নথি আপলোড হয়নি! এবার শাস্তির মুখে ইআরও এবং এইআরওরা

Share:

নিজস্ব প্রতিনিধি:   বৈধ ভোটারদের নথি আপলোড হয়নি কেন? সাধারণ হয়রানির অভিযোগে এবার শোকজের মুখে ইআরও এবং এইআরও ! তাঁদের বিরুদ্ধে শোকজের নোটিস জারি করতে চলেছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক। সূত্রের খবর তেমনই। বাংলায় স্যার এর কাজ এখন শেষ পর্যায়ে। ১৪ ফেব্রুয়ারি থেকে বন্ধ হয়ে গিয়েছে কমিশনের পোর্টাল। কিন্তু ১ লক্ষ ১৪ হাজার ভোটারের নথি নাকি আপলোডই হয়নি এখনও ! কমিশন সূত্রে খবর, এদের মধ্য়ে ৬০ শতাংশের বৈধ নথি নেই। বাকি ৪০ শতাংশ কিন্তু বৈধ ভোটার। তাও চুড়ান্ত ভোটার তালিকা নাম থাকবে না তাঁদের। কারণ, নথি আপলোড হয়নি। পরে অবশ্য় ফর্ম সিক্স জমা দেওয়ার সুযোগ থাকবে।

বস্তুত, BLO-দের পাঠিয়ে ফর্ম সিক্স ফিলাপ করার ব্য়বস্থা করবে কমিশনই। এর জন্যই কমিশন এই ইআরও, এইআরও–দের বিরুদ্ধে কড়া আইনি পদক্ষেপ করতে চলেছে বলে খবর। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (সিইও) মনোজ আগরওয়াল বুধবার বলেন, ‘এই ইআরও, এইআরও–দের শো-কজ় করা হবে। নির্বাচন কমিশনের কাছে তাঁদের শাস্তির জন্য সুপারিশ করব। ‘সার’-এর শুনানির শেষে তথ্য যাচাইয়ের পরে ইআরও, এইআরও–দেরই সিদ্ধান্ত নিতে হবে কার নাম ভোটার তালিকায় থাকবে, কে বাদ পড়বে। ‘লজিকাল ডিসক্রিপেন্সি’ বা যুক্তিগ্রাহ্য অসঙ্গতি এবং ‘আনম্যাপড’ ১ কোটি ৫১ লক্ষ ৭৩৫ জনের শুনানির শেষে নথি যাচাইয়ের পরে এখনও ২৭ লক্ষ নাম নিয়ে ইআরও, এইআরও–রা চূড়ান্ত সিদ্ধান্ত নেননি বলে জানা গিয়েছে।

কমিশনের ঘোষণা মতো এই কাজ ইআরও, এইআরও–দের ২১ ফেব্রুয়ারির মধ্যেই করতে হবে। তাই প্রশ্ন উঠেছে, ২৮ ফেব্রুয়ারির মধ্যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হবে তো? এই ব্যাপারে উদ্বিগ্ন কমিশনও। নির্দিষ্ট সময়ের মধ্যে এই সব নথির দ্রুত নিষ্পত্তি করতে সিনিয়র ডেপুটি নির্বাচন কমিশনার বিষয়টি জেলা নির্বাচনী আধিকারিকদের (ডিইও) নজরদারির নির্দেশ দিয়েছেন। যদিও জেলাগুলি থেকে এ ব্যাপারে কমিশনের সফটওয়্যারকে দায়ী করা হচ্ছে।

নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ছাত্রের অস্বাভাবিক মৃত্যু, পদত্যাগ করলেন প্রধান শিক্ষক

‘গর্ভপাতে নষ্ট হয়েছিল প্রথম সন্তান’, অব্যক্ত যন্ত্রণার কথা প্রকাশ্যে আনলেন বলি সুন্দরী

‘চলে যেতে হচ্ছে…’, বিশ্বকাপ থেকে দল বিদায় নিতেই পদত্যাগ করলেন ইকুয়েডরের কোচ

‘লেখাপড়া করে যে…’, চিনে টাই পরে ক্লাসরুমে হাজির মানবসদৃশ রোবট

মাথায় ঝুলছে গ্রেফতারির খাড়া! কলকাতা হাইকোর্টে ছুটলেন অনুব্রত

‘রামনবমীতে গোলমাল পাকাতে বরাত দিয়েছিলেন ইট-বোমা’, শাকিরের বিরুদ্ধে বিস্ফোরক দাবি NIA-এর

নিত্যযাত্রীদের সুখবর, শিয়ালদহ-বারাসত রুটে চালু হচ্ছে নতুন AC লোকাল

২৫ জুলাই থেকে শুরু ডুরান্ড কাপ, ঠাঁই হল না অভিষেকের ক্লাব ডায়মন্ড হারবার এফসি’র

আম-কূটনীতি! শুভেন্দুকে ১০০ কেজি রসালো আম পাঠালেন তারেক রহমান

খুলল উৎসশ্রী পোর্টাল, প্রায় চার বছর পরে শুরু হচ্ছে শিক্ষকদের বদলি

শৌচাগারে লুকানো হত টাকা, রাম মন্দিরের অনুদান চুরি নিয়ে প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য

শহিদ দিবসের সমাবেশের স্থান চূড়ান্ত করতে বৈঠকে তৃণমূলনেত্রী

নারকেলডাঙার বিজেপি কর্মী খুনের ঘটনায় পরেশ পাল-সহ ১৯ জনের বিরুদ্ধে চার্জ গঠন

Microsoft Layoff: ফের ৫,০০০ কর্মীকে ছাঁটাই করছে সত্য নাদেলার সংস্থা