আসানসোল দক্ষিণ: দখল রাখতে মরিয়া বিজেপি, দুর্গ পুনুরুদ্ধার লক্ষ্য তৃণমূলের

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ পশ্চিমবঙ্গের পশ্চিম বর্ধমান জেলার একটি সাধারণ বিধানসভা কেন্দ্র—আসানসোল দক্ষিণ। এটি আসানসোল লোকসভা আসনের অধীনে সাতটি বিধানসভার মধ্যে একটি। ২০০৮ সালে সীমানা নির্ধারণ কমিশনের সুপারিশ অনুযায়ী, আসানসোল বিধানসভা আসনটিকে আসানসোল দক্ষিণ এবং আসানসোল উত্তরে বিভক্ত করেছিল। এটি আসানসোল পৌর কর্পোরেশনের ২২টি ওয়ার্ড এবং রানিগঞ্জ কমিউনিটি ডেভেলপমেন্ট ব্লকের পাঁচটি গ্রাম পঞ্চায়েত নিয়ে গঠিত। এই বিধানসভা কেন্দ্র আগেও নজরকাড়া ছিল এবং এবারও নজরকাড়া থাকবে। সুতরাং টাফ ফাইট দেখা দেবে ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে।

এই বিধানসভা আসনটি প্রতিষ্ঠার পর থেকে তিনটি বিধানসভা নির্বাচন হয়েছে। প্রথম দুটি নির্বাচনে তৃণমূল কংগ্রেস আধিপত্য বিস্তার করেছিল। তাপস বন্দ্যোপাধ্যায় ২০১১ এবং ২০১৬ দুটি বিধানসভা নির্বাচনেই জয়লাভ করেন। ২০১১ সালে তৃণমূল প্রার্থী তাপস বন্দ্যোপাধ্যায় সিপিএমের অলোক কুমার মুখোপাধ্যায়কে ২৮,৫৪১ ভোটে পরাজিত করেছিলেন। আর ২০১৬ সালে তৃণমূল প্রার্থী তাপস বন্দ্যোপাধ্যায় সিপিএমের হেমন্ত প্রভাকরকে ১৪,২৮৩ ভোটের কম ব্যবধানে পরাজিত করেছিলেন। তবে ২০২১ সালে, তৃণমূল কংগ্রেস তাপস বন্দ্যোপাধ্যায়কে রানিগঞ্জ আসনে পাঠিয়ে দেয় এবং আসানসোল দক্ষিণে অভিনেত্রী সায়নী ঘোষকে প্রার্থী করে। আর বিজেপি প্রার্থী করে অগ্নিমিত্রা পালকে। একজন ফ্যাশন ডিজাইনার হয়ে এখানে ৪,৪৮৭ ভোটে আসনটি জিতেছিলেন। এই আসনে বিজেপির এটা প্রথম জয়।

তবে এখানে অর্থাৎ আসানসোল লোকসভা কেন্দ্রে ২০২৪ সালের লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী শত্রুঘ্ন সিনহা জিতে সাংসদ হন। হেরে যায় বিজেপি প্রার্থী। সুতরাং এবারের বিধানসভা নির্বাচনে টানটান লড়াই দেখা যাবে বলে মনে করা হচ্ছে। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে আসানসোল দক্ষিণে ২,৭৪,২৪৫ জন নথিভুক্ত ভোটার ছিলেন, যা ২০১৯ সালে ২৫৮,২২৩ এবং ২০১৬ সালে ২৪৭,৩৬৬ জন ছিল। এবার এসআইআর পর্বে এই বিধানসভা কেন্দ্রের মানুষজন ব্যাপক হয়রানি এবং হেনস্থার শিকার হয়েছেন। তার ফলে একটা নেতিবাচক প্রভাব তৈরি হয়েছে মানুষের মনে বিজেপির বিরুদ্ধে।

আসানসোল শহর, যা এই নির্বাচনী এলাকার মূল কেন্দ্র, কলকাতার পরে পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম নগর। এটি রাজ্যের পশ্চিম অংশে ঝাড়খণ্ড সীমান্তের কাছে অবস্থিত। বন ও কয়লা সমৃদ্ধ জমির এক টুকরো হচ্ছে আসানসোল দক্ষিণ কেন্দ্র। দামোদর নদী কাছাকাছি প্রবাহিত হয়। যদিও শিল্প ব্যবহার এবং দূষণের কারণে সেচের ক্ষেত্রে এর ভূমিকা সীমিত। এই অঞ্চলটি ভারতের প্রাচীনতম কয়লা খনির অঞ্চলগুলির মধ্যে একটি। আর রানিগঞ্জ কয়লা ক্ষেত্রের অংশ। ইস্পাত এবং রেল শিল্পের সঙ্গে খনিজ সম্পদ স্থানীয় অর্থনীতির মেরুদণ্ড গঠন করেছে। এই কেন্দ্রটি ঘিরে রয়েছে দুর্গাপুর, রানিগঞ্জ, জামুরিয়া এবং বর্ধমান।

কন্যাসন্তানকে খুন করে অস্বীকার! ডিএনএ রিপোর্টই ধরিয়ে দিল দম্পতি-কে

রাজ্যে প্রশাসনিক স্তরে ব্যাপক রদবদল, বিজ্ঞপ্তি জারি নবান্নের

ওজন নিয়ন্ত্রণে রাখতে চাইলে বানান হাই প্রোটিন টারমেরিক চিকেন স্যুপ, রইল সহজ রেসিপি

৪৫ দিনের মধ্যে সন্দীপ ঘোষের বাড়ির বেআইনি নির্মাণ ভাঙার নির্দেশ কলকাতা পুরসভার

হার দিয়ে জার্নি শেষ করল চেন্নাই, ৮৯ রানে জিতে পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে গুজরাত

পুলিশের পদক্ষেপে আরও বিপাকে সন্দেশখালির ‘বেতাজ বাদশা’ শেখ শাহজাহান

‘ভোলেবাবা পার করেগা’ ধারাবাহিকের পর ফের ছোটপর্দার নায়ক নীল, নায়িকা কে?

৩১ মে রাহুর গোচর, আগামী ৬৪ দিন আনন্দে কাটবে ৩ রাশির জাতকদের

ইন্টার কাশীর বিরুদ্ধে নাটকীয় প্রত্যাবর্তন, মোহনবাগানকে পিছনে ফেলে ২০২৫-২৬ আইএসএল (ISL) চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল

‘গরু কোরবানি ঈদের অংশ নয়,’ পশু জবাইয়ের উপর নিষেধাজ্ঞা বহাল রেখে মন্তব্য হাইকোর্টের

উস্কানিমূলক মন্তব্যের অভিযোগে পরমব্রত-স্বস্তিকার বিরুদ্ধে থানায় FIR দায়ের

চেন্নাইকে বড় রানের টার্গেট দিল শুভমনের গুজরাত

চন্দ্রনাথ রথকে খুনের অভিযোগে উত্তরপ্রদেশ থেকে গ্রেফতার আরও ১

NEET-UG-তে প্রশ্নপত্র ফাঁস হয়নি, সংসদীয় কমিটিকে জানালেন এনটিএ প্রধান