চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

শনিবার রাত থেকে শিয়ালদহ দক্ষিণে ৮ ঘণ্টা পাওয়ার ব্লক, কোন কোন ট্রেন বাতিল? দেখে নিন তালিকা

নিজস্ব প্রতিনিধি: দীর্ঘদিন ধরেই পার্ক সার্কাস স্টেশনের পুরনো ফুটব্রিজ ভেঙে নতুন পরিকাঠামো গড়ার পরিকল্পনা চলছিল। অবশেষে সেই কাজ শুরু করতে চলেছে রেল কর্তৃপক্ষ। তবে ফুটব্রিজ ভাঙার এই কাজের জেরে সাময়িক ভোগান্তির মুখে পড়তে চলেছেন নিত্যযাত্রীরা। রেলের তরফে জানানো হয়েছে, কাজের সময় নিরাপত্তার কারণে ট্রেন চলাচলে বিধিনিষেধ আরোপ করা হবে। এর প্রভাব পড়বে শিয়ালদহ দক্ষিণ শাখায়।

রেল সূত্রে খবর, শনিবার রাত ২১ ফেব্রুয়ারি থেকে রবিবার ২২ ফেব্রুয়ারি সকাল পর্যন্ত প্রায় আট ঘণ্টা শিয়ালদহ দক্ষিণ শাখায় ট্রেন পরিষেবা ব্যাহত থাকবে। শনিবার রাত ১০টা ৪০ মিনিট থেকে রবিবার সকাল ৬টা ৪০ মিনিট পর্যন্ত পরিবর্তিত সৃচি অনুযায়ী ট্রেন চলাচল করবে। এই সময়ে বেশ কয়েকটি লোকাল ট্রেন বাতিল করা হয়েছে এবং কিছু ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে।

আরও পড়ুন: ৩০০ টাকার টিকিট ২ হাজারে বিক্রি, শান্তিনিকেতনের হেরিটেজ ওয়াকে কালোবাজারির অভিযোগ

বিজ্ঞপ্তি অনুযায়ী, শনিবার রাতে আপ ও ডাউন মিলিয়ে এক জোড়া করে শিয়ালদহ-লক্ষ্মীকান্তপুর, শিয়ালদহ-ক্যানিং, শিয়ালদহ-ডায়মন্ড হারবার এবং শিয়ালদহ-বজবজ লোকাল বাতিল থাকবে। মূলত রাতের শেষ দিকের ট্রেনগুলিই চলবে না। রবিবার সকালে আপ ও ডাউন মিলিয়ে এক জোড়া শিয়ালদহ-সোনারপুর লোকাল বাতিল করা হয়েছে। পাশাপাশি, দু’জোড়া শিয়ালদহ-বারুইপুর, একটি ডাউন বজবজ, একটি ডাউন লক্ষ্মীকান্তপুর, এক জোড়া ডায়মন্ড হারবার এবং একটি ক্যানিং লোকালও বাতিল থাকবে। বজবজ-নৈহাটি লোকাল পরিষেবাও বন্ধ রাখা হয়েছে।

এছাড়াও, শনিবার রাত ও রবিবার সকালে বেশ কিছু লোকাল ট্রেন শিয়ালদহ দক্ষিণ শাখার বদলে বালিগঞ্জ পর্যন্ত চলবে। রেল কর্তৃপক্ষ জানিয়েছে, ফুটব্রিজ ভাঙার সময় পার্ক সার্কাস অংশে পাওয়ার ব্লক নেওয়া হবে। সেই কারণেই নির্দিষ্ট সময়ে শিয়ালদহ থেকে বালিগঞ্জ পর্যন্ত ট্রেন চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে। যাত্রীদের আগেভাগেই যাত্রাপথ ও সময়সূচি যাচাই করে নেওয়ার পরামর্শ দিয়েছে রেল।

Published by:

Share Link:

More Releted News:

আগামী ২-৩ ঘন্টায় ৭০ কিমি বেগে ধেয়ে আসছে কালবৈশাখী, জেলায় জেলায় হবে শিলাবৃষ্টি

ঐতিহাসিক রায় সুপ্রিম কোর্টের, নিষ্পত্তি হওয়া নাম তুলতে হবে ভোটার তালিকায়

খাস কলকাতায় সিপিএমে ভাঙন, নির্বাচনের প্রাক্কালে একঝাঁক যুবনেতার যোগ তৃণমূলে

সল্টলেকে ভয়াবহ দুর্ঘটনা, ডিভাইডারে ধাক্কা খেয়ে দুমড়ে-মুচড়ে গেল গাড়ি, আহত ৪

‘‌বাংলায় আপনাদের মেয়াদ আর ঠিক ১৯ দিন’‌, বিজেপি–নির্বাচন কমিশনকে চ্যালেঞ্জ অভিষেকের

হুমায়ুন কবীরের বিরুদ্ধে নির্বাচন কমিশনে নালিশ তৃণমূলের, কড়া চিঠি পেশ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ