চিৎপুরে নাবালিকা ছাত্রীকে খুনের চেষ্টায় সাঁতার প্রশিক্ষকের যাবজ্জীবন কারাদণ্ড

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  চিৎপুরে এক নাবালিকাকে খুনের চেষ্টা ও গয়না লুটের ঘটনায় সাঁতার প্রশিক্ষক সন্দীপ সাউকে আদালত যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেছে। সাজা ঘোষণা করা হয়েছে অতিরিক্ত জেলা-দায়রা আদালতে। ঘটনাটি ঘটে ২০২৫ সালে। অভিযোগ অনুযায়ী, কাশীপুর রোডের বাসিন্দা বছর এগারোর ঋদ্ধি সাউ একা বাড়িতে থাকাকালীন তার সাঁতারের প্রশিক্ষক সন্দীপ সেখানে প্রবেশ করেন। তিনি দাবি করেন, তার অসুস্থ বাবার চিকিৎসার জন্য অর্থের প্রয়োজন। এরপরই সন্দীপ আলমারি থেকে গয়না তুলতে চেষ্টা করেন। নাবালিকা বাধা দিলে তিনি তার গলায় গামছার ফাঁস দেন এবং রান্নাঘর থেকে ছুরি নিয়ে আঘাত করেন। পরে গয়না নিয়ে পালিয়ে যান।

ঋদ্ধি গুরুতর আহত অবস্থায় নার্সিংহোমে ভর্তি হন। কথা বলতে না পারলেও তিনি একটি কাগজে ঘটনার বিবরণ লিখে দেন এবং লুট হওয়া গয়নার ছবি এঁকে দেন। পুলিশ এই ঘটনার পর সন্দীপকে গ্রেফতার করে। তিনটি সোনার নেকলেসও উদ্ধার হয়।

চিৎপুর থানার মামলাটি শিয়ালদহ আদালতে বিচারাধীন ছিল। সরকারি আইনজীবী অসীম কুমার জানান, মামলার শুনানি শেষে আদালত ন্যায়বিচারের মাধ্যমে সন্দীপকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। মামলার সাক্ষী হিসেবে নাবালিকা ছাড়াও অনেকেই সাক্ষী দিয়েছেন।এছাড়া, এই সাহসী নাবালিকার সচেতনতা ও সাহসিকতার জন্য তাকে পুরষ্কৃত করা উচিত।

তারাতলাকাণ্ডে শ্রমিক সরবরাহকারী-সহ তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ

তারাতলাকাণ্ডে মৃত্যু একমাত্র উপার্জনকারীর, শোকে মুহ্যমান ভাটপাড়ার চৌধুরী পরিবার

তারেক রহমানের উপদেষ্টার ‘হেনস্থা’ নিয়ে দিল্লির ব্যাখ্যা খারিজ করল ঢাকা

কালিয়াচকের কুখ্যাত দুষ্কৃতী বকুল শেখকে কোমরে দড়ি বেঁধে এলাকায় ঘোরাল পুলিশ

হায়ালুরোনিক অ্যাসিড নাকি গ্লিসারিন, ত্বকের জন্য কোন ময়েশ্চারাইজিং উপাদান বেশি কার্যকর?

জরাজীর্ণ ঘরে ফরাসি স্ত্রী ও ৫ সন্তানকে বন্দি করে এক যুগ নির্যাতন, পাষণ্ড পাকিস্তানির পর্দাফাঁস

চিংড়িহাটা উড়ালপুল টানা ৬০ ঘন্টা বন্ধ থাকবে, বিকল্প পথ কী জেনে নিন…

অনামিকার মরদেহ জগৎবল্লভপুরে পৌঁছতেই কান্নায় ভেঙে পড়লেন পড়শিরা

‘পাসপোর্ট-ও নাগরিকত্বের প্রমাণ নয়’, জানিয়ে দিল বিদেশ মন্ত্রক, তুঙ্গে বিতর্ক

কলকাতায় ছাড়পত্র পাওয়া সমস্ত নির্মাণ কাজ ৩১ জুলাই পর্যন্ত বন্ধ, নবান্নে জানালেন শুভেন্দু

তারাতলায় নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে নিহত ৫, জানালেন মুখ্যমন্ত্রী

বাইকে টিউশন পড়তে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় মৃত্যু দ্বাদশ শ্রেণির ছাত্রের

তারাতলার ভেঙে পড়া গুদামের নকশায় গাফিলতি! অনুমোদন দিয়েছিল ফিরহাদের পুরবোর্ড

তীব্র গরমেও সতেজ থাকবে ছাদবাগান, জেনে নিন গাছ বাঁচানোর ৫টি সহজ উপায়