কুড়াল দিয়ে ৩ বছরের মেয়ের ধড়মুণ্ডু আলাদা করল সৎ মা, নেপথ্যে কোন রহস্য?

Share:

নিজস্ব প্রতিনিধি: হাড়হিম হত্যাকাণ্ড উত্তর প্রদেশের গোরক্ষপুরে! যা গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, মাত্র তিন বছরের এক শিশুকে কুঠার দিয়ে কুপিয়ে শিরশ্ছেদ করেছে তার সৎ মা। ঘটনাটি ঘটেছে পিপ্রাইচ থানা এলাকার অন্তর্গত ইমালিয়া (বিঝারা নামেও পরিচিত) গ্রামে।

পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার গভীর রাতে অভিযুক্ত পূজা মৌর্য তার তিন বছরের কন্যা আদিত্য ওরফে লাডোকে ধারালো অস্ত্র দিয়ে হত্যা করে। শিশুটির বাবা ত্রিবেণী মৌর্য জানান, প্রথম স্ত্রীর মৃত্যুর পর মেয়েটিকে লালন-পালনের জন্য তিনি চলতি বছরের জানুয়ারিতে পুনরায় বিয়ে করেন। ঘটনার রাতে আচমকাই স্ত্রীর আচরণ সন্দেহজনক মনে হওয়ায় তিনি তাকে অনুসরণ করেন। চিৎকার শুনে গ্রামবাসীরা অভিযুক্ত মহিলাকে ধরে ফেলে। পরে বাড়িতে ফিরে গিয়ে শিশুটির নিথর দেহ দেখতে পান সবাই।

আরও পড়ুন: ইনস্টাগ্রামে ১০০ মিলিয়ন ফলোয়ারের রেকর্ড গড়লেন নরেন্দ্র মোদি

ঘটনাস্থল থেকে জানা গেছে, যে ঘরে খুন করে সেখানে দেবদেবীর ছবি ও একটি ছোট উপাসনালয় ছিল। এই কারণেই তদন্তকারীরা বিষয়টির সঙ্গে কুসংস্কার বা জাদুবিদ্যার যোগ রয়েছে কি না, সেই দিকটিও খতিয়ে দেখছেন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত মহিলাকে আটক করে জিজ্ঞাসাবাদ শেষে গ্রেপ্তার করে এবং ব্যবহৃত অস্ত্র উদ্ধার করে।

গোরক্ষপুরের চৌরি-চৌরা সার্কেলের সিও রত্নেশ্বর সিং জানিয়েছেন, অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে এবং মামলার সমস্ত দিক গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। ঘটনার পেছনে কী উদ্দেশ্য ছিল, তা জানতে পুলিশ গভীর অনুসন্ধান চালাচ্ছে। বর্তমানে এলাকায় পরিস্থিতি শান্ত রয়েছে, তবে এই নৃশংস ঘটনা স্থানীয়দের মনে গভীর আতঙ্কের ছাপ ফেলেছে।

সপ্তমীতে ভয়াবহ দুর্ঘটনা! দুর্গাপুরে ট্রাকের চাকায় আটকে মৃত ২

অষ্টমীর ভোগ রাঁধেন বাড়ির পুরুষরা, দশমীতে মাকে নিবেদন পোড়ামাছ! মণ্ডল বাড়ির পুজোয় অভিনব রীতি

‘স্যার আমরা পৃথিবী ছাড়ছি’, স্ত্রীকে খুন করে আত্মঘাতী ইঞ্জিনিয়ার, গুরুগ্রামে চাঞ্চল্যকর ঘটনা

চিকিৎসার নামে যৌন নির্যাতন! গুয়াহাটি মেডিক্যাল কলেজের চিকিৎসকের বিরুদ্ধে ভয়ঙ্কর অভিযোগ তরুণীর

কার্শিয়াং-এর ডাউহিল জঙ্গলে দেখা মিলল কালো হরিণের, বাড়তি কৌতূহল জাগল প্রকৃতিপ্রেমীদের

পরোটা হোক বা কচুরি, সঙ্গে রাখুন বেদানার এই চাটনি, রইল রেসিপি

‘ফের আন্দোলনে নামব,’ সন্দীপ ঘোষ জামিন পেতেই বললেন অভয়ার বাবা

‘তোমাকে সবসময় মিস করি’, স্মিতা পাতিলের ৭১তম জন্মবার্ষিকীতে শ্রদ্ধা জানালেন স্বামী রাজ বব্বর

কক্সবাজারে রিসর্টে আগুন, ঘুমের মধ্যেই ঝলসে মৃত ৬ পর্যটক

কুপওয়ারাতে সেনার সঙ্গে গুলির লড়াই, নিকেশ দুই জঙ্গি

রাজ্যে আরও একবার এসআইআর চাইলেন শমীক ভট্টাচার্য

আইপিএলের আগে বড় ধাক্কা মুম্বই ইন্ডিয়ান্সে, কোচের পদ ছাড়লেন মাহেলা জয়বর্ধনে

অভয়ার বিচারের দাবিতে ফের আন্দোলনের ডাক, সন্দীপ ঘোষের জামিনে ক্ষোভে ফুঁসছে চিকিৎসক মহল

নবরাত্রিতে অজয় দেবগণের বাড়িতে পড়ল হাতুরির ঘা, ভাঙা হল অবৈধ নির্মাণ