ওমিক্রন মুক্ত ‘গীতশ্রী’ সন্ধ্যা মুখোপাধ্যায়

কিন্নরকণ্ঠি লতা মঙ্গেশকরের প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে দেশে। অপরদিকেই করোনায় আক্রান্ত হয়ে ভুগছিলেন 'গীতশ্রী' সন্ধ্যা মুখোপাধ্যায়

Share:

নিজস্ব প্রতিনিধি: কিন্নরকণ্ঠি লতা মঙ্গেশকরের প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে দেশে। অপরদিকেই করোনায় আক্রান্ত হয়ে ভুগছিলেন ‘গীতশ্রী’ সন্ধ্যা মুখোপাধ্যায়। রয়েছে কোমড়ে চোট। বাইপাসের ধারে বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন সন্ধ্যা মুখোপাধ্যায়। যদিও তাঁর স্বাস্থ্যের বিষয়ে কিছুটা স্বস্তির খবর জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন, ‘সন্ধ্যা মুখোপাধ্যায়ের ওমিক্রন হয়েছিল। এখন ওমিক্রন মুক্ত তিনি। শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল। তবে সংকট এখনও কাটেনি। গতকাল রিপোর্ট দেখেছি। তাতে স্থিতিশীল রয়েছেন তিনি। করোনা কাটিয়ে উঠেছেন এটাই মানসিক শান্তি।’

২৭ জানুয়ারি করোনার উপসর্গ নিয়ে পিজিতে ভর্তি হন সন্ধ্যা মুখোপাধ্যায়। তার আগেই কোমড়ে চোট পেয়েছিলেন বাড়িতে। ২৬ শে জানুয়ারি রাত থেকে আচমকাই জ্বর আসে। সেই জ্বরে ২৭ জানুয়ারি আক্রান্ত হয়ে তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটে। তাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে দ্রুত গ্রিন করিডোর করে এসএসকেএমে ভর্তি করা হয় গীতশ্রীকে। তারপরেই আরটিপিসিআর টেস্টে করোনা পজিটিভ ধরা পড়ে। যার জন্য বাইপাসের ধারে এক বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। কিংবদন্তি সন্ধ্যা মুখোপাধ্যায়ের শারীরিক চিকিৎসায় গঠিত হয়েছে মেডিক্যাল বোর্ড। ওমিক্রন মুক্ত হয়ে আপাতত স্থিতিশীল সন্ধ্যা মুখোপাধ্যায়।

বিশ্বমঞ্চে ঝড় তুলতে প্রস্তুত ভারতে তৈরি Harley-Davidson Sprint 440

ত্রিগ্রহী যোগে ৪ রাশির ভাগ্যবদল, উপচে পড়বে ধনসম্পদ

ধূমপান ছাড়লেও শেষ রক্ষা নেই? হতে পারে ফুসফুসের ক্যানসার!

ধনতেরাসকে কেন ‘ধন ত্রয়োদশী’ বলা হয়? জানুন এই নামকরণের রহস্য!

বাতের ব্যথায় ওষুধও ব্যর্থ? রিউমাটয়েড আর্থ্রাইটিসে মিলবে সমাধান!

বৃষ্টি পড়লেই কালীপুজোর মণ্ডপে দর্শনার্থীদের প্রবেশ বন্ধ, নির্দেশ কলকাতা পুলিশের

রেল প্রকল্পের জন্য বাস্তুহারা হওয়ার আশঙ্কায় সুরুলিয়া গ্রামের বাসিন্দারা, চাইছেন সমাধান

ঘর থাকবে সতেজ ও দূষণমুক্ত! বাড়িতে লাগান এই ৬টি ইন্ডোর প্ল্যান্ট

‘ভাইপো ভাইপো কেন করছেন? এখনও সময় হয়নি,’ অভিষেকের গ্রেফতারি প্রসঙ্গে বললেন শুভেন্দু

‘নিখুঁতভাবে এসআইআর হলে আরও ৩০ লক্ষ নাম বাদ পড়ত’, দাবি শমীকের

‘প্রতিবাদের নামে কোনও জায়গা দখল করে রাখা যায় না,’ পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের

চাঁদনি রাতে রূপসী রিশপ, পাইন বনের ছায়ায় কাঞ্চনজঙ্ঘার মায়াবী রূপ!

ধনতেরাসে কেনাকাটার আগে সাবধান! সংসারে অশান্তি এড়াতে ভুলেও ৫ জিনিস আনবেন না ঘরে

বন্ধুকে খুনের পর রোজ স্বপ্নে আসত তার আত্মা, ভয়ে থানায় আত্মসমর্পণ করল যুবক