দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

শুধু লাইন নয়, এবার অ্যাপের মাধ্যমেও যুবসাথী-র আবেদন, অ্যাপ্রুভ হয়েছে তো? জানুন

নিজস্ব প্রতিনিধি : যুবসমাজের কথা ভেবে যুবসাথী চালু করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়। প্রথমে অফলাইনে জমা করা যাচ্ছিল যুবসাথী আবেদন। প্রথমদিনের পরেই অনলাইনেও চালু হয়ে গিয়েছে আবেদন জমার কাজ। এবার অ্যাপের মাধ্যমেও মিলবে পরিষেবা।

যুবসাথী অ্যাপের মাধ্যমে আবেদনকারী আবেদন করা যাবে। পাশাপাশি আবেদনকারী দেখতে পারবেন তাঁর আবেদন প্রক্রিয়া কত দূর এগিয়েছে। পাশাপাশি তার চাকরির আবেদন করার ক্ষেত্রেও সুবিধা হতে পারে। শনিবার গভীর রাত থেকে চালু হয়েছে এই অ্যাপ। যদিও এটি সম্পর্কে এখনও সব তথ্য় সামনে আসেনি। অ্যাপের মাধ্যমে মানুষের অনেকটাই সুবিধা হবে। কার আবেদন প্রক্রিয়া কতদূর এগিয়েছে, এখন কোন পরিস্থিতিতে দাঁড়িয়ে রয়েছে। সেই বিষয়ে আবেদনকারী জানতে পারবেন। ওয়েবসাইটে গিয়ে খুব সহজেই স্ট্যাটাস চেক করা যাবে। https://apas.wb.gov.in/ এ গিয়ে খুব সহজেই স্ট্যাটাস চেক করা সম্ভব। হোমপেজে থাকা ‘Check Status’ অপশনে ক্লিক করুন। নির্দিষ্ট বক্সে লিখুন এবং পাশের ক্যাপচা কোডটি পূরণ করতে হবে। এরপর ‘Get OTP’ বোতামে ক্লিক করলে ওটিপি আসবে। সেটি দিয়ে ‘Verify Pin’ করলেই স্ক্রিনে ফলাফল দেখা যাবে।

বিধানসভাভিত্তিক শিবির তৈরি করে চলছে প্রকল্পে আবেদন করার কাজ। ২৯৪ বিধানসভায় ব্লকে ব্লকে শিবির করে ফর্ম ফিলআপ করা হচ্ছে। যুবসাথী, লক্ষ্মীর ভান্ডার, খেতমজুরদের বার্ষিক আর্থিক সহায়তা এবং কৃষকদের সেচের জল ব্যবহারের জলকর মকুব সংক্রান্ত আবেদনও জমা নেওয়া হচ্ছে। মুখ্যমন্ত্রীর ঘোষণা মতো গত রবিবার (১৫ ফেব্রুয়ারি) থেকে শুরু হয়েছে যুবসাথী প্রকল্পে আবেদন জমার কাজ। আগামী ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে আবেদন জমা করার কাজ।  যুবসাথীর সঙ্গে লক্ষ্মীর ভান্ডার, খেতমজুরদের বার্ষিক আর্থিক সহায়তা এবং কৃষকদের সেচের জল ব্যবহারের জলকর মকুব সংক্রান্ত আবেদনও জমা নেওয়া হচ্ছে। অফলাইনের পাশাপাশি অনলাইনেও চলছে আবেদন জমার কাজ। সন্ধে ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত এই ফর্ম অনলাইনে ফিলআপ করা যাবে। সময়ের মধ্যেই সেরে ফেলতে হবে আবেদনের কাজ।

Published by:

Share Link:

More Releted News:

‘‌বাংলায় বিজেপির জেতার কোনও ক্ষমতা নেই’‌, শহরের সন্ধ্যায় তোপ মমতার

রাতের শহরে নজরদারিতে আইপিএস অফিসাররা, ভোট মরশুমে কলকাতা পুলিশের কড়াকড়ি

প্রথম দফায় মহিলা ভোট পড়েছে ৯৩ শতাংশ, লক্ষ্মীর ভাণ্ডার এফেক্ট বিশ্বাস তৃণমূলের

বেনজির ঘটনা, হিঙ্গলগঞ্জের ওসির অপসারণের বিরুদ্ধে সরব তৃণমূল ও বিজেপি প্রার্থী

পুলিশ পর্যবেক্ষকদের নিরপেক্ষতা নেই, নির্বাচন কমিশনে কড়া নালিশ ঠুকল তৃণমূল

হিন্দু মহিলাকে রক্ত দিয়ে প্রাণ বাঁচালেন মুসলিম যুবক, সম্প্রীতির নজির বনগাঁয়

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ