চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

প্রধানমন্ত্রীর দায়িত্ব নিয়েই তিন বাহিনীর প্রধানের সঙ্গে বৈঠকে তারেক, কী নির্দেশ দিলেন?

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পরেই বাংলাদেশকে নতুন করে সাজানোর দিকে মন দিয়েছেন তারেক রহমান। হাসিনার সরকারের পতনের পর বাংলাদেশে ঘটে গিয়েছে বহু ঘটনা। যার মধ্যে বেশিভাগই নেতিবাচক। তবে অতীত ভুলে সবটা আবার সাজাতে চাইছেন খালেদা পুত্র। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পরেই বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকালে তারেক রহমান বাংলাদেশের তিন বাহিনী প্রধানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও গুরুত্বপূর্ণ বৈঠক করেন।

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর বাংলাদেশের সশস্ত্র বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে  এটাই তারেক রহমানের  প্রথম আনুষ্ঠানিক বৈঠক। যেখানে আগামী দিনের কর্ম-পরিকল্পনা  নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে।  বৈঠকে উপস্থিত ছিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন এবং নৌবাহিনী প্রধান ভাইস অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান। সূত্রের খবর, বাংলাদেশকে ও তাঁদের দেশের মানুষের সুরক্ষা নিশ্চিত করে ও বাইরের শত্রুদের রুখতে  দেশের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। সেই সঙ্গেই সশস্ত্র বাহিনীকে আধুনিক করা নিয়ে    আলোচনা হয়েছে বলে জানা  গিয়েছে। 

আরও পড়ুন: সম্পত্তি নিয়ে বিরোধে ৩০ ঘন্টা বাবার দেহ আটকে রাখল কুসন্তানরা, তার পর…

তবে শুধু তিন বাহিনীর প্রধানদের সঙ্গে নয়, তারেক রহমান  জাতীয় নিরাপত্তা ও গোয়েন্দা তৎপরতা জোরদারে   গোয়েন্দা সংস্থাগুলোর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গেও বৈঠক করেছেন। এদিন সকালে তিনি আলাদা ভাবে জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই) এবং  ডিজিএফআই-এর ডিরেক্টর জেনারেলদের সঙ্গে  কথা বলেন।   বৈঠকে দেশের অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষা এবং সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে গোয়েন্দা নজরদারি বাড়ানোর বার্তা দেন প্রধানমন্ত্রী। 

 

 

Published by:

Share Link:

More Releted News:

জ্বালানি সঙ্কট তুঙ্গে, ঢাকার সরকারি হাসপাতালে মোবাইলের আলোয় চলছে চিকি‍ৎসা

তিন বছরের শিশুসহ একই পরিবারের ৪ জনকে গলা কেটে খুন, আতঙ্ক এলাকাজুড়ে

বাংলাদেশে ডিগবাজি মতুয়া নেত্রীর, হাসিনাকে ছেড়ে ধরলেন তারেকের হাত

বাংলাদেশের দিনাজপুরে এবার ঘরে আগুন ধরিয়ে জ্যান্ত পুড়িয়ে মারা হল হিন্দু দম্পতিকে

জীবন বাঁচাতে সম্পত্তি বেচে ভারতে আসার পথে খুন হিন্দু ব্যবসায়ী

‘শেখ মুজিবকে প্রাপ্য সম্মান দিতে হবে ‘, ভিন্ন সুর চট্টগ্রামের বিএনপি মেয়রের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ