হলদিয়া পেট্রোকেমিক্যালসে বড় নিয়োগ, জানুন আবেদনের পদ্ধতি

Share:

নিজস্ব প্রতিনিধি: ইঞ্জিনিয়ারিং ডিগ্রিধারী চাকরিপ্রার্থীদের জন্য এল বড় সুখবর। রাজ্যের অন্যতম শিল্পনগরী হলদিয়ায় নতুন করে কর্মী নিয়োগের সুযোগ তৈরি হয়েছে। নির্দিষ্ট শাখায় ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকলেই এই নিয়োগ প্রক্রিয়ায় আবেদন করা যাবে। কীভাবে আবেদন করবেন, কী যোগ্যতা লাগবে-সব বিস্তারিত জানুন।

পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়া শিল্পাঞ্চলে অবস্থিত হলদিয়া পেট্রোকেমিক্যালসে বিভিন্ন পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সংস্থার নির্মীয়মাণ ফেনল ও অ্যাসিটোন প্ল্যান্টের জন্য এই নিয়োগ করা হবে। উল্লেখযোগ্যভাবে, এই অত্যাধুনিক প্রকল্প থেকে বছরে প্রায় ৩৪৫ কিলোটন ফেনল এবং ২১৪ কিলোটন অ্যাসিটোন উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। প্রকল্পটির মোট বিনিয়োগ প্রায় ৩৪৫ কোটি টাকা, যার মাধ্যমে ভবিষ্যতে ব্যাপক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে বলে সংস্থার পক্ষ থেকে আগেই জানানো হয়েছিল।

আরও পড়ুন: শালিমার স্টেশনে ঢোকার মুখে লাইনচ্যুত লোকাল ট্রেন, দক্ষিণ-পূর্ব রেলে ট্রেন পরিষেবা ব্যাহত

নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, কেমিক্যাল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, ইন্সট্রুমেন্টেশন, সেফটি, এনভায়রনমেন্ট এবং ফায়ার সেফটি ডিসিপ্লিনে স্নাতক ইঞ্জিনিয়ারদের জন্য একাধিক পদে কাজের সুযোগ রয়েছে। আবেদনকারীদের সংশ্লিষ্ট শাখায় ইঞ্জিনিয়ারিং ডিগ্রির পাশাপাশি বড় পেট্রোকেমিক্যাল, তেল ও গ্যাস শোধনাগার বা সার কারখানায় ২ থেকে ১৫ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

সংস্থার প্রধান নির্বাহী কর্মকর্তা নবনীত নারায়ণ জানিয়েছেন, হলদিয়ায় এই নতুন প্ল্যান্ট চালু হলে উল্লেখযোগ্য সংখ্যক কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে এবং সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়া সংস্থার মানবসম্পদ বিভাগ তত্ত্বাবধান করছে। আগ্রহী প্রার্থীরা আবেদন সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শূন্যপদের বিবরণ জানতে হলদিয়া পেট্রোকেমিক্যালসের সরকারি ওয়েবসাইট [https://www.haldiapetrochemicals.com/](https://www.haldiapetrochemicals.com/) এ গিয়ে দেখতে পারেন।

কালীপুজোর ভোগের মতো লাবড়ার স্বাদ পেতে চান বাড়িতেই? রইল সহজ রেসিপি

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

অভাবের সংসার, টিনের চালেই ৩৫ বছর ধরে পূজিত হচ্ছেন ৬ দেবী, জানেন কোথায়?

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে

রাস্তার ধারে কুলচা বিক্রি করতেন বাবা, পাকিস্তানের বিরুদ্ধে শতরান করে চমকে দিল ছেলে অর্জুন

‘বাজি ফাটালে অসুখ-বিসুখ চলে যায়’, মন্তব্য পাপিয়া অধিকারীর

পুড়ে ছাই হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই তৈরি মণ্ডপ, অবশেষে পুজো হচ্ছে পাঁশকুড়ায়

মুর্শিদাবাদে চার বছরের শিশুকে নির্যাতন করে খুনের অভিযোগ, কাঠগড়ায় সৎ মা

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

সোমবার থেকে তিন দিন বদলাচ্ছে একাধিক ট্রেনের রুট! কেন এই সিদ্ধান্ত পূর্ব রেলের?

মায়ের সঙ্গে মিলে লিভ ইন পার্টনারকে খুন করল প্রেমিকা, চাঞ্চল্য গড়িয়ায়

রাইজিং স্টারস এশিয়া কাপ থেকে ছিটকে গেলেন রজত পতিদার, সুযোগ পেলেন কে?

কালীঘাটে পুলিশের উপর হামলার অভিযোগে অভিষেকের বিরুদ্ধে দায়ের FIR, গ্রেফতার ২