চা দিতে দেরি হওয়ায় দোকানের মালিকের মুখে প্রস্রাব করে দেওয়ার হুমকি পুলিশ কর্মীর

Share:

নিজস্ব প্রতিনিধি: উত্তরপ্রদেশের (Uttarpradesh) মথুরা জংশন রেলওয়ে স্টেশনে চা পরিবেশন করতে সামান্য দেরি হওয়াকে কেন্দ্র করে চাঞ্চল্যকর অভিযোগ উঠল এক সরকারি রেলওয়ে পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে। অভিযোগ, নাস্তা বিক্রেতাকে প্রকাশ্যে চড় মারার পাশাপাশি অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেন তিনি। গোটা ঘটনাটি ধরা পড়েছে স্টেশনের সিসিটিভি ক্যামেরায়, আর সেই ভিডিও ভাইরাল হতেই শুরু হয়েছে তীব্র বিতর্ক।

ঘটনাটি ঘটে বুধবার (২৫ ফেব্রুয়ারি)। সিসিটিভি ফুটেজে দেখা যায়, এক নাস্তা বিক্রেতা দোকান খোলার আগে স্টল পরিষ্কার করছিলেন। সেই সময় এক জিআরপি কনস্টেবল এসে চা অর্ডার করে কিছুক্ষণের জন্য সরে যান। কয়েক মিনিট পর ফিরে এসে চা তৈরি না হওয়ায় ক্ষিপ্ত হয়ে ওঠেন ওই পুলিশ সদস্য।

আরও পড়ুন: কুড়াল দিয়ে ৩ বছরের মেয়ের ধড়মুণ্ডু আলাদা করল সৎ মা, নেপথ্যে কোন রহস্য?

ভিডিওতে আরও শোনা যায়, কনস্টেবল বিক্রেতাকে লক্ষ্য করে চিৎকার করে হুমকি দিচ্ছেন এবং অত্যন্ত আপত্তিকর ভাষা ব্যবহার করছেন। বিক্রেতা বারবার বোঝানোর চেষ্টা করেন যে দোকান পরিষ্কার না করে তিনি চা বানাতে পারেননি। কিন্তু তাতে আরও উত্তপ্ত হয় পরিস্থিতি। বাকবিতণ্ডা বাড়তেই আশপাশে লোক জড়ো হয়। অভিযোগ ওঠে, দোকান পরিষ্কারের সময় মেঝের জল প্ল্যাটফর্মে ফেলায় নাকি পিছলে পড়ার ঝুঁকি তৈরি হয়েছে। এই অভিযোগ তুলে কনস্টেবল বিক্রেতাকে থানায় নিয়ে যাওয়ার হুমকিও দেন। উত্তরের সুরে বিক্রেতা প্রতিবাদ করতেই পরিস্থিতি আরও খারাপ হয়।

কিছুক্ষণ পরেই, ভিডিওতে দেখা যায় কনস্টেবল বিক্রেতার কলার ধরে টেনে নিয়ে দু’বার চড় মারছেন। ঘটনার পর বিক্রেতা মানসিকভাবে ভেঙে পড়েছেন বলে জানিয়েছেন। উল্লেখযোগ্যভাবে, এই ঘটনার মাত্র কয়েক মাস আগেই মিরাটে এক মহিলা পুলিশ সাব-ইন্সপেক্টরের বিরুদ্ধে একই ধরনের অশালীন হুমকির ভিডিও ভাইরাল হয়েছিল। পরপর এমন ঘটনায় পুলিশের আচরণ নিয়ে ফের প্রশ্ন উঠছে জনমনে।

অভিষেক ঘনিষ্ঠ হাওড়ার দাপুটে যুব নেতা কৈলাসকে গ্রেফতার করল পুলিশ

তৃণমূল নেতাদের বাড়ি থেকে উদ্ধার সরকারি ত্রাণ সামগ্রী, গ্রেফতার নেপুরা গ্রাম পঞ্চায়েতের প্রধান

ব্রাহ্মণচক নেতাজি সংঘ ক্লাব থেকে উদ্ধার বিপুল পরিমাণে ত্রাণ সামগ্রী,ঘটনাস্থলে পুলিশ

লোকসভায় তৃণমূলে ভাঙন ধরাতে শুরু ‘অপারেশন লুটিয়েন্স’, বিদ্রোহী শিবিরে ১২ সাংসদ

রবিবার দক্ষিণের ৬ জেলায় বৃষ্টির হলুদ সর্তকতা জারি, উত্তরে হবে ভারী বর্ষণ

‘গ্রেফতার তো সবে শুরু, জেলে জায়গা থাকবে না’, বিস্ফোরক দিলীপ ঘোষ

আমেরিকার উপরে গোয়েন্দাগিরি চালাচ্ছে ইজরায়েল! মার্কিন গোয়েন্দা সংস্থার রিপোর্ট নিয়ে শোরগোল

পূর্বা এক্সপ্রেস থেকে রানীগঞ্জ স্টেশনে উদ্ধার ৯৫টি কচ্ছপ,ধৃত ১

বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ফেরানো নিয়ে স্নায়ুযুদ্ধের মধ্যেই দিল্লিতে বৈঠকে বিএসএফ-বিজিবি কর্তারা

তৃণমূল ছাড়ছেন দেব-রচনা, বিজেপিতে যোগ নিয়ে জোর জল্পনা

স্বপ্নপূরণ, ভারতীয় দলে ঠাঁই পেলেন বৈভব সূর্যবংশী

৫০ বছর ধরে একই পরিবার বানায় ফুটবল বিশ্বকাপের ট্রফি, জানেন কতটা সোনা রয়েছে?

‘এক দুই নয়…সাত বৌ, পাঁচটি রাজপ্রাসাদ’, ৫০০ কোটির মালিক এই তৃণমূল কাউন্সিলর

মালদহে প্রকাশ্য দিবালোকে মহিলা ব্যবসায়ীকে মারধর, ধাবায় তাণ্ডব মদ্যপদের