেকে বঞ্চিত করা যায়? খতিয়ে দেখবে সুপ্রিম কোর্ট

‘দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা,’ মুর্শিদাবাদে লেভেল ক্রসিংয়ে দুর্ঘটনা প্রসঙ্গে আশ্বাস মুখ্যমন্ত্রীর

মুর্শিদাবাদে লেভেল ক্রসিংয়ে দুর্ঘটনায় মৃত বেড়ে ৫, এলাকায় তুমুল উত্তেজনা

মুর্শিদাবাদে ট্রেন-পুলকার দুর্ঘটনা, মৃতদের পরিবারকে ১০ লক্ষ টাকা আর্থিক সাহায্য রেলের

অবিশ্বাস্য! বিজয়ের সঙ্গে দেখা করতে ২৫০০ কিলোমিটার পথ পায়ে হেঁটে রওনা দিলেন এই যুবক

বেআইনি নির্মাণ মামলায় সশরীরে আদালতে হাজিরার নির্দেশ উত্তর ২৪ পরগনার জেলাশাসককে

ঋতব্রত বন্দ্যোপাধ্যায় কেন বিরোধী দলনেতা, কলকাতা হাইকোর্টে জানালেন অধ্যক্ষ