ঢাকা বিমানবন্দরে আটক বানিয়াচং থানার হিন্দু পুলিশ কর্মীর খুনি মাহদী, চলছে জিজ্ঞাসাবাদ

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: দিল্লি থেকে ঢাকার মাটিতে পা রাখার সঙ্গে সঙ্গেই আটক করা হয়েছে হবিগঞ্জের বানিয়াচং থানার হিন্দু পুলিশ আধিকারিক সন্তোষ চৌধুরীকে পুড়িয়ে মারার নায়ক মাহদী হাসানকে। বুধবার (১৮ ফেব্রুয়ারি) বিকেল ৩টা ৪০ মিনিটে দিল্লি থেকে ইন্ডিগো এয়ারলাইন্সের একটি বিমানে ঢাকার হযরত শাহজালাল বিমানবন্দরে অবতরণ করেন কুখ্যাত হিযবুত জঙ্গি তথা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমম্বয়ক। সঙ্গে সঙ্গেই তাকে হেফাজতে নেন অভিবাসন পুলিশের কর্তারা। কেন দিল্লি গিয়েছিলেন, কী উদ্দেশ্য ছিল, তা জানার চেষ্টা করা হচ্ছে। সূত্রের খবর, জঙ্গি মাহদীকে নিয়ে কি করা হবে তা জানতে চেয়ে প্রশাসনের সর্বোচ্চ মহলেও যোগাযোগ করা হয়েছে। সর্বোচ্চ মহলের সবুজসঙ্কেত পেলে তাকে গ্রেফতার করা হবে বলে জানিয়েছেন বিমানবন্দরের অভিবাসন পুলিশের এক কর্তা।

শেখ হাসিনা সরকারের পতনের পরে হবিগঞ্জের বানিয়াচং থানায় আক্রমণ চালিয়েছিল ইসলামী জঙ্গিরা। ওই হামলার নেতৃত্বে ছিলেন হবিগঞ্জের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা তথা কুখ্যাত হিযবুত তাহরীর জঙ্গি মাহদী হাসান। হিন্দু পুলিশ অফিসার সন্তোষ চৌধুরীকে পিটিয়ে মেরে ফেলে পুড়িয়ে দেওয়া হয়। গত জানুয়ারি মাসে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থানায় ওসি আবুল কালামকে থানায় বসে হুমকি দিয়ে মাহদী হাসান বলেন, ‘মনে রাখবেন জুলাই গণঅভ্যুত্থানকালে আমরা বানিয়াচং থানা পুড়িয়েছি এবং এসআই সন্তোষ চৌধুরীকে জ্বালিয়ে দিয়েছি।’ ওই হুমকির ভিডিও ভাইরাল হওয়ার পরেই দেশজুড়ে তীব্র সমালোচনার মুখে ১ জানুয়ারি জঙ্গি মাহদীকে গ্রেফতার করা হয়। পরে মোল্লা মুহাম্মদ ইউনূসের নির্দেশে তড়িঘড়ি জামিন দেওয়া হয়।

বাংলাদেশে ক্ষমতার পালাবদলের পরেই দেশ ছেড়ে পালানোর পরিকল্পনা করেন মাহদী। ফিনল্যান্ডে যাওয়ার উদ্দেশে ভিসা পেতে দিল্লি পৌঁছন তিনি। গতকাল মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) কনট প্লেসের গান্ধি মার্গের ভিএফএস সেন্টারে নথিপত্র দিতে হাজির হয়েছিলেন। ওই সময়েই এক বাংলাদেশি দেখতে পান কুখ্যাত জঙ্গিকে। তিনি সঙ্গে সঙ্গে ভিডিও ধারণ করে সমাজমাধ্যমে ছড়িয়ে দেন। বাংলাদেশ আওয়ামী লীগের তরফেও যোগাযোগ করা হয় দিল্লি পুলিশের সঙ্গে। ততক্ষণে ভি্এফএস সেন্টার থেকে পালিয়ে পাহাড়গঞ্জের এক হোটেলে আশ্রয় নেন মাহদী। দিল্লিস্থ বাংলাদেশ দূতাবাসের এক আধিকারিকের নির্দেশে তড়িঘড়ি ঢাকায় ফেরার সিদ্ধান্ত নেন হিন্দু পুলিশ আধিকারিকের খুনি। বুধবার দুপুর ১২টা ২০ মিনিটে ইন্ডিগো এয়ারলাইন্সের একটি বিমানে  ঢাকার উদ্দেশ্যে যাত্রা করার জন্য মাহদী দিল্লি বিমানবন্দরে গেলে সেখানে ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে। পরে দিল্লিস্থ বাংলাদেশ দূতাবাসের এক আধিকারিকের হস্তক্ষেপে ৪০ মিনিট বাদে ছাড়া পান কুখ্যাত জঙ্গি মাহদী। ঢাকা বিমানবন্দরে পা রাখার সঙ্গে সঙ্গে তাকে আটক করা হয়।

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে পদোন্নতি, ধার দেওয়া-নেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকুন

কলকাতা থেকে মাত্র ৩ ঘণ্টা দূরে ইতিহাসের হাতছানি! একদিনের ছুটিতে ঘুরে আসুন চকদিঘী জমিদার বাড়ি

শীতের রাতে রুটির সাথে বানিয়ে ফেলুন টমেটো-ধনেপাতা বেগুন মাখানি, রইল সহজ রেসিপি

১০০০ টাকার কমেই ৯৮ দিনের রিচার্জ, সঙ্গে পাবেন AI সাবস্ক্রিপশন ও OTT-র সুবিধা

‘সভ্যতার বন্ধনই শান্তির নিশ্চয়তা’, SCO মঞ্চে বার্তা প্রধানমন্ত্রী মোদির

অঙ্গনওয়াড়ির খাবারে মিলল সেদ্ধ টিকটিকি! ক্ষোভে ফুঁসছেন অভিভাবকরা, চাঞ্চল্য  গোবরডাঙায় 

ভারতে এসে তাজমহল ও নিজামুদ্দিন ভ্রমণের ইচ্ছাপ্রকাশ পাক মন্ত্রীর, অনুমতি দিল না কেন্দ্র

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে খেলেছে বেশি বয়সের পাকিস্তানি ক্রিকেটাররা? বিস্ফোরক প্রাক্তন পাক স্পিনার

ফের পিছিয়ে গেল বাংলার খসড়া ভোটার তালিকা প্রকাশের দিনক্ষণ, জেনে নিন বিস্তারিত

ফের নবান্নে শুভেন্দুর সঙ্গে বৈঠকে বিমল গুরুং, আলোচনা করলেন পাহাড়ের একাধিক সমস্যা নিয়ে

শক্তি হারালেও স্বস্তি নেই, আকভানের প্রভাবে বাংলায় তুমুল বৃষ্টির পূর্বাভাস, ভাসবে কলকাতা

শৃঙ্খলা ভাঙলে কাউকেই রেয়াত নয়! সল্টলেক থেকে বিজেপির একাংশকে কড়া বার্তা সুনীল বনসলের

পুতিনের হুঁশিয়ারির পরেই কিয়েভে ভয়াবহ ড্রোন হামলা রাশিয়ার, নিহত ৩

টানা ১৬ ঘন্টার জন্য আবারও বন্ধ বিদ্যাসাগর সেতু! জেনে নিন বিকল্প রুট