ঢালাইয়ের পরেই কঙ্কালসার রাস্তা!পথ অবরোধে স্থানীয়রা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ মুর্শিদাবাদের সুতি বিধানসভার কয়াডাঙ্গা মোড়ে নবনির্মিত রাস্তা ঢালাইয়ের মান নিয়ে তীব্র বিতর্ক তৈরি হয়েছে। কাজ শেষ হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই রাস্তার বিভিন্ন অংশে ফাটল, সিমেন্টের প্রলেপ উঠে যাওয়া এবং বালি-পাথর বেরিয়ে পড়ার অভিযোগ ওঠে। মঙ্গলবার সকালে এই দৃশ্য চোখে পড়তেই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ তুলে পথ অবরোধ করে বিক্ষোভ দেখান তারা।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার রাতে তড়িঘড়ি করে ঢালাইয়ের কাজ সম্পন্ন হয়। অভিযোগ, পর্যাপ্ত নজরদারি ছাড়াই দ্রুত কাজ শেষ করতে গিয়ে নিম্নমানের সিমেন্ট ও নির্মাণসামগ্রী ব্যবহার করা হয়েছে। মঙ্গলবার সকালে দেখা যায়, রাস্তার উপরিভাগে জল জমে রয়েছে এবং একাধিক জায়গায় ঢালাই আলগা হয়ে গিয়েছে। নতুন রাস্তার এমন বেহাল দশা দেখে ক্ষুব্ধ হয়ে ওঠেন গ্রামবাসীরা।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান কংগ্রেস নেতা জাহাঙ্গীর সেখ। তিনি অভিযোগ করেন, সরকারি অর্থের অপচয় করে দায়সারা কাজ করা হয়েছে। তাঁর কথায়, “মানুষের করের টাকায় এভাবে নিম্নমানের কাজ মেনে নেওয়া যায় না। অবিলম্বে এই ঢালাই বাতিল করে মানসম্মত উপায়ে রাস্তা পুনর্নির্মাণ করতে হবে।” দ্রুত ব্যবস্থা না নিলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারিও দেন তিনি।বিধানসভা ভোটের আগে এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। প্রশাসনের তরফে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। পরিস্থিতি সামাল দিতে এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে বলে স্থানীয় সূত্রের খবর।

সব রান্নাতেই জিরের গুঁড়ো দিচ্ছেন? অজান্তেই শরীরে কী ক্ষতি বা লাভ হচ্ছে জানেন?

ফুটপাথ থেকে অপহরণ, ধর্ষণের পর নাবালিকাকে খুনের অভিযোগ উঠল ক্যাব চালকের বিরুদ্ধে

‘আগের সরকারকে উত্তর দিয়েছে জনগণ’, শ্যামাপ্রসাদের প্রয়াণ দিবসে তৃণমূলকে নিশানা মুখ্যমন্ত্রীর

স্বপ্নপূরণ, হাতে ভারতীয় দলের জার্সি পেলেন বৈভব, কত নম্বর

গরমের দুপুরে তৃপ্তির স্বাদ, সহজে বানিয়ে নিন লাউ বোয়াল ঝোল

লিভ ইন পার্টনারকে নিয়ে বাবা-মা-বোনকে কুড়ুল দিয়ে কুপিয়ে খুন তরুণীর

তৃণমূলের টিকিট পাইয়ে দেওয়ার নামে ৪০ লক্ষ টাকার প্রতারণা, অভিষেকের আপ্ত সহায়কের নামে মামলা

হস্টেল ফান্ড ব্যবহারে অনিয়ম-সহ একাধিক অভিযোগ, প্রশ্নের মুখে নবদ্বীপ বাবলারি রামসুন্দর হাই স্কুল কর্তৃপক্ষ

মমতাই সুপ্রিমো! দলের রাশ ধরে রাখতে তড়িঘড়ি কমিশনকে চিঠি দিল কালীঘাট তৃণমূল

‘বাবা আমাকে বাঁচাও’, লখনউ কোচিং সেন্টার অগ্নিকাণ্ডে ঝলসে মৃত্যুর আগে শেষ ফোন তরুণীর

সব্যসাচী দত্তকে নিয়ে তল্লাশি, নদিয়ার তৃণমূল নেত্রীর বাড়ি থেকে উদ্ধার ৩ কেজি সোনা

ভয়াবহ দুর্ঘটনা! আরামবাগে যাত্রীবাহী বাস উল্টে মৃত ২ মহিলা, আহত একাধিক

তীব্র তাপপ্রবাহে পুড়ছে ফ্রান্স, ২ দিনে মৃত্যু ১৮ জনের

অন্ধ্রপ্রদেশের ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, ঝলসে মৃত ২ শ্রমিক