জেল মুক্তির পর প্রথমবার নিজের নির্বাচনী কেন্দ্রে পার্থ

Share:

নিজস্ব প্রতিনিধি : বিধানসভা নির্বাচনের আগেই জনসংযোগে পার্থ চট্টোপাধ্যায়। জেলমুক্তিক পর প্রথমবার নিজের বিধানসভা কেন্দ্রে প্রবেশ করেছেন তিনি। শেষবার হাজির হয়েছিলেন মন্ত্রী ও বিধায়ক হিসেবে। মন্ত্রিত্ব এখন নেই। তাই বিধায়ক হিসেবে বেহালা পশ্চিমে এসেছেন তিনি। দীর্ঘদিন জেলে থাকায় জন সযোগ তেমন হয়নি। তাি জনগণের কাছে পৌঁছতে এবার আসরে নেমেছেন তিনি।

তিনি জানিয়েছেন, শারীরিক অসুস্থতা রয়েছে। তারপরও বেহালা পশ্চিমের মানুষের প্রতি তার দায়বদ্ধতা রয়েছে। সেই দায়বদ্ধতা থেকেই এলাকায় যাচ্ছেন তিনি। জেলবন্দি থাকা অবস্থায় অনেক প্রিয় মানুষের মৃত্যুর খবর পেয়েছেন। তার কথায় এই দিন উঠে এসেছে বুদ্ধদেব ভট্টাচার্যের কথাও। তিনি বলেছেন, য় বিধানসভায় বারবার বিরোধীতলা নেতা হিসেবে প্রশ্নবাণে তাঁকে বিদ্ধ করেছেন। জেলবন্দি থাকা অবস্থায় তাঁর মৃত্যুর খবর পেয়েছেন।

তিনি আরও বলেছেন, তাঁকে কালিমালিপ্ত করার চেষ্টা হলে কালি ধুয়ে যাবে। তিনি অমলিন থাকবেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি তাঁর অসীম আস্থা রয়েছে তাও একবার স্পষ্ট করে দিয়েছেন। বলেছেন, দল পাশে থাকলো কিনা সেটা বড় কথা নয়। তিনি সবসময় রয়েছেন। বেহালা পশ্চিমের মানুষ তাঁকে পরপর পাঁচবার বিধানসভায় পাঠিয়েছিল। সেই কারণে সেই মানুষের পাশে থাকবেন। মনের কথা ব্যক্ত করবেন। অনেকেই হয়তো ভেবেছিল তিনি জেলেই মরে যাবেন। কিন্তু মানুষের ভালোবাসাই তাকে ফিরিয়ে এনেছে। সুস্থ করে তুলেছে মানুষের ভালোবাসা। মানুষের পাশে তিনি সবসময় থাকবেন। সেই জন্য নির্বাচনের আগে বিধায়ক হিসেবেই তিনি পৌঁছে যাচ্ছেন মানুষের কাছে। যাঁরা একসময় তাঁকে নির্বাচিত করেছিল, জেল থেকে ফেরৎ আসার পর তাঁকে নিয়ে কী ভবছে সেটাও জানতে চাইছেন তিনি। 

 

জাহাঙ্গির খানের রক্ষাকবচ প্রত্যাহার করল কলকাতা হাইকোর্ট

কুরবানির পশু কিনতে গিয়ে মহিষের গুঁতোয় প্রাণ হারালেন ২ ক্রেতা

নিরাপত্তার ফাঁক গলে বিমানবন্দরে ঢুকে গেল রাস্তার কুকুর, তারপর যে কাণ্ড ঘটাল…

‘মুখ্যমন্ত্রীকে বলো’ বন্ধ করে আসছে ‘আপনার সরকারকে বলুন’, ঘোষণা শুভেন্দুর

‘জলদি, জলদি ভাগো…’, বাংলাদেশি অনুপ্রবেশকারীদের হুঁশিয়ারি শুভেন্দুর

ভুয়ো জন্ম শংসাপত্রকাণ্ডে তোলপাড় জগদীশপুর, ‘দুর্নীতির রোগ’ উপড়ে ফেলার বার্তা প্রশাসনের

ঈদ উপলক্ষে পরিষেবায় কাটছাঁট, কমছে মেট্রোর সংখ্যা, জেনে নিন সময়সূচি

বিজেপিতে এবার সামিল র‍্যাপ গায়ক ইয়ো ইয়ো হানি সিংহ

বুধেই শুরু অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম প্রকাশ, চলবে লক্ষ্মীর ভাণ্ডারও, ঘোষণা শুভেন্দুর

মা ক্যান্টিনে সপ্তাহে দুদিন ৫ টাকায় মাছ-ভাত, জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

দিল্লি নয়, প্রধানমন্ত্রী হিসেবে প্রথম সরকারি সফরে বেজিং যাচ্ছেন তারেক রহমান

বড় দুর্ঘটনা কলকাতা বিমানবন্দরে, লিফট ছিঁড়ে পড়ে আহত ৩

ঝড়ের কবলে প্রায় ৩০০ বাড়ি লণ্ডভণ্ড, ব্যাপক ক্ষতি হাবড়া ও মালদায়

আড়াই কোটির গাড়িতে চেপে ৪৫ টাকার সরকারি গামলা চুরি, চটে লাল মুখ্যমন্ত্রী